Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
ইংরেজি শব্দ ব্যবহার করলে জরিমানা, নতুন আইনের পথে ইতালি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 April, 2023, 12:15 pm
Last modified: 02 April, 2023, 12:32 pm

Related News

  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু

ইংরেজি শব্দ ব্যবহার করলে জরিমানা, নতুন আইনের পথে ইতালি

সমস্ত বিদেশি ভাষার ব্যবহারকে উদ্দেশ্য করে এই প্রস্তাব আনা হলেও ‘অ্যাংলোম্যানিয়া’ বা ইংরেজি শব্দের ব্যবহারের কথা এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ইংরেজি শব্দের ব্যবহার ইতালীয় ভাষার জন্য ‘অপমানজনক এবং ক্ষতিকর’।
টিবিএস ডেস্ক
02 April, 2023, 12:15 pm
Last modified: 02 April, 2023, 12:32 pm
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি: ভ্যালেরিয়া মঙ্গেলি/ব্লুমবার্গ।

দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে ইতালীয় ভাষার পরিবর্তে বিদেশি শব্দ ব্যবহার করা হলে জরিমানার বিধান রেখে নতুন আইন প্রস্তাব করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দল। প্রস্তাবে বলা হয়েছে, যেকোনো বিদেশি শব্দ, বিশেষ করে ইংরেজি ব্যবহার করলে সরকারি বা বেসরকারি সংস্থাগুলোকে সর্বোচ্চ ১ লাখ (১,০৮,৭০৫ মার্কিন ডলার) ইউরো পর্যন্ত জরিমানা করা হতে পারে। খবর সিএনএন'র।

ব্রাদার্স অফ ইতালি পার্টি ও পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য ফ্যাবিও র‌্যাম্পেলি নতুন এই আইনের প্রস্তাব করেছেন। খসড়া প্রস্তাবে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সমর্থন রয়েছে বলেও জানা গেছে।

যদিও সমস্ত বিদেশি ভাষার ব্যবহারকে উদ্দেশ্য করেই আইনের খসড়া তৈরি করা হয়েছে, তবে এখানে 'অ্যাংলোম্যানিয়া' বা ইংরেজি শব্দের ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে বিশেষভাবে। খসড়ায় বলা হয়েছে, ইংরেজি শব্দের ব্যবহার ইতালীয় ভাষার জন্য 'অপমানজনক এবং ক্ষতিকর'। এই ভাষার ব্যবহার এখন আরোই অনুচিত, কারণ যুক্তরাজ্য এখন আর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অংশ নয়।

প্রস্তাবিত বিলটি সংসদীয় বিতর্কের জন্য শিগগিরিই সংসদে উত্থাপিত হতে পারে। 

সরকারি ডকুমেন্টেশনের ক্ষেত্রে ইংরেজির ব্যবহার নিষিদ্ধের সুপারিশ করা হয়েছে প্রস্তাবিত নতুন ওই আইনে। এমনকি, 'অ্যাক্রোনিম' বা সংক্ষিপ্ত শব্দ এবং নামের ক্ষেত্রেও ইংরেজি ভাষার ব্যবহারকে নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি জনপ্রশাসনের পদে অধিষ্ঠিত যে কাউকে 'ইতালীয় ভাষায় লিখিত ও মৌখিকভাবে দক্ষ' হতে হবে উল্লেখ করা হয়েছে প্রস্তাবে।

এছাড়া, ইতালিতে বিদেশি সংস্থাগুলোর সমস্ত অভ্যন্তরীণ বিধিবিধান এবং কর্মক্ষেত্র চুক্তির ইতালীয় ভাষার একটি সংস্করণ সংরক্ষণ করতে বলা হয়েছে। 
 
Related Topics

টপ নিউজ

ইংরেজি ভাষা / ইংরেজি / ইতালি / খসড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • ইইউ’র মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
  • রোমের গির্জায় চিত্র সংস্কারের পর দেবদূতের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির মিল,তদন্ত শুরু

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net