Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
১১ দলীয় ঐক্যের প্রার্থীদের এগিয়ে থাকার দাবি জামায়াত আমিরের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 08:30 pm
Last modified: 12 February, 2026, 08:34 pm

Related News

  • জামায়াত ও আ.লীগপন্থীদের বর্জনের মধ্যেই শেষ হলো চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট গ্রহণ
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • মিরপুরে শাহ আলী মাজারে হামলার অভিযোগ; ‘মাদকসেবীদের’ সরিয়ে দিয়েছে স্থানীয়রা, বলছে পুলিশ
  • গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে কাল বৈঠকে বসছে ১১ দল   
  • গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের ১৫ দিনের কর্মসূচি ঘোষণা

১১ দলীয় ঐক্যের প্রার্থীদের এগিয়ে থাকার দাবি জামায়াত আমিরের

তিনি বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। কিন্তু আমরা কোনো হিংসার পরিবেশ রাখতে চাই না। আমার আসনে আমার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন, তিনি আমার সহযোদ্ধা। আমরা বিজয়ী হলে সবাইকে সাথে নিয়ে কাজ করব।’
টিবিএস রিপোর্ট
12 February, 2026, 08:30 pm
Last modified: 12 February, 2026, 08:34 pm
ফাইল ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে যদি কোনো বড় ধরনের হস্তক্ষেপ না হয়, তবে জনগণের রায়ে প্রাপ্ত ফলাফল যা-ই আসুক না কেন, তা আমরা নিঃসঙ্কোচে মেনে নেব।

তিনি আরও বলেছেন, প্রাথমিক আভাসে আমাদের ১১-দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থীদের এগিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য আমাদের আরও কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ঢাকা-১৫ আসনের নির্বাচনি প্রধান কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের প্রাথমিক চিত্র ও দলীয় অবস্থান তুলে ধরে তিনি বলেন, 'সারাদেশে নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। রাত ১১টা নাগাদ হয়তো একটি পূর্ণাঙ্গ রূপ পাওয়া যাবে। এখনই অগ্রিম কিছু বলা সমীচীন হবে না। আমরা মহান আল্লাহর ওপর ভরসা করি এবং জনগণের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। প্রাথমিক আভাসে আমাদের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের এগিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য আমাদের আরও কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।'

নির্বাচন পরবর্তী সম্প্রীতির গুরুত্ব উল্লেখ করে জামায়াতের আমির বলেন, 'নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। কিন্তু আমরা কোনো হিংসার পরিবেশ রাখতে চাই না। আমার আসনে আমার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন, তিনি আমার সহযোদ্ধা। আমরা বিজয়ী হলে সবাইকে সাথে নিয়ে কাজ করব। এমনকি সরকার গঠনের সুযোগ পেলেও আমরা সকল দলকে পাশে পেতে চাইব। বিদেশের সাথেও আমাদের সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে।'

শফিকুর রহমান দলের ইতিহাস ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, 'বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিহাসের একটি পরীক্ষিত দল। জন্মের পর থেকে এ দলটি বারবার নিষিদ্ধ ও নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু কখনো থেমে থাকেনি। এই দলের হাল যারা ধরেছিলেন, তারা আজ কেউ বেঁচে নেই। কেউ স্বাভাবিকভাবে বিদায় নিয়েছেন, আবার কেউ চরম জুলুমের শিকার হয়ে দুনিয়া ত্যাগ করেছেন। আজকের এই আবেগঘন মুহূর্তে আমি হৃদয়ের গভীর থেকে তাদেরকে স্মরণ করছি এবং আল্লাহর দরবারে তাদের উত্তম প্রতিদান কামনা করছি। তাদের আত্মত্যাগ এবং অগণিত মানুষের চোখের পানিই আজ বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসেছে।'

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, 'যদি মহান আল্লাহ আমাদের জাতির সেবা করার সুযোগ দেন, তবে আপনাদের (সাংবাদিকদের) আমার পাশে বড় প্রয়োজন। আপনারা আমাদের ইতিবাচক কাজগুলো যেমন তুলে ধরবেন, তেমনি আমাদের ভুল হলে তা ধরিয়ে দিয়ে যৌক্তিক সমালোচনা করবেন। আমরা চাইব মিডিয়া জগত যেন পূর্ণ স্বাধীনতা ভোগ করে। তবে সেই স্বাধীনতা হতে হবে দেশ ও সার্বভৌমত্বের স্বার্থে। আমরা এমন পরিবেশ গড়তে চাই যেখানে শাসকের নেতিবাচক দিকগুলো তুলে ধরতে মিডিয়া দ্বিধাবোধ করবে না।'

প্রবাসীদের অবদান এবং মেধা মূল্যায়নের বিষয়ে ড. শফিকুর রহমান বলেন, 'প্রবাসীরা আমাদের সম্পদ, কিন্তু তারা প্রাপ্য সম্মান পান না। আমরা কেবল তাদের পাঠানো আর্থিক রেমিট্যান্স নয়, বরং 'ইন্টেলেকচুয়াল রেমিট্যান্স' বা মেধাসম্পদকেও কাজে লাগাতে চাই। উন্নত বিশ্বে থাকা আমাদের অভিজ্ঞ ও মেধাবী কারিগররা যেন দেশ গড়ায় অংশ নিতে পারেন, আমরা সেই পরিবেশ তৈরি করব।'
 
Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / ড. শফিকুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • জামায়াত ও আ.লীগপন্থীদের বর্জনের মধ্যেই শেষ হলো চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট গ্রহণ
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির
  • মিরপুরে শাহ আলী মাজারে হামলার অভিযোগ; ‘মাদকসেবীদের’ সরিয়ে দিয়েছে স্থানীয়রা, বলছে পুলিশ
  • গণভোটের রায় বাস্তবায়নে নতুন কর্মসূচি দিতে কাল বৈঠকে বসছে ১১ দল   
  • গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতসহ ১১ দলের ১৫ দিনের কর্মসূচি ঘোষণা

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net