Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
নোয়াখালীতে মাটি কাটা নিয়ে বিরোধ, সন্ত্রাসীদের গুলিতে শিশু নিহত

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি
13 April, 2022, 11:15 pm
Last modified: 13 April, 2022, 11:15 pm

Related News

  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • চট্টগ্রামের সেই জঙ্গল সলিমপুরে সকাল থেকে যৌথ বাহিনীর ৪,০০০ সদস্যের অভিযান
  • ইরানের স্কুলে হামলায় ১৬৫ জন নিহতের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ জাতিসংঘের বিশেষজ্ঞদের
  • নোয়াখালীর ৫ আসনে বিএনপি, ১টিতে এনসিপির হান্নান মাসউদের জয়
  • আমরা যুবকদের বেকার ভাতা দিতে চাই না, দেশ গড়ার কারিগরের হাত গড়ে দিতে চাই: শফিকুর রহমান

নোয়াখালীতে মাটি কাটা নিয়ে বিরোধ, সন্ত্রাসীদের গুলিতে শিশু নিহত

বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা নেওয়ার পথে মারা যায় শিশু তাসফিয়া। তার আহত বাবা জাহেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা পূর্ব হাজীপুর গ্রামের বাসিন্দা।
নোয়াখালী প্রতিনিধি
13 April, 2022, 11:15 pm
Last modified: 13 April, 2022, 11:15 pm
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীদের গুলিতে জান্নাতুল ফেরদাউস তাসফিয়া (৪) নামের এক শিশু নিহত হয়েছে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন শিশুটির বাবা প্রবাসী মাওলানা আবু জাহের (৩৮)। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ধনু মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা নেওয়ার পথে মারা যায় শিশু তাসফিয়া। তার আহত বাবা জাহেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা পূর্ব হাজীপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে হাজীপুর ইউপির ৮নং ওয়ার্ড পূর্ব হাজীপুর গ্রামের রাশেদ মিয়ার বাড়ির মো. আলম তার একটি জমির মাটি বিক্রি করেন পার্শ্ববর্তী দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মো. বাদশার কাছে। কয়েকদিন ধরে ওই জমি থেকে মাটি কেটে নেন বাদশা। যে পরিমাণ মাটি কাটার কথা ছিল, তার চেয়ে বেশি মাটি কেটে নেয় বাদশা। এনিয়ে তাকে বাধা দিলে সোমবার ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আলমের পরিবারের লোকজনের ওপর হামলা চালায় বাদশা। এসময় তাকে বাধা দিতে এলে আলমের ভাই ফিরোজের অন্তঃসত্ত্বা মেয়ের পেটে লাথি মেরে জখম করে সন্ত্রাসীরা। এরপরও সন্ত্রাসী নিয়ে পরিবারটির ওপর একাধিকবার হামলা চালায় বাদশা।

স্থানীয়রা আরও জানায়, অতিরিক্ত মাটি কাটাতে বাধা দেওয়ার জেরে বুধবার বিকেল ৪টার দিকে ভাড়াটে সন্ত্রাসী মহিন, রিমন, আকবর, নাঈমকে নিয়ে আলমদের বাড়িতে হামলা করতে আসে বাদশা। এসময় সন্ত্রাসীরা একটি দোকানের সামনে এসে আলমদের বাড়ির লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। ওই বাজারের একটি দোকানে আসেন তাসফিয়া ও মাওলানা আবু জাহের। এসময় তারা বাবা-মেয়ে গুলিবিদ্ধ হয়। 

পরে স্থানীয়রা মমুর্ষ অবস্থায় উদ্ধার করে তাদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে কুমিল্লা পৌঁছলে মারা যায় শিশু তাসফিয়া।

হাসপাতাল সূত্র জানায়, বিকেল ৫টার দিকে তাদের দুজনকে হাসপাতালে আনা হয়। দুজনের শরীরে একাধিক গুলি লেগেছিল। যার মধ্যে শিশু তাসফিয়ার মুখ-মাথাসহ শরীরের একাধিকস্থানে গুলি লাগে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত থাকা সন্দেহে ধনু নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

নোয়াখালী / সন্ত্রাসী হামলা / শিশু নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ঈদের আগে লক্ষ্মীপুর-নোয়াখালীতে মহামারি রূপ নিল ‘লাম্পি ডিজিজ’, চিন্তায় পশুপালনকারীরা
  • চট্টগ্রামের সেই জঙ্গল সলিমপুরে সকাল থেকে যৌথ বাহিনীর ৪,০০০ সদস্যের অভিযান
  • ইরানের স্কুলে হামলায় ১৬৫ জন নিহতের ঘটনায় ‘গভীর উদ্বেগ’ জাতিসংঘের বিশেষজ্ঞদের
  • নোয়াখালীর ৫ আসনে বিএনপি, ১টিতে এনসিপির হান্নান মাসউদের জয়
  • আমরা যুবকদের বেকার ভাতা দিতে চাই না, দেশ গড়ার কারিগরের হাত গড়ে দিতে চাই: শফিকুর রহমান

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net