Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু রেশমি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 May, 2026, 11:05 am
Last modified: 10 May, 2026, 12:47 pm

Related News

  • চট্টগ্রামে শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, গ্রেপ্তার ২ 
  • যেভাবে পাহাড়ধসের আগাম সতর্কবার্তা বাঁচাচ্ছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার লাখো মানুষের প্রাণ
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলি চোখ ভেদ করে মাথায়, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু রেশমি

টিবিএস রিপোর্ট
10 May, 2026, 11:05 am
Last modified: 10 May, 2026, 12:47 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত ১১ বছর বয়সী শিশু রেশমি আক্তারের শারীরিক অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন। তার মাথার ভেতরে আটকে থাকা গুলি অপসারণে অস্ত্রোপচার করা হলে জীবনঝুঁকি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড।

শনিবার (৯ মে) সকালে অনুষ্ঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে রেশমির অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, গুলিটি মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত করে মাথার পেছনের দিকে আটকে আছে। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকদের মতে, অস্ত্রোপচার করলে অতিরিক্ত রক্তক্ষরণ ও স্নায়বিক জটিলতার উচ্চ ঝুঁকি রয়েছে। তাই আপাতত তাকে জীবনরক্ষামূলক বা 'সাপোর্টিভ কেয়ার' দেওয়া হচ্ছে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন টিবিএসকে বলেন, 'রেশমির অবস্থা আশঙ্কাজনক। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত অস্ত্রোপচার করা হচ্ছে না। নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।'

চিকিৎসকেরা জানান, গুলিটি রেশমির বাঁ চোখ দিয়ে প্রবেশ করে মাথার গভীরে গিয়ে পেছনের দিকে আটকে আছে। গুরুত্বপূর্ণ স্নায়বিক অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যেকোনো কাটাছেঁড়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

শনিবার রাতে রেশমির ভাই ফয়সাল আহমেদ মুঠোফোনে বলেন, 'সকালে মেডিক্যাল বোর্ড বসেছিল। ডাক্তাররা বলছেন অবস্থা গুরুতর। গুলিটা মাথার ভেতর থেকে বের করা যায়নি। আমরা এখন আল্লাহকে ডাকছি। রেশমির এখনো জ্ঞান ফেরেনি।'

রেশমির বাবা রিয়াজ আহমেদ বলেন, 'আমার মেয়ের কোনো হুঁশ নেই। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি চাই। আজ আমার মেয়ের সঙ্গে যা হয়েছে, কাল অন্য কারও সঙ্গেও হতে পারে।'

পরিবার সূত্রে জানা গেছে, রেশমি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট। ঘটনার সময় মায়ের নির্দেশে দোকান থেকে পান আনতে বেরিয়ে সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলির শিকার হয় সে।

গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় এক বন্দুকধারীর হামলায় হাসান রাজু (২৪) নামের এক যুবক নিহত হন। ওই সময় তাকে লক্ষ্য করে ছোড়া গুলিতে পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রেশমি আক্তার গুলিবিদ্ধ হয়।

প্রথমে তাকে চমেক হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে আইসিইউর প্রয়োজন হলে চমেক হাসপাতালে সিট না থাকায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চমেকে সিট খালি হলে তাকে পুনরায় সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

শুক্রবার রাতে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা হাসপাতালে গিয়ে রেশমির চিকিৎসার খোঁজখবর নেন। তিনি বলেন, 'এটি অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি ঘটনা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগ ও পুলিশ সুপারের সঙ্গে আমার কথা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি।'

এ ঘটনায় গতকাল সকালে রেশমির মা সখিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি মামলা দায়ের করেছেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'এ ঘটনায় তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।'

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / শিশু গুলিবিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • চট্টগ্রামে শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, গ্রেপ্তার ২ 
  • যেভাবে পাহাড়ধসের আগাম সতর্কবার্তা বাঁচাচ্ছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার লাখো মানুষের প্রাণ
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net