Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী যাকাত মেলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 February, 2025, 01:30 pm
Last modified: 20 February, 2025, 01:31 pm

Related News

  • সরকারি নির্দেশনা অমান্য করে সীতাকুণ্ডে কলেজ মাঠে মাসব্যাপী মেলা, দায় এড়াতে কর্তৃপক্ষের পাল্টাপাল্টি দোষারোপ
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!
  • ১৮ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার

শনিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে দুই দিনব্যাপী যাকাত মেলা

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য মেলাটি উন্মুক্ত থাকবে।
টিবিএস রিপোর্ট
20 February, 2025, 01:30 pm
Last modified: 20 February, 2025, 01:31 pm
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে 'যাকাত ফেয়ার ২০২৫' আয়োজনের ঘোষণা দেন মেলা আয়োজন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আবদুল মজিদ। ছবি: টিবিএস

'নতুন বাংলাদেশ বিনির্মাণে যাকাত' প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী যাকাত মেলা।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে 'যাকাত ফেয়ার ২০২৫' আয়োজনের ঘোষণা দেন মেলা আয়োজন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ আবদুল মজিদ।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য মেলাটি উন্মুক্ত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আয়োজকরা জানান, শনিবার সকাল ১১টায় রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) উদ্যোগে ২২ ও ২৩ ফেব্রুয়ারি (শনি ও রোববার) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ যাকাত মেলা।

এবারের মেলায় স্পন্সর হিসেবে রয়েছে– রহিমআফরোজ, খাদিম সিরামিকস, কোহিনুর কেমিক্যাল, রহিম চিল, সাউথ ব্রিজ, হজ ফাইনান্স কোম্পানি, আইডিএলসি ইসলামিক, এসএমসিসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান। মেলায় বিভিন্ন আর্থিক ও যাকাত প্রতিষ্ঠানের স্টলসহ যাকাত কনসালটেশন ডেস্ক ও বিভিন্ন ইসলামিক বইয়ের স্টল থাকবে।

সংবাদ সম্মেলনে মেলা আয়োজন কমিটির আহ্বায়ক আবদুল মজিদ বলেন, "আমরা মনে করি জুলাই বিপ্লবের পর দেশের জনগণের মধ্যে একটি বৈষম্যহীন, দারিদ্রমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা রূপায়নে যাকাত একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সঠিকভাবে যাকাত দিলে শুধু অভাবীদের সহায়তা করা নয়, বরং তাদের আত্মনির্ভরশীল করে তোলা হয়, যাতে তারা ভবিষ্যতে দাতা হতে পারে।"

তিনি আরও বলেন, "যাকাত হচ্ছে একটি আন্দোলন, যা দিয়ে দেশ থেকে পুরোপুরি দারিদ্র দূরীকরণ সম্ভব, আর এটি করতে গেলে দরকার সিজেডএম-এর মতো আরও অনেক প্রতিষ্ঠান। প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনার এই আন্দোলন ছড়িয়ে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ এর স্বপ্ন নিয়ে কাজ করছে সিজেডএম।"

Related Topics

টপ নিউজ

যাকাত / যাকাত মেলা / সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট / মেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • সরকারি নির্দেশনা অমান্য করে সীতাকুণ্ডে কলেজ মাঠে মাসব্যাপী মেলা, দায় এড়াতে কর্তৃপক্ষের পাল্টাপাল্টি দোষারোপ
  • চট্টগ্রামে আইন ভঙ্গ করে বৈশাখী মেলায় সাপের খেলা  
  • পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!
  • ১৮ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net