Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
ঈদের দিনে ফাঁকা গাবতলী, অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 May, 2026, 02:10 pm
Last modified: 28 May, 2026, 02:14 pm

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক
  • বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত
  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঈদের দিনে ফাঁকা গাবতলী, অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা

উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলগামী কিছু বাস চলাচল করলেও যাত্রীসংখ্যা তুলনামূলক কম। অনেক বাস নির্ধারিত সময়ের পরও আসন খালি রেখেই গন্তব্যে ছেড়ে যাচ্ছে।
টিবিএস রিপোর্ট
28 May, 2026, 02:10 pm
Last modified: 28 May, 2026, 02:14 pm
ঈদের দিন সরেজমিনে গিয়ে গাবতলী বাস টার্মিনালের বেশিরভাগ কাউন্টারই ফাঁকা পাওয়া যায়। ছবি: টিবিএস

পবিত্র ঈদুল আজহার দিন রাজধানীর গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে যাত্রীর তেমন কোনো চাপ নেই। সকাল থেকেই টার্মিনালের অধিকাংশ কাউন্টার ছিল ফাঁকা। যাত্রী না থাকায় পরিবহন শ্রমিক ও কাউন্টারকর্মীদের অলস সময় কাটাতে দেখা গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১১টা পর্যন্ত সরেজমিনে গাবতলীতে গিয়ে দেখা যায়, উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলগামী কিছু বাস চলাচল করলেও যাত্রীসংখ্যা তুলনামূলক কম। অনেক বাস নির্ধারিত সময়ের পরও আসন খালি রেখেই গন্তব্যে ছেড়ে যাচ্ছে। কোথাও কোথাও যাত্রী পাওয়ার আশায় পরিবহন শ্রমিকদের হাঁকডাক করতে দেখা গেছে।

স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের দিন বাড়িতে যাচ্ছেন আবদুল মোমিন। কাঁচপুর থেকে গাবতলীতে এসেছেন তিনি। আসনপ্রতি ১ হাজার ১০০ টাকা দিয়ে হানিফ পরিবহনের টিকিট কেটেছেন। 

ঠাকুরগাঁওগামী এই যাত্রী বলেন, 'আমি ও আমার স্ত্রী দুজনেই গার্মেন্টসে চাকরি করি। ২৬ তারিখ থেকে ছুটি পেয়েছি, ৬ তারিখ অফিস খুলবে। বাচ্চা নিয়ে আগে গেলে যানজট ও বৃষ্টিতে কষ্ট হতো, তাই আজ যাচ্ছি। এখন রাস্তায় কোনো যানজট নেই।'

ঈগল পরিবহনের এক কাউন্টারে টিকিট বিক্রির দায়িত্বে থাকা জয়ন্ত রায় জানান, ঈদের দিন যাত্রী একেবারেই কম। বেলা সাড়ে ১১টা পর্যন্ত খুলনাগামী বাসের মাত্র তিনটি টিকিট বিক্রি হয়েছে। তিনি বলেন, 'হয়তো সাভার কাউন্টার থেকে কিছু যাত্রী পাওয়া যেতে পারে।'

রাবেয়া পরিবহনে পরিবার নিয়ে কুষ্টিয়া যাচ্ছিলেন মোহাম্মদ ইব্রাহিম। প্রতি আসন ৬০০ টাকা দিয়ে টিকিট কাটলেও, যাত্রী কম থাকায় বাস ছাড়তে দেরি হচ্ছে বলে জানান তিনি।

ইব্রাহিম বলেন, 'কাউন্টার থেকে জানিয়েছে সব আসন পূর্ণ হলেই বাস ছাড়বে। এখন কখন যাত্রী পূর্ণ হবে, সেই অপেক্ষায় আছি। গতকাল ছুটি পেয়েছি, তাই আজ ঈদের দিন রওনা হয়েছি।'

এদিকে বেলা ১১টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ীকে কুষ্টিয়া ফেরার জন্য শ্যামলী পরিবহনের কাউন্টারে অপেক্ষা করতে দেখা যায়।

তারা জানান, প্রতি আসন ৯০০ টাকা দিয়ে টিকিট কেটেছেন, তবে বাস ছাড়ার জন্য আসন পূর্ণ হওয়ার অপেক্ষা চলছে।

পরিবহনসংশ্লিষ্টরা জানান, ঈদের আগের দুই দিনেই অধিকাংশ মানুষ ঢাকা ছেড়ে যাওয়ায় ঈদের দিন টার্মিনালে চাপ অনেকটাই কমে গেছে।

Related Topics

টপ নিউজ

গাবতলী বাস টার্মিনাল / ঈদুল আজহা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • চামড়া খাতের সম্ভাবনা যেভাবে হারাচ্ছে বাংলাদেশ: প্রতিটি ঈদে প্রতিটি চামড়ায় লোকসানে
  • তিন দিনে ৩৬ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: প্রশাসক
  • বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত
  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net