Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
অতীতের ভুলের জন্য গণহারে শাস্তি নয়; তবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 February, 2026, 04:15 pm
Last modified: 02 February, 2026, 05:04 pm

Related News

  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির

অতীতের ভুলের জন্য গণহারে শাস্তি নয়; তবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

জামায়াত আমির বলেন, ‘জনগণকে কেউ যেন বোকা না মনে করে। একটা পক্ষ এখন গুজব রটাচ্ছে, অতীতে যেসব কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে... জামায়াতের নেতৃত্বে ১১ দল ক্ষমতায় আসলে তাদের সবাইকে বাদ দিয়ে দেবে।’
টিবিএস রিপোর্ট
02 February, 2026, 04:15 pm
Last modified: 02 February, 2026, 05:04 pm
ছবি: টিবিএস

ক্ষমা ও ন্যায়বিচারকে নতুন বাংলাদেশের ভিত্তি হিসেবে তুলে ধরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতের সব ভুলের জন্য গণহারে শাস্তি নয়; তবে খুন, রাজনৈতিক হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, 'আমরা সুযোগ দেব। সবাইকে শাস্তি দিলে লোক পাওয়া যাবে না । লোক বাছতে কম্বল শেষ হয়ে যাবে। অতীতের অনেক কিছু নিয়ে আমরা পারব না। কিন্তু কিছু বিষয় আমরা ছাড়তে পারব না। আমরা ছাড়তে পারব না আবু সাঈদের হত্যাকারীকে, আমরা ছাড়তে পারব না আবরার ফাহাদের যারা হত্যাকারী, তাদের শাস্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের জন্য কোনো ছাড় নাই। শহীদ উসমান হাদির হত্যাকারীর জন্য কোনো মায়া নাই, দয়া নাই, ছাড় নাই।'

সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, 'জনগণকে কেউ যেন বোকা না মনে করে। একটা পক্ষ এখন গুজব রটাচ্ছে, অতীতে যেসব কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে... জামায়াতের নেতৃত্বে ১১ দল ক্ষমতায় আসলে তাদের সবাইকে বাদ দিয়ে দেবে।'

তিনি বলেন, 'নতুন বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানো হবে ইনশাআল্লাহ। আমরা পিছনের দিকে তাকাব না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। সেদিন থেকে আমরা সবার কাছে সততা আশা করব, স্বচ্ছতা আশা করব, দায়িত্বশীলতা আশা করব। আমাদের অঙ্গীকার ইনসাফ কায়েম করা।'

শফিকুর রহমান বলেন, 'আমরা চাই না সরকারের কোনো অফিস কোনো দলের ঠিকানা হোক । সরকারের অথবা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা-কর্মচারী হবেন, তারা হবেন জনগণের। তারা কোনো দলের হবেন না, সেটাই আমরা চাই। তারা থাকবেন সৎ, তারা দক্ষতার সাথে এ দেশকে তারা সেবা দিয়ে যাবেন। তখন যদি কেউ ব্যর্থ হয়, অবশ্যই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'আমাদের এ সহযোদ্ধাদের বিচার তো হতে হবে। এটা ন্যায্যতার দাবি। তবে কারো উপর অবিচার করা হবে না ইনশাআল্লাহ। কোনো পাইকারি জরিমানা হবে না, ন্যায়-অন্যায় সব কিছুকে গুলিয়ে ফেলার কোনো কর্মসূচি আমাদের নাই।'

জামায়াত আমির বলেন, 'আমরা কথা দিচ্ছি, মানুষ তো ভুল করতেই পারে। অনুতপ্ত হয়ে যদি তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করে যে তারা তাদের কাজের জন্য লজ্জিত, অবশ্যই তাদের ব্যাপারটা ইতিবাচকভাবে বিবেচনা করে হবে ইনশাআল্লাহ।'

তিনি বলেন, 'এই দেশ চালাতে হবে তো । এ মানুষগুলা এই দেশেরই মানুষ। তাদের কোথায় ফেলব? সাগরে? এদেরকে সাগরে ফেলতে পারব না। আর এত মানুষকে জায়গা দেওয়ার মতো জেল বাংলাদেশে নাই।'

তিনি আরও বলেন, 'লেজ ধরে, পা ধরে টানাটানি না করে কান ধরে টান দিলেই হয়ে যাবে। আমরা লেজ আর পা ধরব না, আমরা কান ধরে টান দিব। একজনের শাস্তি দেখে যেন হাজার জন শুদ্ধ হয়ে যায়।'

জামায়াত আমির বলেন, 'বিগত সময়ে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, যা জনগণের অধিকার থেকে বঞ্চিত করেছে। সেই অর্থ ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে এবং তা ইনসাফভিত্তিক উন্নয়নে ব্যয় করা হবে।'

জনসভা শেষে নেতারা কক্সবাজারের চারটি আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, 'এই নির্বাচন প্রতিশোধের নয়, বরং ন্যায়বিচার, ক্ষমা ও ইনসাফের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনের নির্বাচন।'

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / জামায়াত আমির / আমির ডা. শফিকুর রহমান / কক্সবাজার / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • ‎নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল: জামায়াত আমির

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net