Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
পুলিশের কার্যকারিতা নিয়ে আইজিপির ‘অসন্তুষ্টি’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 July, 2025, 05:25 pm
Last modified: 12 July, 2025, 05:28 pm

Related News

  • নির্বাচনের ফলাফল মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারত: শফিকুর রহমান
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের কার্যকারিতা নিয়ে আইজিপির ‘অসন্তুষ্টি’

তিনি স্বীকার করেন, ‘আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি। আপনারা বলতে পারেন, সেন্ট পার্সেন্ট সফল হইনি। মেবি আমরা ৫০ ভাগও সফল হয়তোবা হইনি। যে ধরনের বিস্তৃতি দেখা যাচ্ছে, তাতে করে আমাদেরকে উপায় খুঁজতে হবে।’
টিবিএস রিপোর্ট
12 July, 2025, 05:25 pm
Last modified: 12 July, 2025, 05:28 pm
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: টিবিএস

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বীকার করেছেন যে, ব্যাপক উত্থান-পতনের পর পুলিশ বাহিনীর মনোবল এখনও পুরোপুরি ফিরে আসেনি। তিনি বলেন, 'প্রধান চ্যালেঞ্জটা হচ্ছে, এরকম একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্সের পরে এই আমার ফোর্সটাকে গুছাইয়া তাদেরকে সেন্ট পার্সেন্ট ইফেক্টিভ করা। এই জায়গাটায় কিন্তু আমি এখনও সন্তুষ্ট না- আপনারা যা ই বলেন। আমি এখনও এই প্রক্রিয়ায় আছি।'

শনিবার (১২ জুলাই) গেন্ডারিয়ায় ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্স পরিদর্শনে গিয়ে দেশের বিভিন্ন স্থানে হত্যা ও সহিংস ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশের চলমান প্রচেষ্টার ওপর জোর দেন।

গত বছর ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে থানাগুলোতে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়ন ও ব্যাপক প্রাণহানির ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের বিভিন্ন স্থাপনাও ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়। পুলিশের হিসাব অনুযায়ী, আন্দোলন চলাকালীন বাহিনীর ৪৪ জন সদস্য প্রাণ হারান।

অন্তর্বর্তী সরকার গঠনের পর পুলিশকে পুরোপুরি কর্মক্ষম করতে অনেক সময় লেগে যায়; সেই প্রক্রিয়া এখনও চলছে। আইজিপি বাহারুল আলম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 'চিহ্নিত' অপরাধীদের এবং যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদেরকে গ্রেপ্তারের পাশাপাশি একাধিক প্রতিরোধমূলক উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি স্বীকার করেন, 'আমরা এই চেষ্টাটা করে যাচ্ছি। আপনারা বলতে পারেন, সেন্ট পার্সেন্ট সফল হইনি। মেবি আমরা ৫০ ভাগও সফল হয়তোবা হইনি। যে ধরনের বিস্তৃতি দেখা যাচ্ছে, তাতে করে আমাদেরকে উপায় খুঁজতে হবে।'

এমন পরিস্থিতির উন্নতিতে কোনো রাজনৈতিক দলের কাছে সহায়তা চাওয়ার প্রশ্নের জবাবে  আইজিপি বলেন, 'সব দলেরইতো আমরা সাহায্য চাই।'

আইজিপি আরও বলেন, 'আমরা নিরপেক্ষ, সুষ্ঠু এবং ঐতিহাসিক নির্বাচনের দিকে যাচ্ছি। এইখানে আমরা সর্বক্ষেত্রে তাদের সহযোগিতা চাইব।'
 

Related Topics

টপ নিউজ

আইজিপি / বাংলাদেশ পুলিশ / বাহারুল আলম / নিরাপত্তা / সহিংসতা ও বেআইনি ঘটনা / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • নির্বাচনের ফলাফল মেনে না নিলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারত: শফিকুর রহমান
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net