Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 30, 2026
শিডিউল অনুযায়ী জ্বালানি তেল এলেও চট্টগ্রামে অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও রেশনিংয়ে বিক্রি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 April, 2026, 10:35 am
Last modified: 06 April, 2026, 10:39 am

Related News

  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • কোরবানির ঈদের আগে জমে উঠেছে মসলার বাজার, বিবিরহাটে ক্রেতাদের ভিড়

শিডিউল অনুযায়ী জ্বালানি তেল এলেও চট্টগ্রামে অধিকাংশ পাম্প বন্ধ, কোথাও রেশনিংয়ে বিক্রি

গত ১৫ মার্চ সরকারিভাবে রেশনিং পদ্ধতি তুলে নেওয়া হলেও বর্তমান পরিস্থিতির কারণে সেটি এখনো চালু রাখতে হচ্ছে বলে জানিয়েছেন পাম্প মালিকেরা।
টিবিএস রিপোর্ট
06 April, 2026, 10:35 am
Last modified: 06 April, 2026, 10:39 am
প্রতীকী ছবি/সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে ডিপো থেকে শিডিউল অনুযায়ী তেল সরবরাহ করা হলেও বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে বা রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছে। এতে নগরজুড়ে সাধারণ মানুষ ও যানবাহন চালকেরা ভোগান্তিতে পড়েছেন।

গত ১৫ মার্চ সরকারিভাবে রেশনিং পদ্ধতি তুলে নেওয়া হলেও বর্তমান পরিস্থিতির কারণে সেটি এখনো চালু রাখতে হচ্ছে বলে জানিয়েছেন পাম্প মালিকেরা।

তাদের ভাষ্য, অনেক গ্রাহক প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনে মজুদ করছেন। এতে স্টেশনগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, ডিপো থেকে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত পরিমাণ না পাওয়ায় পাম্পগুলোতে সংকট তৈরি হচ্ছে। কয়েকদিন পরপর তেল আসায় সব সময় পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

রোববার (৫ এপ্রিল) নগরীর কিউসি পাম্পে ডিপো থেকে ১৩ হাজার লিটার অকটেন ও ৯ হাজার লিটার ডিজেল এসেছে। তবে সংকটের সময়ে বিক্রি প্রায় দ্বিগুণ বেড়ে যাওয়ায় মজুদের ওপর চাপ সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, সিএমপি ফিলিং স্টেশনে বিকেলে ২ হাজার ৩৬৩ লিটার ডিজেল ও ২ হাজার ৫৭৪ লিটার অকটেন মজুদ ছিল এবং বিক্রি চলছিল।

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প মালিক সমিতি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সদস্যসচিব মোহাম্মদ মাইনুদ্দিন টিবিএসকে বলেন, "আমাদের স্টেশনে তেলের কোনো সংকট নেই। ডিলাররা চাহিদা অনুযায়ী যতটুকু তেল দিচ্ছেন, আমরা ততটুকুই বিক্রি করছি। সরবরাহ স্বাভাবিক রাখতে স্টেশনে একজন করে ট্যাগ অফিসার রাখা শুরু হয়েছে।

"তবে সংকটের মূল কারণ হলো, অনেকে প্রয়োজনের বেশি তেল নিচ্ছেন এবং তা মজুদ করছেন। বাসায় অতিরিক্ত তেল রাখায় পাম্পগুলোর ওপর চাপ বেড়েছে। মানুষ সচেতন হলে স্টেশনগুলোর স্বাভাবিক কার্যক্রম ফিরে আসবে।"

সিএমপি ফিলিং স্টেশনে সরকারি গাড়িগুলোতে ঠিকমতো তেল দেওয়া হচ্ছে। অন্যদিকে, ব্যক্তিগত মোটরসাইকেলে সর্বোচ্চ ৫০০ টাকার এবং কার ও জিপে ২ হাজার টাকার তেল দেওয়া হচ্ছে।

নগরীর গণিবেকারি এলাকার কিউসি ফিলিং স্টেশনেও একই ব্যবস্থা চালু রয়েছে। সেখানে মোটরসাইকেলে ৫০০ টাকার এবং কার, জিপ ও মাইক্রোবাসে ২ হাজার টাকার তেল বিক্রি করা হচ্ছে। 

অন্যদিকে, লাভ লেইন সড়কের অ্যাপোলো ফিলিং স্টেশন পুরোপুরি বন্ধ রয়েছে। সেখানে বিক্রয়কর্মীরাও উপস্থিত নেই। ওয়াসা মোড়ের পাম্পেও সীমিত পরিসরে তেল বিক্রি অব্যাহত রয়েছে।

পাম্প মালিকেরা বলছেন, "ডিপো থেকে যতটুকু তেল আসছে, আমরা ততটুকুই বিক্রি করছি। গ্রাহকদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়ার সুযোগ নেই। এ কারণেই রেশনিং পদ্ধতিতে বিক্রি করতে হচ্ছে।"

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকদের তেল সংগ্রহ করতে হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় অনেক পাম্পে দ্রুত তেল শেষ হয়ে যাচ্ছে। ফলে সেগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকেরা।

পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকা আবদুর রহমান বলেন, "অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, তেল পাওয়া যাচ্ছে না। অনেক পাম্প বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে।"

নগরীর রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী মো. আলাউদ্দিন বলেন, "শিডিউল অনুযায়ী তেল আসলেও প্রয়োজনের তুলনায় কম সরবরাহের কারণে সংকট তৈরি হচ্ছে। প্রশাসনের আরও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।"
 
Related Topics

টপ নিউজ

জ্বালানি রেশনিং / চট্টগ্রাম / জ্বালানি সরবরাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
    ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
    ‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

Related News

  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • কোরবানির ঈদের আগে জমে উঠেছে মসলার বাজার, বিবিরহাটে ক্রেতাদের ভিড়

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

4
ইসরায়েলি-আমেরিকান গুপ্তচর জোনাথন পোলার্ড। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইরানের পর পরবর্তী যুদ্ধ হতে পারে তুরস্ক ও মিসরের বিরুদ্ধে: ইসরায়েলি গুপ্তচর জোনাথন পোলার্ড

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

6
গ্রন্থাগারিক মুহাম্মদ গোলাম আল-হাবোত। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

‘আমাকে এগুলো রক্ষা করতে হবে’: মৌরিতানিয়ায় দুর্লভ ইসলামিক পাণ্ডুলিপি আগলে রাখা এক ব্যক্তির গল্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net