Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
তোয়ালেতে লুকানো ‘পার্টি ড্রাগ’ কেটামিন জব্দ, পাচার হচ্ছিল কুরিয়ার সার্ভিসে; গ্রেপ্তার ২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 September, 2025, 04:20 pm
Last modified: 07 September, 2025, 04:28 pm

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

তোয়ালেতে লুকানো ‘পার্টি ড্রাগ’ কেটামিন জব্দ, পাচার হচ্ছিল কুরিয়ার সার্ভিসে; গ্রেপ্তার ২

হাসান মারুফ বলেন, ‘গত শুক্রবার টঙ্গীতে খাকি রঙের কার্টনের ভেতর সাতটি সাদা তোয়ালে পাওয়া যায়। রাসায়নিক পরীক্ষায় তোয়ালেতে দ্রবীভূত অবস্থায় কেটামিনের উপস্থিতি ধরা পড়ে।’
টিবিএস রিপোর্ট
07 September, 2025, 04:20 pm
Last modified: 07 September, 2025, 04:28 pm
কেটামিন পাচারের অভিযোগে আটক দুই ব্যক্তি। ছবি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সৌজন্যে প্রাপ্ত

গাজীপুরের টঙ্গী থেকে ৬ দশমিক ৪৪ কেজি 'পার্টি ড্রাগ' কেটামিন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার মহাপরিচালক হাসান মারুফ।

তিনি বলেন, 'একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইতালি পাচারের চেষ্টা করা হচ্ছিল কেটামিনের চালানটি।' গ্রেপ্তাররা হলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মো. মাসুদুর রহমান জিলানী (২৮) ও ফরিদপুরের আরিফুর রহমান (৪৩)।

হাসান মারুফ বলেন, 'গত শুক্রবার টঙ্গীতে খাকি রঙের কার্টনের ভেতর সাতটি সাদা তোয়ালে পাওয়া যায়। রাসায়নিক পরীক্ষায় তোয়ালেতে দ্রবীভূত অবস্থায় কেটামিনের উপস্থিতি ধরা পড়ে।'

ডিএনসি জানায়, পার্সেলের প্রেরকের ঠিকানা, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাসুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা যায়, তিনি ফরিদপুরের আরিফুর রহমানের সঙ্গে মিলে চালানটি ইতালি পাঠানোর চেষ্টা করছিলেন। আরিফুর আন্তর্জাতিক মাদক চক্রের অন্যতম হোতা। পরে ফরিদপুরের সালথার আটঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কেটামিন সম্পর্কে মহাপরিচালক বলেন, 'আগে অস্ত্রোপচারে রোগীকে অজ্ঞান করতে ওষুধটি ব্যবহার করা হলেও এখন তা মাদক হিসেবে অপব্যবহার হচ্ছে। বিশেষ করে 'পার্টি ড্রাগ' হিসেবে এটি জনপ্রিয়তা পেয়েছে। স্বল্পমেয়াদে কেটামিন সেবনে বিভ্রান্তি, হ্যালুসিনেশন ও শারীরিক জটিলতা দেখা দেয়। দীর্ঘমেয়াদে কিডনি ও মূত্রথলির ক্ষতি, মানসিক সমস্যা ও আসক্তির ঝুঁকি তৈরি হয়।'

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মাদক চক্রের নতুন কৌশল ঠেকাতে কুরিয়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ে নিয়মিত নজরদারি ও অভিযান চালিয়ে যাওয়ার কথাও জানায় ডিএনসি।

Related Topics

টপ নিউজ

কেটামিন / মাদক / মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর / জব্দ / গ্রেপ্তার / ড্রাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net