Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
মুক্তিযুদ্ধকে ছোট করা গণঅভ্যুত্থান বিরোধী কাজ: আনু মুহাম্মদ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 August, 2025, 09:50 pm
Last modified: 02 August, 2025, 09:57 pm

Related News

  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জাতীয় স্বার্থবিরোধী: আনু মুহাম্মদ 
  • ১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার

মুক্তিযুদ্ধকে ছোট করা গণঅভ্যুত্থান বিরোধী কাজ: আনু মুহাম্মদ

অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ভারতের আধিপত্য থাকলে আদানী চুক্তি, রামপাল প্রকল্প, ট্রানজিট চুক্তি কেন প্রকাশ করা হচ্ছে না? মার্কিনদের সঙ্গে চুক্তি কেন? কেন অস্ত্র ও বোয়িং বিমান কেনা হচ্ছে? এসব প্রশ্নের জবাব পেতে হলে দ্রোহযাত্রা চালিয়ে যেতে হবে।’
টিবিএস রিপোর্ট
02 August, 2025, 09:50 pm
Last modified: 02 August, 2025, 09:57 pm
আনু মুহাম্মদ। ফাইল ছবি

যারা মুক্তিযুদ্ধকে ছোট করে দেখাতে চায়, তারা গণঅভ্যুত্থানের বিরোধী বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ।  

তিনি বলেন, 'যারা মুক্তিযুদ্ধকে ছোট করে দেখাতে চায়, তারা গণঅভ্যুত্থানের বিরোধী। একাত্তর আওয়ামী লীগের একার সম্পত্তি নয়। একে উদ্ধার করে গণমানুষের কাছে আনতে হবে।'

শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত 'দ্রোহযাত্রা' পূর্বক জমায়েতে তিনি এ কথা বলেন।

গত বছরের ২ আগস্ট অনুষ্ঠিত গণঅভ্যুত্থান স্মরণে এ বছরও আয়োজন করা হয় 'শিক্ষার্থী-শ্রমিক-জনতার দ্রোহযাত্রা'। শহীদ মিনার থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে এ যাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মুক্তি ও গণতন্ত্র তোরণ ও কাঁটাবন হয়ে শেষ হয় শাহবাগে।

এবারের কর্মসূচিতে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ, ২০২৪ সালের গণহত্যাসহ পাহাড় ও সমতলের সব হত্যাকাণ্ডের বিচার এবং নব্য ফ্যাসিবাদ প্রতিহতের দাবি তুলে ধরা হয়।

কর্মসূচির সূচনা হয় দুপুর সাড়ে তিনটায় শহীদ মিনারে সাংস্কৃতিক পরিবেশনা ও মূকাভিনয়ের মাধ্যমে।

দ্রোহযাত্রা-পূর্ব সমাবেশে আনু মুহাম্মদ বলেন, 'গণঅভ্যুত্থান এমন এক সময়, যখন রাষ্ট্রযন্ত্রের আইন, প্রশাসন ও বাহিনী—সবকিছুই জনগণের সামনে বিকল হয়ে পড়ে। ৫২, ৬৯, ৭১, ৯০ এবং ২০২৪ সালেও আমরা এমন অভ্যুত্থান দেখেছি।'

তিনি আরও বলেন, 'এসব অভ্যুত্থানে জনগণের শক্তি দেখা গেলেও তা স্থায়ী বিজয়ে পরিণত হয়নি। এর পেছনে বিশ্বাসঘাতকতা ও সংগঠিত শক্তি ধরে রাখতে না পারার ব্যর্থতা কাজ করেছে।'

আনু মুহাম্মদ বলেন, বৈষম্যমুক্ত সমাজ গড়তে হলে শ্রেণি, ধর্ম, জাতি ও লিঙ্গ—এই চার ধরনের বৈষম্য দূর করতে হবে।

অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন তুলে তিনি বলেন, 'ভারতের আধিপত্য থাকলে আদানী চুক্তি, রামপাল প্রকল্প, ট্রানজিট চুক্তি কেন প্রকাশ করা হচ্ছে না? মার্কিনদের সঙ্গে চুক্তি কেন? কেন অস্ত্র ও বোয়িং বিমান কেনা হচ্ছে? এসব প্রশ্নের জবাব পেতে হলে দ্রোহযাত্রা চালিয়ে যেতে হবে।'

সমাবেশে আওয়ামী লীগ আমলে গুম হওয়া মাইকেল চাকমা বলেন, 'শেখ হাসিনার শাসনামলে পাহাড়বাসী হিসেবে আমাদের ন্যায্য দাবিতে আন্দোলন করতে গিয়ে হত্যা, গুম ও মামলার শিকার হতে হয়েছে। এখন সমতলে কিছু পরিবর্তন এলেও আমরা আদিবাসী ও সংখ্যালঘুরা আগের অবস্থানে রয়ে গেছি। এখনও আমাদের সেই আগের দাবি নিয়েই আন্দোলন করতে হচ্ছে।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা নিদ্রা বলেন, 'অভ্যুত্থান নিয়ে কোনো জাতির সাধারণ মানুষের কৃতিত্ব দাবি করতে দেখা যায় না, সেটা রাজনীতিবিদদের মধ্যেই সীমাবদ্ধ থাকে।'

তিনি বলেন, 'দ্রোহযাত্রা ছিল এমন এক যাত্রা, যেখানে নানা মতাদর্শের মানুষ একত্র হয়ে প্রেসক্লাব পর্যন্ত গিয়েছিল। এর কৃতিত্ব সবার। আমরা সব নিপীড়ন-অন্যায়ের বিরুদ্ধে একসাথে হয়েই দ্রোহ করেছি।'

Related Topics

টপ নিউজ

আনু মুহাম্মদ / গণঅভ্যুত্থান / মুক্তিযুদ্ধ / বৈষম্যহীন রাষ্ট্র / ট্রানজিট চুক্তি / বোয়িং / দ্রোহযাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি জাতীয় স্বার্থবিরোধী: আনু মুহাম্মদ 
  • ১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর
  • বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি সই বৃহস্পতিবার

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net