Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
যশোরে আ.লীগ নেতাদের ফাঁকা বাড়িতে পুলিশের অভিযান, আটক বা উদ্ধার হয়নি কিছু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 April, 2025, 06:55 pm
Last modified: 20 April, 2025, 07:10 pm

Related News

  • ইরানের সর্বোচ্চ নেতার অনুপস্থিতি যেভাবে শান্তি আলোচনায় বিলম্ব ঘটাচ্ছে
  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
  • যশোরে কোরবানির হাটে মরুভূমির উট, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক

যশোরে আ.লীগ নেতাদের ফাঁকা বাড়িতে পুলিশের অভিযান, আটক বা উদ্ধার হয়নি কিছু

অভিযানে অংশ নেওয়া পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘নেতাকর্মীদের বাড়িতে বিভিন্ন মামলার আসামিরা অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। কাউকে পাওয়া যায়নি। এ ধরনের অভিযান চলমান থাকবে।’
টিবিএস রিপোর্ট
20 April, 2025, 06:55 pm
Last modified: 20 April, 2025, 07:10 pm
পুলিশের অভিযান। ছবি: টিবিএস

যশোরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে পুলিশ। আজ রবিবার (২০ এপ্রিল) দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ কয়েকজন নেতার বাড়িতে অভিযান চালায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

তবে এই অভিযানে কাউকে আটক কিংবা কোনো কিছু উদ্ধারও হয়নি।

পুলিশ বলছে, কোনো দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, বরং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার, মাদক ও অস্ত্র উদ্ধারের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। 

পুলিশ সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে ডিবি পুলিশের দুটি এবং নিয়মিত পুলিশের পাঁচটি গাড়িসহ মোট সাতটি গাড়ির একটি বহর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের শহরের কাঁঠালতলা এলাকার বাড়িতে যায়। তবে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের দিন এই বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এরপর থেকেই সেখানে কেউ বসবাস করেন না। বর্তমানে বাড়িটির সংস্কারকাজ চলায় পুলিশ নির্মাণ শ্রমিকদের সঙ্গে কথা বলে চলে যায়।

পরবর্তীতে পুলিশ যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন ওরফে টাক মিলনের বাড়িতে যায়। এরপর তারা যায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েলের শহরের কদমতলা এলাকার বাসায়। সেখানে পুলিশ সদস্যরা জুয়েলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ফিরে আসে।

অভিযানের অংশ হিসেবে আরও পরিদর্শন করা হয় কাজীপাড়ায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুজ্জামান পিকুল এবং সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাড়ি।

শফিকুল ইসলাম জুয়েলের ভাবি জ্যোৎস্না বেগম বলেন, 'আমাদের বাসায় পুলিশ আসে, এসে জুয়েলের খোঁজখবর নেয়। আমরা বলি, জুয়েল অনেক দিন ধরেই বাড়িতে নেই। তারপর পুলিশ চলে যায়। কাউকে হেনস্তা করেনি।'

অভিযানে অংশ নেওয়া পুলিশের এক কর্মকর্তা বলেন, 'নেতাকর্মীদের বাড়িতে বিভিন্ন মামলার আসামিরা অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। কাউকে পাওয়া যায়নি। এ ধরনের অভিযান চলমান থাকবে।'

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, 'কোনো দলীয় পরিচয়ের ভিত্তিতে অভিযান চালানো হয়নি। অস্ত্র ও মাদক উদ্ধারের অংশ হিসেবেই পুলিশ এসব স্থানে গিয়েছিল। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বা কিছু উদ্ধার হয়নি।'

এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, সম্প্রতি যশোরসহ সারা দেশে দলটির নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছেন। এসব মিছিল বন্ধে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তারই প্রেক্ষিতে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছেন আত্মগোপনে থাকা নেতারা।
 
Related Topics

টপ নিউজ

আওয়ামি লীগ নেতা / পুলিশি অভিযান / যশোর / আত্মগোপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ইরানের সর্বোচ্চ নেতার অনুপস্থিতি যেভাবে শান্তি আলোচনায় বিলম্ব ঘটাচ্ছে
  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
  • যশোরে কোরবানির হাটে মরুভূমির উট, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net