Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
সড়কে অর্থ আদায় নিয়ে সড়ক মন্ত্রী রবিউল আলমের মন্তব্যের সমালোচনায় জুলকারনাইন সায়ের 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2026, 09:10 pm
Last modified: 19 February, 2026, 09:17 pm

Related News

  • খিলগাঁওয়ে চাঁদা না দেওয়ায় হাউজিং ব্যবসায়ীকে গুলি, শ্যুটার গ্রেপ্তার
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • চাঁদা এবং চাঁদাবাজি ভিন্ন, অবৈধ শক্তি ব্যবহার করে অর্থ আদায় করলে সরকার তা দমন করবে: সড়ক পরিবহনমন্ত্রী
  • আদাবরে চাঁদা না পেয়ে এমব্রয়ডারি কারখানায় হামলার অভিযোগ, বিচার দাবিতে থানা ঘেরাও
  • ‘চাঁদা’ নয় ‘সমঝোতা’- সড়কমন্ত্রীর বক্তব্য কী বার্তা দিচ্ছে?

সড়কে অর্থ আদায় নিয়ে সড়ক মন্ত্রী রবিউল আলমের মন্তব্যের সমালোচনায় জুলকারনাইন সায়ের 

পোস্টে তিনি বলেন, ‘রবিউল সাহেব ৪৮ ঘণ্টাও কিন্তু হয় নাই যে চেয়ারে বসেছেন। এসব রাবিশ টাইপ কথাবার্তা ও কাণ্ডকারখানা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।’
টিবিএস রিপোর্ট
19 February, 2026, 09:10 pm
Last modified: 19 February, 2026, 09:17 pm
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলমের সড়কে পরিবহন থেকে টাকা আদায় সংক্রান্ত মন্তব্যের সমালোচনা ও প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। 

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করা এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

সড়কে সমঝোতার কারণে সাধারণ ভোক্তার ওপর যে আর্থিক চাপ পড়ে, তা নিয়ে প্রশ্ন তুলে জুলকারনাইন সায়ের বলেন, 'তেঁতুলিয়া থেকে পণ্য আসবে ঢাকায়, আর রাস্তায় সেই পণ্যবোঝাই ট্রাককে যদি ৫টি স্থানে সমঝোতার ভিত্তিতে ৫০০ টাকা দিতে হয় তাহলে ভোক্তার কাছে যে পণ্য পৌঁছাবে সেটার জন্যে তাকে অতিরিক্ত খরচ করতে হবে। সেই অতিরিক্ত টাকাটা কি আপনি সমঝোতার ভিত্তিতে ভোক্তাকে প্রদান করবেন?'

নতুন দায়িত্ব নেওয়া মন্ত্রীকে সতর্ক করে তিনি আরও লেখেন, 'রবিউল সাহেব ৪৮ ঘণ্টাও কিন্তু হয় নাই যে চেয়ারে বসেছেন। এসব রাবিশ টাইপ কথাবার্তা ও কাণ্ডকারখানা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।'

এর আগে, সড়কে চাঁদাবাজি প্রসঙ্গে এক বক্তব্যে শেখ রবিউল আলম বলেছিলেন, 'সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা হিসেবে দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়।'

তিনি আরও বলেছিলেন, 'মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। উত্তোলন করা টাকার কতটুকু ব্যবহার করা হয়, সেটা নিয়ে হয়ত বিতর্ক আছে। কিন্তু, তারা সমঝোতার ভিত্তিতে এ কাজটা করে।'

তিনি এও বলেছিলেন, 'যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনের একটা আধিপত্য থাকে। কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না। কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে।'
 
Related Topics

টপ নিউজ

সড়ক মন্ত্রী / জুলকারনাইন সায়ের / চাঁদা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • খিলগাঁওয়ে চাঁদা না দেওয়ায় হাউজিং ব্যবসায়ীকে গুলি, শ্যুটার গ্রেপ্তার
  • সব বাস-ট্রাকে বসবে জিপিএস ট্র্যাকার, মনিটরিং করবে পুলিশ ও বিআরটিএ: সড়কমন্ত্রী
  • চাঁদা এবং চাঁদাবাজি ভিন্ন, অবৈধ শক্তি ব্যবহার করে অর্থ আদায় করলে সরকার তা দমন করবে: সড়ক পরিবহনমন্ত্রী
  • আদাবরে চাঁদা না পেয়ে এমব্রয়ডারি কারখানায় হামলার অভিযোগ, বিচার দাবিতে থানা ঘেরাও
  • ‘চাঁদা’ নয় ‘সমঝোতা’- সড়কমন্ত্রীর বক্তব্য কী বার্তা দিচ্ছে?

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net