Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
১২২ বছরে চেরাপুঞ্জির রেকর্ড বৃষ্টিপাতে বন্যা বাংলাদেশে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 June, 2022, 03:50 pm
Last modified: 18 June, 2022, 05:57 pm

Related News

  • ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ
  • তাপপ্রবাহ ও বৃষ্টিপাত নিয়ে পাঁচদিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার শঙ্কায় আসামের অনেক বাংলাভাষী মুসলমান

১২২ বছরে চেরাপুঞ্জির রেকর্ড বৃষ্টিপাতে বন্যা বাংলাদেশে

গত পরশু ২৪ ঘণ্টায় চেরাপুঞ্জিতে ৯৭ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ গত ১২২ বছরের মধ্যে এক দিনে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সেখানে।
টিবিএস রিপোর্ট
18 June, 2022, 03:50 pm
Last modified: 18 June, 2022, 05:57 pm
ছবি: টিবিএস

লাগাতার মুষলধারে বৃষ্টি হচ্ছে মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের চেরাপুঞ্জিতে। পরিসংখ্যান বলছে, গত ১২২ বছরে এ নিয়ে তৃতীয়বার এই ধরনের বৃষ্টি হলো। গত পরশু ২৪ ঘণ্টায় চেরাপুঞ্জিতে ৯৭ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ গত ১২২ বছরের মধ্যে এক দিনে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সেখানে।

১৯৯৫ সালের ১৬ জুন চেরাপুঞ্জিতে সর্বোচ্চ ১৫৬.৩ সেন্টিমিটার বৃষ্টি হয়েছিল। এ বছরের ১৫ জুন মৌসিনরামে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭১ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। ১৯৬৬ সালের ৭ জুন মৌসিনরামে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছিল ৯৪.৫ সেন্টিমিটার। 

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্প পূর্ব হিমালয়ে ধাক্কা খেয়ে বৃষ্টি তৈরি করেছে। আবহাওয়াবিদ আর. জেনামানি জানিয়েছেন, আরবসাগর ও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ওই এলাকায় চলে এসেছে। তার জেরেই এত বৃষ্টি।

গত তিন দিন (১৫-১৭ জুন) বাংলাদেশের উজানে আসাম ও মেঘালয়ে প্রায় ২৫০ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।

গত তিন দিনে হওয়া ওই বৃষ্টির পানিই ঢল হয়ে বাংলাদেশের সিলেট বিভাগের সবগুলো জেলায় প্রবেশ করেছে। আর তাতেই ডুবে গেছে সিলেটের প্রায় ৮০ শতাংশ ও সুনামগঞ্জের ৯০ শতাংশের বেশি এলাকা।

বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ দিন উজানে ভারতীয় ও বাংলাদেশ অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এতে আরও খারাপের দিকে যেতে পারে বন্যা পরিস্থিতি।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চেরাপুঞ্জিতে আগামী ২৪ ঘণ্টায় আরও ৫৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। আর ব্রহ্মপুত্রের উজানে আসামের গুয়াহাটিতে হতে পারে ৩০০ মিলিমিটার বৃষ্টি । 

চেরাপুঞ্জি ও আসামের ভাটি এলাকা হিসেবে বাংলাদেশের সিলেট ও কুড়িগ্রামে ওই বৃষ্টিপাতের পানি ঢল হয়ে নামতে শুরু করবে। এসব এলাকায় আগে থেকেই বেশি বৃষ্টি ছিল। বাংলাদেশের ভেতরে হওয়া বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ভারতের বৃষ্টিপাত থেকে আসা নতুন পানি যোগ হয়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

উজান-ভাটি দুদিকেই বৃষ্টিপাতের কারণে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতিও আরও দুই-তিন দিন অবনতি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দ্রুত খারাপের দিকে যেতে পারে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতিও।

গত তিন দিন মিলিয়ে ভারতের চেরাপুঞ্জি ও আসামে মোট আড়াই হাজার মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হয়েছে। আর সেই পানি ঢল হয়ে সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে বাংলাদেশে।

মেঘালয় বা আসাম থেকে আসা বৃষ্টির অতিরিক্ত পানি নদীপথে হাওর থেকে বেরিয়ে মেঘনা বা যমুনা হয়ে বঙ্গোপসাগরে চলে যায়। কিন্তু হঠাৎ উজান থেকে আসা অতিরিক্ত পানি বের হতে না পারাকে এবারের বন্যার প্রধান কারণ বলছেন গবেষকরা।

Related Topics

টপ নিউজ

বৃষ্টিপাত / আসাম / চেরাপুঞ্জি / বন্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ
  • তাপপ্রবাহ ও বৃষ্টিপাত নিয়ে পাঁচদিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার শঙ্কায় আসামের অনেক বাংলাভাষী মুসলমান

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net