Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
সংস্কারে রাজস্ব সংগ্রহে গতি, ছয় মাসে আদায় বেড়েছে ২৩,০২০ কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
27 January, 2026, 10:30 am
Last modified: 27 January, 2026, 10:33 am

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে

সংস্কারে রাজস্ব সংগ্রহে গতি, ছয় মাসে আদায় বেড়েছে ২৩,০২০ কোটি টাকা

এনবিআরের মতে, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে পৃথক করার সিদ্ধান্ত এই সংস্কার প্রক্রিয়ার অন্যতম বড় মাইলফলক। 
টিবিএস রিপোর্ট
27 January, 2026, 10:30 am
Last modified: 27 January, 2026, 10:33 am
ছবি: টিবিএস

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান সংস্কার কার্যক্রমের ফলে স্বল্প সময়ের মধ্যেই রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য ইতিবাচক ফল মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি। রাজস্ব ব্যবস্থাপনায় কাঠামোগত সংস্কার, ডিজিটালাইজেশন, কর ফাঁকি রোধ এবং করদাতাবান্ধব উদ্যোগের কারণে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ২৩ হাজার ২০ কোটি টাকা।

রোববার (২৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টাকে পাঠানো এক বিস্তারিত ব্রিফে এসব তথ্য তুলে ধরে এনবিআর। সংস্থাটি জানায়, জুলাই-ডিসেম্বর ২০২৫ সময়ে মোট রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৮৫ হাজার ২২৯ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

এনবিআরের মতে, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনাকে পৃথক করার সিদ্ধান্ত এই সংস্কার প্রক্রিয়ার অন্যতম বড় মাইলফলক। 

ব্রিফে বলা হয়, 'রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫' জারির মাধ্যমে রাজস্ব নীতি প্রণয়ন ও বাস্তবায়নের কাঠামো আলাদা করা হয়েছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। এর ফলে এনবিআরের দীর্ঘদিনের কাঠামোগত সংস্কার বাস্তবায়নের পথ সুগম হয়েছে।

ডিজিটাল রাজস্ব ব্যবস্থায় বড় বিনিয়োগ

রাজস্ব ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে আনতে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে 'স্ট্রেন্থেনিং ডমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন প্রজেক্ট (এসডিআরএমপি)' গ্রহণ করা হয়েছে। এর আওতায় আয়কর, ভ্যাট ও কাস্টমস কার্যক্রম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ই-রিটার্ন, অনলাইন পেমেন্ট, ই-রিফান্ড, ভ্যাট স্মার্ট চালান ও ঝুঁকিভিত্তিক অডিট ব্যবস্থা চালু হওয়ায় করদাতাদের হয়রানি কমেছে বলে দাবি করেছে এনবিআর।

কর অব্যাহতিতে লাগাম, সংসদের অনুমোদন বাধ্যতামূলক

কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে 'ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক (টিইপিএমএফ)' প্রণয়ন করে সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে। আয়কর আইন ২০২৩, কাস্টমস আইন ২০২৩ এবং ভ্যাট আইন সংশোধনের মাধ্যমে কর অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে এনবিআরের ক্ষমতা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে সংসদের অনুমোদন ছাড়া কোনো কর অব্যাহৃতি দেওয়া যাবে না।

কাস্টমস ও ভ্যাটে অগ্রগতি

কাস্টমস ও ভ্যাট খাতে সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) চালু করা হয়েছে। এর মাধ্যমে ১৯টি সংস্থার সনদ, লাইসেন্স ও পারমিট অনলাইনে ইস্যু হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৯ লাখ সনদ অনলাইনে দেওয়া হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে আবেদন নিষ্পত্তি হচ্ছে এক ঘণ্টা থেকে এক দিনের মধ্যে।

ভ্যাট খাতে বিশেষ নিবন্ধন ক্যাম্পেইনের মাধ্যমে শুধু ডিসেম্বর ২০২৫ মাসেই ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন দেওয়া হয়েছে। এতে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজারে।

আয়কর ব্যবস্থায় ই-রিটার্নে সাড়া

আয়কর ব্যবস্থায় অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় ইতোমধ্যে ৩৪ লাখের বেশি ই-রিটার্ন জমা পড়েছে। প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-মেইলভিত্তিক ওটিপি ব্যবস্থা চালু করায় বিদেশ থেকে রিটার্ন দাখিল সহজ হয়েছে। এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি প্রবাসী করদাতা এ সুবিধা নিয়েছেন। ঝুঁকিভিত্তিক অডিট ব্যবস্থা চালু হওয়ায় অডিট নির্বাচনের প্রক্রিয়া আরও স্বচ্ছ হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

ব্যবসা ও জনস্বার্থে শুল্ক-কর সুবিধা

ব্যবসা ও জনস্বার্থে বিভিন্ন শুল্ক ও কর সুবিধার কথাও ব্রিফে উল্লেখ করা হয়েছে। হজযাত্রীদের বিমান টিকিট ও সংশ্লিষ্ট সেবায় আবগারি শুল্ক অব্যাহতি, রমজান উপলক্ষে খেজুর আমদানিতে শুল্ক ও অগ্রিম আয়কর কমানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যে শুল্ক-কর ছাড় দেওয়া হয়েছে। 

পাশাপাশি মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করায় আমদানি শুল্ক সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।

এনবিআরের মতে, স্বল্প সময়ের মধ্যেই এসব সংস্কারের সুফল রাজস্ব আদায়, করদাতাদের আস্থা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিফলিত হচ্ছে। মধ্য ও দীর্ঘমেয়াদে রাজস্ব-জিডিপি অনুপাত বাড়াতে গৃহীত সংস্কারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ব্রিফে উল্লেখ করা হয়।

Related Topics

টপ নিউজ

রাজস্ব আদায় / রাজস্ব / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net