Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
জোটের প্রার্থী যেই হোক, তার পক্ষেই কাজ করবে এনসিপি: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 December, 2025, 09:20 pm
Last modified: 29 December, 2025, 09:53 pm

Related News

  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

জোটের প্রার্থী যেই হোক, তার পক্ষেই কাজ করবে এনসিপি: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জামায়াতের সঙ্গে জোটে গিয়েছি। তবে ঠিক কতটি আসনে জোট হবে, সে বিষয়ে আলোচনা এখনো চূড়ান্ত হয়নি। এই প্রেক্ষাপটে আমরা আজ প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ৪৭টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছি।’
টিবিএস রিপোর্ট
29 December, 2025, 09:20 pm
Last modified: 29 December, 2025, 09:53 pm
নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে জোটের পক্ষ থেকে যাকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে, দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২৯ ডিসেম্বর) এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। নাহিদ ইসলাম বলেন, 'নির্বাচনী বৈতরণী পার করার জন্য আমরা জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে গিয়েছি। তবে কতটি আসনে শেষ পর্যন্ত জোট হবে, সে বিষয়ে এখনো আলোচনা চূড়ান্ত হয়নি। সেই ধারাবাহিকতায় আমরা আজ ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছি।'

এনসিপি প্রাথমিকভাবে ১২৫ জন প্রার্থী মনোনীত করলেও ১১ দলীয় নির্বাচনী জোটের আসন সমঝোতার কারণে এই সংখ্যা পরিবর্তন হতে পারে বলে জানান তিনি। এই আসন সমঝোতার ফলে প্রাথমিক মনোনয়ন পাওয়া অনেকের বঞ্চিত হওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে নাহিদ ইসলাম দলের অবস্থান পরিষ্কার করেন।

তিনি বলেন, 'এনসিপি এবং এর সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মী নির্বাচনী জোয়ার তৈরির লক্ষ্যে কাজ করবে। জোটের পক্ষ থেকে যেই প্রার্থী থাকুক না কেন, আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব। এটি দলের স্বার্থে এবং বৃহত্তর রাজনীতির স্বার্থে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্ত। দলের জন্য যারা ব্যক্তিগত আত্মত্যাগ করছেন, পরবর্তী সময়ে দল অবশ্যই তাদের যথাযথ মূল্যায়ন করবে।'

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম আরও জানান, আজ অনলাইনে এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দলের কেন্দ্রীয় মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে।

আসিফ মাহমুদের ভূমিকা সম্পর্কে আহ্বায়ক বলেন, 'এনসিপি এখন পুরোদমে নির্বাচনী যাত্রায়। আসিফ মাহমুদ নিজে নির্বাচনে অংশ নেবেন না। তবে দলের প্রার্থীরা যাতে জয়ী হয়ে আসতে পারেন, সেজন্য তিনি সর্বাত্মক কাজ করবেন। তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।'

আগামী কয়েক দিনের মধ্যেই জোটের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে এনসিপি শেষ পর্যন্ত কতটি আসনে নির্বাচন করবে, তা পরিষ্কার হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

Related Topics

টপ নিউজ

এনসিপি / জামায়াত / মনোনয়ন / জোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net