Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 November, 2025, 10:40 am
Last modified: 14 November, 2025, 10:48 am

Related News

  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

টিবিএস রিপোর্ট
14 November, 2025, 10:40 am
Last modified: 14 November, 2025, 10:48 am
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) সংসদীয় আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

ফরম সংগ্রহের পর হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, আমার জন্ম ও বেড়ে ওঠা দেবীদ্বারে। এখানকার মাটি ও পানি আমাকে টানে। আমার রাজনৈতিক উপলব্ধি ও বোধের শুরু এখানেই। তাই আমি সংসদে দেবীদ্বারের প্রতিনিধিত্ব করতে চাই পুরো বাংলাদেশের সামনে, দেবীদ্বার কুমিল্লা-৪ আসনটি থেকে আমি আমি নির্বাচন অংশগ্রহণ করতে চাই। সেজন্য আমি এখান থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। যদি আমার পার্টির মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেয়, তাহলে আমি দেবীদ্বারের প্রতিনিধিত্ব করব।

দেবীদ্বার দীর্ঘকাল ধরে অবহেলিত দাবি করে তিনি বলেন, 'আমার জন্মের পর থেকেই দেখেছি, দেবীদ্বার একটি অবহেলিত ও নিপীড়িত জনপদ এবং আঞ্চলিক বৈষম্যের শিকার। স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো এবং সংস্কৃতি—সবদিক থেকেই এই জনপদ পিছিয়ে আছে।' 

তিনি আরও বলেন, 'আমার পূর্বপুরুষের কবর সেখানে। দেবীদ্বারের প্রতিটি মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমি উপলব্ধি করছি, সংসদে গিয়ে তাদের হয়ে কথা বলতে হবে।' 

নির্বাচনের খরচ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেটানো হচ্ছে বলে জানান এই তরুণ নেতা। তিনি বলেন, 'এই মনোনয়ন ফরমের অর্থ থেকে শুরু করে আমার নির্বাচনী খরচ সাধারণ মানুষই দিচ্ছে। আমার স্কুলের বড় ভাই, এলাকার মায়েরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ৫০০, ১০০০ বা ২০০ টাকা দিয়ে এই অর্থের জোগান দিচ্ছেন।' 

নিজের জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, 'অনেকে বলে আমরা হয়তো জামানত হারাব। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়েই দেবীদ্বার আসনটি জাতীয় নাগরিক পার্টির জন্য নিশ্চিত হয়ে গেছে।' 

উল্লেখ্য, ইতিমধ্যে এই আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সীকে এই আসন থেকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলটি। এখন পর্যন্ত ওই আসন থেকে তিনবার নির্বাচন করে তিনবারই জয়ী হয়েছেন তিনি।

Related Topics

টপ নিউজ

হাসনাত আবদুল্লাহ / কুমিল্লা-৪ / জাতীয় নাগরিক পার্টি / এনসিপি / দেবীদ্বার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১৭ নেতাকর্মীর ওপর হামলা; ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে অভিযোগ
  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net