Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
১৫ বছরের লড়াই শেষে জাতি পুনর্গঠনের সুযোগ এসেছে: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2025, 08:40 pm
Last modified: 12 August, 2025, 08:52 pm

Related News

  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়

১৫ বছরের লড়াই শেষে জাতি পুনর্গঠনের সুযোগ এসেছে: মির্জা ফখরুল

রাজনৈতিক বিতর্কে যেতে অনীহা প্রকাশ করে তিনি বলেন, ‘অনেকে অনেক কথা বলছে, বলতে থাকুক। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এখন আমাদের কাজ হচ্ছে, এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে করতে পারি। কেউ যেন বলতে না পারে, আওয়ামী লীগের মতো জোর করে ভোট নিয়েছে।’
টিবিএস রিপোর্ট
12 August, 2025, 08:40 pm
Last modified: 12 August, 2025, 08:52 pm
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: টিবিএস

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৫ বছর একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে মুক্তি পেয়ে একটা জায়গায় পৌঁছেছি আমরা। যেখানে নতুন করে জাতির পুনর্গঠন করার সুযোগ রয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে 'যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ' শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, 'আমরা আগে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি, কারও দয়ায় নয়। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতান্ত্রিক একটি বাংলাদেশ তৈরি করা। ঘাটতি ওই জায়গাতেই হয়েছে। যাদের দায়িত্ব ছিল গণতন্ত্র নির্মাণ, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন ও জনগণকে গণতান্ত্রিকভাবে গড়ে তোলা, সেটাই হয়নি। বাংলাদেশে গণতন্ত্রের চর্চাই হয় না, শুধু জিয়াউর রহমান সাহেবের শাসন আমল ছাড়া।'

রাজনৈতিক বিতর্কে যেতে অনীহা প্রকাশ করে তিনি বলেন, 'অনেকে অনেক কথা বলছে, বলতে থাকুক। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। এখন আমাদের কাজ হচ্ছে, এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে করতে পারি। কেউ যেন বলতে না পারে, আওয়ামী লীগের মতো জোর করে ভোট নিয়েছে। আমাদের দায়িত্ব পালন করতে হবে- একটা সম্পূর্ণ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে। কারণ আওয়ামী লীগ না থাকায় এখন আমরাই বড় দল। একটা কথা আছে, যত দোষ নন্দ ঘোষ।'

বিএনপির ভবিষ্যৎ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, 'বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে বলেই সম্ভাবনা রয়েছে। তাই যে কোনো অপকর্মের সঙ্গে বিএনপিকে জড়িয়ে খাটো করার অপচেষ্টা চলছে।'

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / নির্বাচন / ফ্যাসিস্ট / আলোচনা সভা / স্বাধীনতা / বাংলাদেশ / আওয়ামী লীগ / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net