Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ, চালু শুধু আন্তর্জাতিক যাত্রীসেবা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 June, 2025, 12:30 pm
Last modified: 28 June, 2025, 01:28 pm

Related News

  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ, চালু শুধু আন্তর্জাতিক যাত্রীসেবা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের শনিবার থেকে শুরু হওয়া ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে আজ (২৮ জুন) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস অফিসের কর্মকর্তা-কর্মচারীরা আগারগাঁওয়ের রাজস্ব ভবনে জড়ো হতে শুরু করেছেন।
টিবিএস রিপোর্ট
28 June, 2025, 12:30 pm
Last modified: 28 June, 2025, 01:28 pm
এনবিআর কর্মকর্তারা শনিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন। ছবি: টিবিএস

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের শনিবার থেকে শুরু হওয়া 'কমপ্লিট শাটডাউন'-এর কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। কেবল আন্তর্জাতিক যাত্রীসেবা কার্যক্রম সচল আছে। কর্মকর্তারা জানিয়েছেন, দেশের সব কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিসেও সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সহ-সভাপতি মির্জা আশিক রানা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'কমপ্লিট শাটডাউন'-এর কারণে আন্তর্জাতিক যাত্রীসেবা বাদে সব কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে, আজ শনিবার (২৮ জুন) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস অফিসের কর্মকর্তা-কর্মচারীরা আগারগাঁওয়ের রাজস্ব ভবনে জড়ো হতে শুরু করেছেন। সকাল ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজস্ব ভবনের সামনে উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি দেখা গেছে।

এছাড়া, রাজস্ব ভবনে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে সাঁজোয়া যানও রাখা হয়েছে।

আন্দোলনরত কর্মকর্তারা জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার পর থেকেই রাজস্ব ভবনের প্রধান ফটক আইনশৃঙ্খলা বাহিনী বন্ধ করে দেয়।

চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি পণ্যচালানের শুল্কায়ন পুরোপুরি বন্ধ

'কমপ্লিট শাটডাউন' কর্মসূচির কারণে দেশের সবচেয়ে বড় শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসে আমদানি-রপ্তানি পণ্যচালানের শুল্কায়ন পুরোপুরি বন্ধ রয়েছে। প্রতিটি শাখায় কর্মকর্তা অনুপস্থিত।

ছবি: টিবিএস

চট্টগ্রাম কাস্টম হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, "এর আগে কয়েকদিন কর্মবিরতি চললেও নির্ধারিত সময়ের পর কিছু কাজ হয়েছে। তবে শনিবার থেকে 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচির কারণে কোনো কর্মকর্তা কাজ করছেন না। যারা উপস্থিত আছেন, তারাও কোনো কার্যক্রমে অংশ নিচ্ছেন না।"

চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টম অ্যাফেয়ার্স সেক্রেটারি রেজাউল করিম স্বপন টিবিএসকে বলেন, "কাস্টম কর্মকর্তাদের "কমপ্লিট শাটডাউন" কর্মসূচির কারণে কাস্টম হাউসে কোনো কাজ হচ্ছে না। আমরা আগে থেকেই আমাদের কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি জানিয়েছি। ফলে সিএন্ডএফ এজেন্টরাও কাস্টম হাউসে আসেনি। কাস্টম কর্মকর্তাদের না থাকায় বিভিন্ন ডিপোতেও কার্যক্রম বন্ধ রয়েছে।"

ঢাকা কাস্টম হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঢাকা কাস্টম হাউসে আন্তর্জাতিক যাত্রীসেবা কার্যক্রম সচল রয়েছে।

তবে আন্দোলনকারীরা আগেই জানিয়েছিলেন, আন্তর্জাতিক যাত্রীসেবা অব্যাহত থাকবে।

Related Topics

টপ নিউজ

এনবিআর / কমপ্লিট শাটডাউন / আন্দোলন / আমদানি-রপ্তানি ব্যাহত / আন্তর্জাতিক যাত্রীসেবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net