Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
জামায়াত ও আ.লীগপন্থীদের বর্জনের মধ্যেই শেষ হলো চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট গ্রহণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2026, 05:20 pm
Last modified: 21 May, 2026, 05:29 pm

Related News

  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০

জামায়াত ও আ.লীগপন্থীদের বর্জনের মধ্যেই শেষ হলো চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট গ্রহণ

ভোটগ্রহণ শুরুর পরপরই সকাল থেকে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নির্বাচন বাতিলের দাবিতে মিছিল-বিক্ষোভ করতে থাকেন জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীরা। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে চরম পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ তোলেন। গতকালই আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত জানান তারা। 
টিবিএস রিপোর্ট
21 May, 2026, 05:20 pm
Last modified: 21 May, 2026, 05:29 pm
ছবি: টিবিএস

নানা নাটকীয়তা, উত্তেজনা, বিক্ষোভ এবং প্রধান দুটি পক্ষের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। 

আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টায় সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪ পর্যন্ত। 

তবে দেশের অন্যতম শীর্ষ এই আইনজীবী সমিতির নির্বাচনকে 'একতরফা ও প্রহসন' আখ্যা দিয়ে তা পুরোপুরি বর্জন করেছে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। ভোটগ্রহণ চলাকালে আদালত পাড়ায় দিনভর উত্তেজনা বিরাজ করে এবং দুই পক্ষের আইনজীবীদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও বিক্ষোভের ঘটনা ঘটে। 

ভোটগ্রহণ শুরুর পরপরই সকাল থেকে ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নির্বাচন বাতিলের দাবিতে মিছিল-বিক্ষোভ করতে থাকেন জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীরা। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে চরম পক্ষপাতিত্ব ও অনিয়মের অভিযোগ তোলেন। গতকালই আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত জানান তারা। 

এদিকে আজ দুপুর ২টার দিকে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা 'সাধারণ আইনজীবী পরিষদ'-এর ব্যানারে আইনজীবী শাপলা ভবনের সামনে এক অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা 'ভোট চোর', 'প্রহসনের নির্বাচন মানি না মানব না' বলে স্লোগান দিতে থাকেন এবং আইনজীবী ভবনের আশপাশে বিক্ষোভ মিছিল করেন। 

মিছিলটি কোর্ট হিলের বাহির পথ হয়ে মসজিদের সামনে পৌঁছালে সেখানে অবস্থানরত বিএনপিপন্থী আইনজীবীরা তাদের লক্ষ্য করে 'ফ্যাসিস্ট ফ্যাসিস্ট' বলে পাল্টা স্লোগান দিতে শুরু করেন, যা আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি করে। এ সময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করতে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায়। 

আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মূল অভিযোগ, নির্বাচনের শুরু থেকেই তাদের কোনো প্রার্থীকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেওয়া হয়নি। গত ৪ মে মনোনয়নপত্র বিতরণের নির্ধারিত দিনে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মাত্র ২ ঘণ্টার রহস্যজনক সময় বেঁধে দেওয়া হয়েছিল। তারা নির্দিষ্ট সময়ে লাইব্রেরি ভবনে ফরম নিতে গেলেও ভেতরে বিএনপি সমর্থিত আইনজীবীরা অবস্থান নিয়ে তাদের প্রবেশে বাধা সৃষ্টি করেন। নির্বাচন কমিশন কার্যালয়ের দরজা ভেতর থেকে বন্ধ রাখা হয়েছিল এবং হামলার আশঙ্কায় বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করেও তারা ফরম সংগ্রহ করতে পারেননি। গত বছরও একইভাবে বাধা দিয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখা হয়েছিল বলে তারা দাবি করেন। 

এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি গুরুত্বপূর্ণ পদে একক প্রার্থী থাকায় কোনো ভোটগ্রহণের প্রয়োজন হয়নি এবং তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১২টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও সেখানে কার্যত কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। কারণ, এসব পদে মোট ২৪ জন প্রার্থী থাকলেও গতকাল জামায়াতে ইসলামী সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের ১২ জন প্রার্থী একযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ফলে নির্বাচনি মাঠে শুধু বিএনপিপন্থী প্রার্থীরাই সক্রিয় ছিলেন এবং পুরো প্রক্রিয়াটি একতরফা রূপ নেয়। 

জামায়াতপন্থী ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রধান সমন্বয়ক শামসুল আলম জানান, একতরফা এই নির্বাচনের প্রতিবাদে সমিতি থেকে তাদের প্যানেলের সাতজন পদত্যাগ করেছেন এবং তালিকায় থাকা বাকি ১২ জন প্রার্থীও ভোট বর্জন করেছেন। সাধারণ ভোটাররাও ভোট দেওয়া থেকে বিরত রয়েছেন।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন এই নির্বাচনকে সমিতি দখলের একটি পরিকল্পিত অপচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, গত নির্বাচনে যিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন, তাকেই এবার পুরস্কার স্বরূপ সভাপতি প্রার্থী করা হয়েছে। বিএনপি তাদের সেই পুরনো মাগুরা স্টাইলের ভোট চুরির চরিত্রে ফিরে এসেছে। একই সাথে সাধারণ আইনজীবীদের কষ্টার্জিত অর্থে গড়া কল্যাণ তহবিলের অর্থ লুটপাট করার ষড়যন্ত্র চলছে। এই ফান্ডের এক পয়সাও কাউকে অপচয় করতে দেওয়া হবে না এবং সাধারণ আইনজীবীরা এই চক্রান্তের দাঁতভাঙা জবাব দেবে।' 

আইনজীবীরা বলছেন, ১৩৩ বছরের ঐতিহ্যবাহী এই সমিতিতে নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করে একতরফা আধিপত্য বজায় রাখার এই চেষ্টাকে পেশাজীবীদের জন্য অত্যন্ত 'লজ্জাজনক' এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / আইনজীবী সমিতি নির্বাচন / জামায়াত ইসলামী / আওয়াম লীগ / ভোট বর্জন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net