Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আগামীকাল, যান চলাচলে বিধিনিষেধ 

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
04 February, 2025, 01:25 pm
Last modified: 04 February, 2025, 01:30 pm

Related News

  • নির্বাচনের আগে বিশ্ব ইজতেমার জমায়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা
  • আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
  • রাজধানীতে আজ ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
  • আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
  • বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আগামীকাল, যান চলাচলে বিধিনিষেধ 

মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসুল্লিদের যাতায়াত সুবিধার জন্য ১১টি‌ বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ।
এম. আসাদুজ্জামান সাদ
04 February, 2025, 01:25 pm
Last modified: 04 February, 2025, 01:30 pm
ছবি: টিবিএস

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত উপলক্ষ্যে ইজতেমা ময়দানের আশেপাশে যান চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। মহানগর পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসুল্লিদের যাতায়াত সুবিধার জন্য ১১টি‌ বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা এই পাঁচটি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গি স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে।আখেরি মোনাজাত উপলক্ষ্যে ভোর থেকে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গীর ইজতেমা ময়দানের আশেপাশের মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

আজ দুপুরে ইজতেমা ময়দানে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করীম খান।

গাজীপুর মহানগর পুলিশ কমিশনার জানান, আগামীকালের আখেরি মোনাজাত উপলক্ষ্যে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাহপুর এবং ঢাকা টাঙ্গাইল-মহাসড়কের বাইপাইল থেকে আব্দুল্লাপুর পর্যন্ত মহাসড়কে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। 

এ সময় তিনি উক্ত সড়ক ব্যবহারকারীদের বিকল্প পথে চলাচলের পরামর্শ দেন। তিনি জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী যাত্রীরা বগুড়া থেকে তিনশ ফিট হয়ে ঢাকায় আসা-যাওয়া করবেন। তারপর থেকে ঢাকা থেকে টাঙ্গাইলগামী যাত্রীগণ গাবতলী থেকে গাজীপুরের চন্দ্রা হয়ে টাকাইল যাতায়াত করবেন।

তিনি আরো বলেন, আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা চলে যাওয়ার পর যান চলাচলের বিধি নিষেধ তুলে নেওয়া হবে।

ইজতেমা আয়োজন কমিটির মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, আগামীকাল সকালে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জোবায়ের।

Related Topics

টপ নিউজ

বিশ্ব ইজতেমা / যান চলাচলে বিধি-নিষেধ / আখেরি মোনাজাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • নির্বাচনের আগে বিশ্ব ইজতেমার জমায়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা
  • আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা
  • রাজধানীতে আজ ছাত্র সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
  • আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
  • বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net