Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
কনসার্ট হলে হামলার জন্য আইএসের দায় নিয়ে সন্দেহ রাশিয়ার

আন্তর্জাতিক

রয়টার্স
25 March, 2024, 04:50 pm
Last modified: 25 March, 2024, 05:01 pm

Related News

  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • তিন দিনের মধ্যে দ্বিতীয়বার ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে 'মার্কিন বিমানঘাঁটি' লক্ষ্য করে পালটা হামলা আইআরজিসির
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ১৪০ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার

কনসার্ট হলে হামলার জন্য আইএসের দায় নিয়ে সন্দেহ রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলাকারীদের সঙ্গে আইএসের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।
রয়টার্স
25 March, 2024, 04:50 pm
Last modified: 25 March, 2024, 05:01 pm
কনসার্ট হলে হামলার ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আদালতে তোলা হয়। ছবি: রয়টার্স/শামিল জুমাতভ

মস্কোর বাইরে একটি কনসার্ট হলে শুক্রবারের বন্দুক হামলার জন্য ইসলামিক স্টেট (আইএস) দায়ী বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে, তাতে সন্দেহ প্রকাশ করেছে রাশিয়া।

সোমবার (২৫ মার্চ) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার উদ্ধৃতি দিয়ে রুশ গণমাধ্যম কমসমলস্কায়া প্রাভদা এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবির বিষয়ে জাখারোভা বলেছেন, 'হোয়াইট হাউসের প্রতি একটি প্রশ্ন: আপনি কি নিশ্চিত এটি আইএস? আপনি কি এটি সম্পর্কে আবার চিন্তা করতে পারেন?'

রুশ মুখপাত্রের অভিযোগ- কিয়েভে মিত্রদের রক্ষার জন্য যুক্তরাষ্ট্র আইএসের একটি 'কাল্পনিক চরিত্রের' কথা ছড়াচ্ছে।

শুক্রবার রাজধানী শহর মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে গানের অনুষ্ঠানে অংশ নেওয়া লোকজনের ওপর নির্বিচার গুলি চালায় চার বন্দুকধারী। এতে ১৩৭ জন নিহত ও ১৮২ জন আহত হয়েছে। গত দুই দশকে রাশিয়ার অভ্যন্তরে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

প্রথম থেকেই এই হামলার দায় স্বীকার করে আসছে আইএস। হামলার ভিডিও প্রকাশ করেছে সংগঠনটি। যুক্তরাষ্ট্রও মনে করে আইএস-ই এ হামলায় জড়িত।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তারা চলতি মাসের শুরুর দিকে আসন্ন হামলার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছিলেন।

তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হামলাকারীদের সঙ্গে আইএসের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

তিনি দাবি করেছেন, 'ইউক্রেনের ওপাশে' কিছু লোক হামলাকারীদের সীমান্ত পারাপারে সহায়তা করতে প্রস্তুত ছিল।

এ হামলায় ইউক্রেনের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

তিনি পুতিনের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, ইউক্রেনের কথা উল্লেখ করে হামলার দায় অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছেন পুতিন।

এদিকে শুক্রবারের ওই হামলার পর সন্দেহভাজন ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে মনে করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / বন্দুক / হামলা / নিহত / আহত / আইএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • তিন দিনের মধ্যে দ্বিতীয়বার ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, জবাবে 'মার্কিন বিমানঘাঁটি' লক্ষ্য করে পালটা হামলা আইআরজিসির
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ১৪০ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net