Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 March, 2026, 07:55 pm
Last modified: 22 March, 2026, 07:57 pm

Related News

  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ

এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার

ঈদে ঘরমুখী মানুষের মূল্যবান জিনিসপত্রের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, “ঈদের সময় জনগণ থানায় স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র রাখতে পারবেন—এমন আহ্বান আমরা আগেই জানিয়েছিলাম। এছাড়া ব্যাংকের ভোল্টেও রাখা যায়। বিশেষ করে টাকা বা মূল্যবান গয়না পরিবহনের ক্ষেত্রে আমরা নিরাপত্তা দেবো।”
টিবিএস রিপোর্ট
22 March, 2026, 07:55 pm
Last modified: 22 March, 2026, 07:57 pm
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান ও ঈদের সময় বড় অঙ্কের অর্থ এবং পণ্য আনা-নেওয়ায় সহায়তার পর এবার বিয়ে বাড়ির গয়না বহনেও নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। রোববার (২২ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

ঈদে ঘরমুখী মানুষের মূল্যবান জিনিসপত্রের নিরাপত্তা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, "ঈদের সময় জনগণ থানায় স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র রাখতে পারবেন—এমন আহ্বান আমরা আগেই জানিয়েছিলাম। এছাড়া ব্যাংকের ভোল্টেও রাখা যায়। বিশেষ করে টাকা বা মূল্যবান গয়না পরিবহনের ক্ষেত্রে আমরা নিরাপত্তা দেবো।"

তিনি আরও বলেন, "ঈদের পরে এখন বিভিন্ন জায়গায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে। কেউ যদি মনে করেন যে হোটেল বা কমিউনিটি সেন্টার থেকে বাড়ি পর্যন্ত গয়না নেওয়ার ক্ষেত্রে নিরাপত্তার প্রয়োজন, তবে নিকটবর্তী থানায় জানালে আমরা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করব।"

ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে মো. শফিকুল ইসলাম বলেন, "শহর রক্ষায় আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের কিছু সদস্য ছুটিতে থাকলেও প্রয়োজনীয় ফোর্স মোতায়েন আছে। ডিএমপি কমিশনার স্যার ঈদের তিন দিন আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শুরু করেছেন। আমরা প্রতিটি পয়েন্টে নিয়মিত পর্যবেক্ষণ করছি। এ পর্যন্ত ঈদে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি; আমরা ভালোভাবে পার করেছি এবং বাকি দিনগুলোও নিরাপদ থাকবে বলে আশা করছি।"

ডিবির টহল কার্যক্রমের তথ্য দিয়ে তিনি জানান, বর্তমানে দিনে ডিবির ৮০টি এবং রাতে ৪০টি টিম টহলে নিয়োজিত থাকে। এছাড়া তাৎক্ষণিক সহায়তার জন্য দুটি টিম সব সময় 'স্ট্যান্ড বাই' রাখা হয়েছে। যেকোনো নাগরিক যেকোনো প্রয়োজনে কল করলে পুলিশ দ্রুত সাড়া দিচ্ছে।

হাদি হত্যাকাণ্ডের আসামিদের দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, "মামলাটি বর্তমানে সিআইডির কাছে রয়েছে। সিআইডি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ঘাতকদের ফিরিয়ে আনার বিষয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।"

Related Topics

টপ নিউজ

ডিবি / গয়না / নিরাপত্তা / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭
  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এবার পুলিশি বাধায় ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধের অভিযোগ
  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net