Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
ছোট ও মাঝারি গরুর চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী, বিক্রি হচ্ছে না বড় ষাঁড়

বাংলাদেশ

মাহফুজ উল্লাহ বাবু
06 June, 2025, 04:05 pm
Last modified: 06 June, 2025, 04:13 pm

Related News

  • ঈদের দিনে ফাঁকা গাবতলী, অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা
  • গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে ফিরে যাচ্ছেন ব্যাপারীরা
  • বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত
  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

ছোট ও মাঝারি গরুর চাহিদা বাড়ায় দাম ঊর্ধ্বমুখী, বিক্রি হচ্ছে না বড় ষাঁড়

ঢাকাসহ দেশের বিভিন্ন শহর ও গ্রামীণ হাটে ১ লাখ ৭০ হাজার টাকার নিচে গরু কিনতে ক্রেতারা ভিড় করছেন। এতে করে উচ্চ চাহিদা ও সীমিত সরবরাহের কারণে দাম বাড়াতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। বিপরীতে, ৩ লাখ টাকার বেশি দামের বড় ষাঁড়গুলোর প্রতি আগ্রহ অনেকটাই কম।
মাহফুজ উল্লাহ বাবু
06 June, 2025, 04:05 pm
Last modified: 06 June, 2025, 04:13 pm
ছবি: রাজীব ধর/ টিবিএস

ঈদুল আজহা সামনে রেখে সারা দেশে কোরবানির পশুর হাটগুলোতে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। এতে দাম বেড়েছে এবং অনেক জায়গায় সরবরাহ সংকট দেখা দিয়েছে। তবে বড় আকারের ষাঁড় তেমন বিক্রি হচ্ছে না বলে জানিয়েছেন খামারি ও বিক্রেতারা।

ঢাকাসহ দেশের বিভিন্ন শহর ও গ্রামীণ হাটে ১ লাখ ৭০ হাজার টাকার নিচে গরু কিনতে ক্রেতারা ভিড় করছেন। এতে করে উচ্চ চাহিদা ও সীমিত সরবরাহের কারণে দাম বাড়াতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। বিপরীতে, ৩ লাখ টাকার বেশি দামের বড় ষাঁড়গুলোর প্রতি আগ্রহ অনেকটাই কম।

রাজধানীর মালিবাগ এলাকার খুচরা ব্যবসায়ী কাওসার আহমেদ বলেন, 'প্রতিবছর মাঝারি আকারের গরু কিনি, কিন্তু এবার দাম ১৫-২০ শতাংশ বেশি। তাই দুই বন্ধু ও এক আত্মীয় মিলে ২ লাখ ৪০ হাজার টাকায় বড় একটি ষাঁড় কিনে ফেলেছি। গত বছরের চেয়ে প্রায় ৫ শতাংশ সাশ্রয় হওয়াতে তুলনামূলকভাবে এটা লাভজনক লেগেছে।'

এই ক্রয় অভ্যাসে পরিবর্তনের পেছনে সামগ্রিক অর্থনৈতিক চাপ কাজ করছে বলে মনে করেন অনেকে।

ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন এমন এক ব্যাংক কর্মকর্তা শাহীন বলেন, 'নগদ অর্থের ঘাটতি, ঋণের চাপে আগের সেই বড় গরু দিয়ে বাহাদুরি দেখানোর প্রবণতা অনেক কমে গেছে। ধনী শ্রেণিও এখন বাড়তি খরচ এড়াচ্ছে।'

গত বছর অতিমূল্যবান একটি ছাগলের ঘটনা সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছিল। শাহীন বলেন, 'সে রকম ভুল আর কেউ করতে চায় না।'

অনেক পরিবারের কমে যাওয়া ব্যয়ক্ষমতা কোরবানির পশু কেনার সামর্থ্যকেও প্রভাবিত করছে।

ব্যাংক কর্মকর্তা আশিকুর রহমান বলেন, 'যে মাঝারি গরুটি কিনেছি, তার দাম ১ লাখ ৫৫ হাজার টাকা, যা গত বছর হলে ১.৪ লাখে পাওয়া যেত। আর্থিক চাপে এবার কোরবানির সংখ্যা কমবে বলেই মনে হয়।'

এই পরিবর্তন বিক্রেতারাও টের পাচ্ছেন।

মুন্সিগঞ্জ থেকে রাজধানীর পোস্তগোলা হাটে ১৫টি গরু নিয়ে আসা আল আমিন বলেন, 'ছোট ও মাঝারি গরুগুলো ভালো দামে বিক্রি হয়েছে। কিন্তু ৪টি বড় ষাঁড়ের মধ্যে মাত্র একটি বিক্রি হয়েছে। বাকিগুলো খাওয়াতে খাওয়াতেই লাভের টাকাই শেষ হয়ে যাবে মনে হচ্ছে।'

তিনি জানান, বড় ষাঁড়ের দাম গত বছরের তুলনায় ১০ শতাংশ কম হলেও ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন না।

গাজীপুরের বাসিন্দা ফয়সাল জানান, তিন দিন আগে তিনি সরাসরি এক কৃষকের কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকায় একটি গরু কিনেছেন। 'এখন হাটে একই ধরনের গরু ১৫-২০ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে দেখে আমি বেশ খুশি,' বলেন তিনি।

সেই কৃষকও জানান, ঢাকার হাটে গত দুই মৌসুমে ভালো দাম না পাওয়ায় এবার স্থানীয়ভাবে বিক্রি করেই সন্তুষ্ট। তিনি বলেন, 'পরিবহন খরচ ও ঝামেলা এড়াতে কিছুটা কম দামেই বিক্রি করলাম, তবু লাভেই আছি।'

ঢাকার ২১টি অনুমোদিত কোরবানির হাটজুড়ে দাম ও সরবরাহে ব্যাপক তারতম্য দেখা যাচ্ছে। এক হাট থেকে অন্য হাটে গরুর দামে বড় পার্থক্য রয়েছে।

হাতিরপুলের বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, 'কয়েকটি হাট ঘুরে হতাশ হয়ে শেষে গত শুক্রবার গাবতলী হাট থেকে ১ লাখ ৬০ হাজার টাকায় একটি ষাঁড় কিনেছি। অন্যান্য হাটে দাম অনেক বেশি ছিল। এবারে স্পষ্টভাবে চাহিদা ও জোগানে ভারসাম্য নেই।'
 
Related Topics

টপ নিউজ

কোরবানির গরু / পশুর হাট / ঈদুল আজহা / গরুর দাম / খামারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • ঈদের দিনে ফাঁকা গাবতলী, অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকেরা
  • গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে ফিরে যাচ্ছেন ব্যাপারীরা
  • বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত
  • জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ পড়লেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
  • জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net