Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
৫ মামলায় চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 June, 2025, 05:25 pm
Last modified: 03 June, 2025, 05:29 pm

Related News

  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০

৫ মামলায় চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর

আজ মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক শুনানি শেষে এ আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
03 June, 2025, 05:25 pm
Last modified: 03 June, 2025, 05:29 pm
ছবি: দ্য হিন্দু

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ পাঁচটি মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে চিন্ময়ের পক্ষে আইনজীবী অপূর্ব কুমার ঘোষ জামিন আবেদন করেন।

তিনি জানান, চিন্ময় গুরুতর লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে ভুগছেন, উন্নত চিকিৎসার জন্য তার জামিন একান্ত জরুরি।

তিনি আরও বলেন, চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার পাশাপাশি আইনজীবী আলিফ হত্যাকাণ্ড ও পুলিশের ওপর হামলার অভিযোগে আরও পাঁচটি মামলা রয়েছে। তবে এসব ঘটনার সময় চিন্ময় কারাগারে ছিলেন, ফলে তার জড়িত থাকার প্রশ্নই ওঠে না।

শুনানি শেষে আদালত পাঁচ মামলাতেই জামিন নামঞ্জুর করেন।

২০২৩ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি বিশাল সমাবেশে নেতৃত্ব দেন চিন্ময় কৃষ্ণ দাস। এর কয়েক দিন পর ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার ও ১৮ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে ২২ নভেম্বর তিনি রংপুরে আরও একটি সমাবেশের নেতৃত্ব দেন। এরপর ২৫ নভেম্বর ঢাকায় তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

চিন্ময়ের জামিন প্রত্যাখ্যানের পর তার সমর্থকদের সঙ্গে অন্যদের সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

পরে নিহত আলিফের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। একইসঙ্গে পুলিশের ওপর হামলা, যানবাহন ভাঙচুর, সরকারি কাজে বাধা, আদালত প্রাঙ্গণে সহিংসতা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও পাঁচটি মামলা হয়।

এসব মামলাতেই পরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানো হয়।

চলতি বছরের ৩০ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট চিন্ময়কে জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন জানালে আপিল বিভাগ জামিন স্থগিত করেন, ফলে তার মুক্তি থেমে যায়।
 
Related Topics

টপ নিউজ

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী / আইনজীবী আলিফ হত্যা / চট্টগ্রাম / জামিন নামঞ্জুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net