Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান, প্রস্তুত নির্বাচন কমিশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 December, 2025, 09:25 am
Last modified: 26 December, 2025, 10:11 am

Related News

  • জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান, প্রস্তুত নির্বাচন কমিশন

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, 'তিনি [তারেক রহমান] গুলশানের বাসায় ভোটার হবেন, নাকি নির্বাচন অফিসে ভোটার হবেন এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।'
টিবিএস রিপোর্ট
26 December, 2025, 09:25 am
Last modified: 26 December, 2025, 10:11 am
গতকাল (২৫ ডিসেম্বর) পূর্বাচলের ৩০০ ফিট রোডে এক সংবর্ধনা সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হওয়া প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেন, 'নির্বাচন কমিশন প্রস্তুত আছে, প্রয়োজনীয় অ্যারেঞ্জমেন্ট করা আছে। তিনি [তারেক রহমান] ভোটার হওয়ার পর নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আর কোনো জটিলতা দেখছি না।'

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'এখানে দুটো দিক। তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি যেমন রয়েছে, কেপিআই হিসেবে নির্বাচন কমিশন ভবনেরও নিরাপত্তার বিষয় রয়েছে। দুদিকের সেফটি, সিকিউরিটির বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন স্টেপ নেবে।'

আনোয়ারুল ইসলাম বলেন, 'তিনি [তারেক রহমান] গুলশানের বাসায় ভোটার হবেন, নাকি নির্বাচন অফিসে ভোটার হবেন এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।'

তিনি বলেন, 'অবস্থার পরিপ্রেক্ষিতে দুইভাবেই হতে পারে; যে কোনো একটা বেছে নেওয়া হতে পারে। যথাসময়ে এটা জানানো হবে।'

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন। 

প্রসঙ্গত, তফসিল ঘোষণার পর সাধারণ নিয়মে বা মাঠপর্যায়ে ভোটার হওয়ার সুযোগ থাকে না। তখন বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের হাতে চলে যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গত ১১ ডিসেম্বর। ফলে এখন কীভাবে বা কোন পদ্ধতিতে তারেক রহমান ভোটার হবেন, সেটিই দেখার বিষয়। 

তারেক রহমান যেহেতু ঢাকার বাসিন্দা, সে হিসেবে ঢাকা আঞ্চলিক নির্বাচন অফিসেই তার ভোটারসংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা।

ইসি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের বাসায় ভোটার হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনিও তফসিল ঘোষণার পর শেষ মুহূর্তে ভোটার হন। সবকিছু ঠিক থাকলে তারেক রহমানও বাসায় থেকেই ভোটার হতে পারেন।

প্রসঙ্গত, ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে ফিরে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নিজের একটি পরিকল্পনা থাকার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

পরিকল্পনাটি কী, তা খোলাসা না করলেও তা বাস্তবায়নে দেশের সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার দেশে ফেরার পর লাখো সমর্থকের উচ্ছ্বাসে ভেসে ঢাকার তিনশ ফুট এলাকায় সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান বলেন,'আই হ্যাভ আ প্ল্যান।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে এখন ভোটার হওয়ার পালা। সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়া বাধ্যবাধকতা রয়েছে; দেশের যে কোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই চলবে।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ সময় হচ্ছে ২৯ ডিসেম্বর। ইতোমধ্যে বগুড়া-৬ আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমার সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন কমিশনও প্রস্তুত রয়েছে; সংশ্লিষ্ট নির্বাচন অফিসে প্রয়োজনীয় অ্যারেঞ্জমেন্ট করা আছে।

Related Topics

টপ নিউজ

ইসি / আনোয়ারুল ইসলাম সরকার / ভোটার / তারেক রহমান / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net