Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
সঠিক চশমার ব্যবহার মানুষের আয় এক তৃতীয়াংশ পর্যন্ত বাড়াতে পারে: গবেষণা

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
06 April, 2024, 12:05 pm
Last modified: 06 April, 2024, 01:16 pm

Related News

  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • ‘ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি’ দেবে বাংলাদেশ: আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ

সঠিক চশমার ব্যবহার মানুষের আয় এক তৃতীয়াংশ পর্যন্ত বাড়াতে পারে: গবেষণা

উগান্ডার দক্ষিণাঞ্চলের মাতুগ্গার বাসিন্দা সারা নাকালিওয়া (৫৭) ঝুড়ি তৈরি করে থাকেন। তিনি জানান, তরুণ বয়সে তিনি দিনে দুইটি ঝুড়ি তৈরি করে আরেকটিরও অর্ধেক কাজ সম্পন্ন করতে পারতেন। এ থেকে তার মাসে ৪ লাখ থেকে ৫ লাখ উগান্ডান শিলিং (৮২-১০৩ পাউন্ড) আয় হতো। কিন্তু ৪০ বছর বয়স থেকে তার দৃষ্টিশক্তি কমে যেতে শুরু করে। ফলে তার ঝুড়ি তৈরির কাজও কমে যায়।
দ্য গার্ডিয়ান
06 April, 2024, 12:05 pm
Last modified: 06 April, 2024, 01:16 pm
বাংলাদেশের এক কৃষক। ছবি: সিন প্রাগ/অ্যালামি

বয়স বাড়ার কারণে অনেকের দৃষ্টিশক্তি কমে যায়। এ কারণে কেউ কেউ চশমা ব্যবহার করে থাকেন। নতুন এক গবেষণায় উঠে এসেছে, চোখে চশমা ব্যবহার না করা ব্যক্তিদের চেয়ে চশমা ব্যবহার করা ব্যক্তিরা তিন শতাংশ পর্যন্ত বেশি আয় করতে পারেন।

গবেষণাটি করা হয়েছে বাংলাদেশে। গবেষণার মধ্য দিয়ে চশমা ব্যবহারের প্রভাব বোঝার চেষ্টা করা হয়েছে। ৩৫ বছরের বেশি বয়সী ৮২৪ জন ব্যক্তির ওপর এ গবেষণা চালানো হয়। কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট, সোশ্যাল এন্টারপ্রাইজ ভিশনস্প্রিং ও বেসরকারি সংস্থা  ব্র্যাক এ গবেষণা পরিচালনা করে।

এতে দেখা যায়, আট মাসের মধ্যে একদল লোকের মাসিক গড় আয় ৩৫.৩০ মার্কিন ডলার থেকে বেড়ে হয়েছে ৪৭.১০ ডলার। সে হিসেবে আয় বাড়ার হার ৩৩.৪ শতাংশ।

ধারণা করা হয়ে থাকে, প্রেসবায়োপিয়া অর্থাৎ কাছের বস্তু বা জিনিস দেখতে না পাওয়ার কারণে উৎপাদনের ক্ষেত্রে বিশ্বজুড়ে বছরে ২৫ বিলিয়ন ডলার মূল্যের ক্ষতি হতে পারে। কিন্তু নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে একই রোগে আক্রান্ত ব্যক্তিরা যারা এ সমস্যা দূর করার জন্য চশমা ব্যবহার করছেন, তাদের কারণে এ ক্ষতির পরিমাণ ১০ শতাংশ কম হতে পারে।

গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের জীবনের মান উন্নত হয়েছে, কারণ চশমা তাদের দৈনন্দিনের কাজ যেমন- মোবাইল ফোন ব্যবহার ও রান্নাবান্নার কাজ সহজ করেছে।

গবেষণায় অংশ নিয়েছিলেন বাংলাদেশের মানিকগঞ্জের আজাদ আলী। পেশায় তিনি একজন দর্জি। ক্রেডিট: ভিশনস্প্রিং।

গবেষণাটির অন্যতম লেখক অধ্যাপক নাথান কংডন বলেছেন, 'গবেষণা থেকে এটা স্পষ্ট যে দারিদ্র্য হ্রাসের জন্য চশমার ব্যবহার সহায়ক হতে পারে। মাত্র কয়েক ডলার খরচ করে যারা চশমা কিনে ব্যবহার করছেন, তাদের ওপর এর উল্লেখযোগ্য ও টেকসই প্রভাব রয়েছে। এ কারণে তারা আবারও ভালোভাবে কাজ করতে পারেন।

গবেষণাটির সহ-লেখক ও ভিশনস্প্রিংয়ের প্রধান নির্বাহী এলা গুডউইন বলেছেন, এ গবেষণা থেকে যেটি স্পষ্ট হয়েছে, সেটি হলো এ সহজ সমাধানটি অনন্য শক্তিশালী। 

উগান্ডার দক্ষিণাঞ্চলের মাতুগ্গার বাসিন্দা সারা নাকালিওয়া (৫৭) ঝুড়ি তৈরি করে থাকেন। তিনি জানান, তরুণ বয়সে তিনি দিনে দুইটি ঝুড়ি তৈরি করে আরেকটিরও অর্ধেক কাজ সম্পন্ন করতে পারতেন। এ থেকে তার মাসে ৪ লাখ থেকে ৫ লাখ উগান্ডান শিলিং (৮২-১০৩ পাউন্ড) আয় হতো। কিন্তু ৪০ বছর বয়স থেকে তার দৃষ্টিশক্তি কমে যেতে শুরু করে। ফলে তার ঝুড়ি তৈরির কাজও কমে যায়।

তিনি বলেন, 'আমি ঝুড়ি তৈরিতে সুই ব্যবহার করতাম। কিন্তু কাজের সময় সম্পূর্ণ মনযোগ দিতে পারতাম না। আমার দৃষ্টিশক্তি খারাপ হয়ে যাওয়ায় আগে একদিনে যে কাজ করতাম, সেটা করতে চারদিন লাগত। আমার প্রতি মাসে কমে গিয়ে দাঁড়িয়েছিল এক লাখ থেকে দেড় লাখ উগান্ডান শিলিংয়ে।'

তিনি আরও বলেন, 'চশমা আমার কাজ সহজ করেছে। আগে আমি সুইয়ে সুতা লাগাতে পারতাম না। এখন পারি। আগে পড়তেও অসুবিধা হতো। এখন খুব স্পষ্টভাবে পড়তে পারি।'

এখন আগের মতোই আয় করছেন সারা। তিনি ঝুড়ির পাশাপাশি মাশরুম চাষেরও একটি ব্যবসা করছেন, যা চশমা না থাকলে সম্ভব হতো না বলে জানান তিনি। 

Related Topics

টপ নিউজ

চশমা / আয় / গবেষণা / উগান্ডা / ব্র্যাক / ডলার / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • বাংলাদেশে টেকসই স্থাপত্য চর্চা নিয়ে ব্রিটিশ কাউন্সিলের নতুন গবেষণা প্রকাশ   
  • ‘ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি’ দেবে বাংলাদেশ: আন্তর্জাতিক গণমাধ্যমে নারায়ণগঞ্জের অ্যালবিনো মহিষ

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net