Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা না থাকলেও ঝুঁকি বিবেচনায় গোয়েন্দা নজরদারি রয়েছে: র‌্যাব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 April, 2026, 09:55 pm
Last modified: 28 April, 2026, 10:05 pm

Related News

  • এক অর্থে র‌্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে: জাহেদ উর রহমান
  • জবাবদিহিমূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ র‍্যাব সদস্য   
  • কুষ্টিয়ায় পীর শামীম হত্যা: রাজশাহী থেকে আরেক আসামি গ্রেপ্তার
  • তিন মাসে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাড়ে ৩ হাজার অপরাধী: ডিজি

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা না থাকলেও ঝুঁকি বিবেচনায় গোয়েন্দা নজরদারি রয়েছে: র‌্যাব

র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার বলেন, ‘আমরা যেকোনো ঝুঁকি, যেকোনো থ্রেট গুরুত্ব সহকারে বিবেচনা করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকি। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কার বিষয়ে আমরা অবগত আছি। আমরা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি করছি। আমাদের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে।’
টিবিএস রিপোর্ট
28 April, 2026, 09:55 pm
Last modified: 28 April, 2026, 10:05 pm
আজ (২৮ এপ্রিল ২০২৬) কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন র‍্যাব-২ এর কমান্ডার অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার। ছবি: টিবিএস

জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের হামলার শঙ্কা প্রকাশ করে সেগুলোতে নিরাপত্তা জোরদার করা নিয়ে সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া নির্দেশনার বিষয়ে অবগত রয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তবে বাহিনীটি বলছে, এই মুহূর্তে এমন হামলা শঙ্কা নেই। তারপরও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা জানান র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা যেকোনো ঝুঁকি, যেকোনো থ্রেট গুরুত্ব সহকারে বিবেচনা করে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকি। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কার বিষয়ে আমরা অবগত আছি। আমরা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি করছি। আমাদের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে।'

তিনি আরও বলেন, 'এই মুহূর্তে আমরা হামলার শঙ্কা দেখছি না। আমরা প্রত্যাশা করছি যে অপরাধীরা এই ধরনের সাহস অন্তত করবে না। তবে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আমাদের ডিপ্লয়মেন্ট রয়েছে।'

এর আগে ব্রিফিংয়ে র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, মোহাম্মদপুরের সকল সন্ত্রাসী গ্রুপের মূল উৎপাতন করার লক্ষ্যে র‌্যাব-২ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত র‌্যাব-২ বিভিন্ন অভিযান চালিয়ে প্রায় ১১৫টি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করি। যার মধ্যে ১৪টি ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র। সেগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রায় ২ হাজার রাউন্ড দেশি-বিদেশি অস্ত্রের গুলি উদ্ধার করা হয়েছে। মাদকের ক্ষেত্রেও আমাদের সাফল্য উল্লেখযোগ্য। ৫ আগস্ট পরবর্তী সময়ে ১ হাজার ২৭৩ জনকে মাদকসহ গ্রেপ্তার করেছি।

তিনি আরও বলেন, এর ধারাবাহিকতায় গতকাল (২৭ এপ্রিল) গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর পৃথক তিনটি আভিযানিক দল রাজধানী শাহ আলী, মোহাম্মদপুর এবং পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি এক নলা দেশি বন্দুক, ৩৭ রাউন্ড তাজা গুলি, তিনটি দেশিয় চাপাতি-সামুরাই এবং প্রায় লক্ষাধিক ইয়াবাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে

এর মধ্যে শাহ আলী থানা এলাকার শাহ আলী কলেজ মার্কেট এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিনসহ ফোকরান আলী আকন্দ (৬৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্রটি যাচাই করে দেখা গেছে, এটি ৫ আগস্ট মিরপুর মডেল থানা থেকে লুট করা হয়েছিল।

র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, এই ফোকরান আলী পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে পটুয়াখালী থানায় একটি ডাকাতির প্রস্তুতির মামলা, রামপুরা থানায় হত্যা মামলা এবং ঝালকাঠির রাজাপুর থানায় একটি ডাকাতির মামলা রয়েছে।

তিনি বলেন, র‌্যাব-২ এর আরেকটি আভিযানিক দল মোহাম্মদপুরের তুরাগ হাউজিং এলাকা থেকে ৭ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি রিভালবারসহ আব্দুর রহমান ওরফে রহমতুল্লাকে (৪২) গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসিলা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন চাঁন মিয়া হাউজিং এলাকায় অভিযান চালিয়ে নূর হোসেনকে (৫০) গ্রেপ্তার করে। এ সময় তার বাসা থেকে একটি প্যাকেটে ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধা করা হয়। এই দুইজন মাদক ও অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত। তাদের অতীত রেকর্ড যাচাই করে দুইজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত এই দুইজনের দেয়া তথ্যের ভিত্তিতে র‌্যাবের একই আভিযানিক দল পল্টন থানার ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৩৩ রাউন্ড ৭.৬৫ তাজা গুলি উদ্ধার করে। এ সময় মনিরুল ইসলাম ওরফে রাডার মনিরকে (৪৯) গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চারটি মাদকের মামলা, একটি হত্যা মামলা এবং একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে।

র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, একই রাতে র‌্যাব-২ এর আরেকটি আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ হাউজিং এলাকা থেকে ছিনতাই চক্রের তালিকাভুক্ত দুই সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে। তারা হলেন- আলামিন ও নূর নবী। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাপাতি উদ্ধার করে।

তিনি বলেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মোহাম্মদপুর-আদবর এই অঞ্চলের মাদক, ছিনতাইকারী ও কিশোর গ্যাং নিয়ে আমরা কনসার্ন।

তিনি আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা এই এলাকা থেকে প্রায় ১ হাজার ৫০০ জন ছিনতাইকারী ও কিশোর গ্যাং এর সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি। অনেকে আবার ফিরে এসে অপরাধে জড়িয়েছেন। এমনও আছে, একই অপরাধীকে দুইবার-তিনবার গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি। কোনো অপরাধী যতবারই অপরাধ করবে, আমরা তাদেরকে ছাড় দেব না।

Related Topics

টপ নিউজ

র‌্যাব / গুরুত্বপূর্ণ স্থাপনা / গোয়েন্দা নজরদারি / র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • এক অর্থে র‌্যাব আগের মতো থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে: জাহেদ উর রহমান
  • জবাবদিহিমূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন প্রণয়ন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • নারায়ণগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ র‍্যাব সদস্য   
  • কুষ্টিয়ায় পীর শামীম হত্যা: রাজশাহী থেকে আরেক আসামি গ্রেপ্তার
  • তিন মাসে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাড়ে ৩ হাজার অপরাধী: ডিজি

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net