Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
মনোনীত করেও মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার দেয়নি বাংলা একাডেমি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 February, 2026, 06:05 pm
Last modified: 26 February, 2026, 06:14 pm

Related News

  • ছাপা অভিধানের বিদায়ঘণ্টা
  • স্থগিতাদেশ প্রত্যাহার: শেষ পর্যন্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
  • বয়কটের হুমকি থাকলেও বইমেলা আয়োজনে এগোচ্ছে বাংলা একাডেমি
  • আগামী ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
  • বইমেলার ঐতিহ্য রক্ষায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘প্রতীকী বইমেলা’

মনোনীত করেও মোহন রায়হানকে সাহিত্য পুরস্কার দেয়নি বাংলা একাডেমি

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম টিবিএসকে জানান, তার লেখা ও কবিতা সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখার স্বার্থে সাময়িকভাবে পুরস্কার স্থগিত করা হয়েছে। পরীক্ষা নীরিক্ষা শেষে এ ব্যাপারে জানানো হবে।
টিবিএস রিপোর্ট
26 February, 2026, 06:05 pm
Last modified: 26 February, 2026, 06:14 pm
ছবি: সংগৃহীত

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত হয়েও শেষ পর্যন্ত পুরস্কার পাননি কবি মোহন রায়হান। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কবি নিজেই এই তথ্য জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে পদক ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে গত সোমবার বাংলা একাডেমির পক্ষ থেকে ২০২৫ সালের সাহিত্য পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল। সেখানে কবিতা বিভাগে মোহন রায়হানকে মনোনীত করার তথ্য আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

ফেসবুক পোস্টে নিজের ক্ষোভ প্রকাশ করে মোহন রায়হান বলেন, 'আপনারা অবগত আছেন এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়) আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে।'

পুরস্কার গ্রহণের প্রস্তুতি ও শেষ মুহূর্তে তা বাতিলের ঘটনা বর্ণনা করে তিনি পোস্টে আরও উল্লেখ করেন, 'গতকাল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সালও প্রদান করে। যথারীতি আজ পুরস্কার গ্রহণের জন্য এসে জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার 'তাহেরের স্বপ্ন' কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।'

পুরস্কার ঘোষণার পর তালিকাভুক্ত থাকার পরও শেষ মুহূর্তে একজনের নাম বাদ পড়ার এই ঘটনা সাহিত্যিক ও সাংস্কৃতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে বাংলা একাডেমি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম টিবিএসকে জানান, তার লেখা ও কবিতা সম্পর্কে কিছু অভিযোগ উত্থাপিত হয়েছে। সেই অভিযোগ খতিয়ে দেখার স্বার্থে সাময়িকভাবে পুরস্কার স্থগিত করা হয়েছে। পরীক্ষা নীরিক্ষা শেষে এ ব্যাপারে জানানো হবে।
 
Related Topics

টপ নিউজ

মোহন রায়হান / বাংলা একাডেমি / সাহিত্য পুরস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ছাপা অভিধানের বিদায়ঘণ্টা
  • স্থগিতাদেশ প্রত্যাহার: শেষ পর্যন্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
  • বয়কটের হুমকি থাকলেও বইমেলা আয়োজনে এগোচ্ছে বাংলা একাডেমি
  • আগামী ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
  • বইমেলার ঐতিহ্য রক্ষায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘প্রতীকী বইমেলা’

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net