Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
পাহাড় কাটলে শ্রমিক নয়, মালিককে গ্রেফতারের নির্দেশ পরিবেশ উপদেষ্টার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 January, 2025, 04:55 pm
Last modified: 19 January, 2025, 04:58 pm

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা

পাহাড় কাটলে শ্রমিক নয়, মালিককে গ্রেফতারের নির্দেশ পরিবেশ উপদেষ্টার

তিনি বলেন, ‘প্রজাতন্ত্রে কর্মকর্তাদের দায়িত্ব পাহাড়গুলোকে রক্ষা করা। তার জন্য প্রয়োজনে রাতে পাহাড়গুলো পাহারা দেয়ার ব্যবস্থা করতে হবে। চট্টগ্রামকে সাতটি অঞ্চলে ভাগ করে— বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠনের মাধ্যমে মনিটরিং জোরদার করলে পাহাড় কাটা রোধ করা - কোনও কঠিন কাজ হবে না।
টিবিএস রিপোর্ট
19 January, 2025, 04:55 pm
Last modified: 19 January, 2025, 04:58 pm
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি: ইউএনবি

চট্টগ্রামে পাহাড় কাটালেই পাহাড়ের মালিককে গ্রেফতার করতে বলেছেন বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। পাহাড় কাটার অপরাধে দরিদ্র শ্রমিকদের গ্রেফতার না করার নির্দেশও দেন তিনি।

এছাড়া, মালিকের নামসহ চট্টগ্রামের সবগুলো পাহাড়ের তালিকা প্রণয়নের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনকে নির্দেশনাও দেন তিনি।

আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে পলিথিন-বিরোধী ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।

তিনি বলেন, 'প্রজাতন্ত্রে কর্মকর্তাদের দায়িত্ব পাহাড়গুলোকে রক্ষা করা। তার জন্য প্রয়োজনে রাতে পাহাড়গুলো পাহারা দেয়ার ব্যবস্থা করতে হবে। চট্টগ্রামকে সাতটি অঞ্চলে ভাগ করে— বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠনের মাধ্যমে মনিটরিং জোরদার করলে পাহাড় কাটা রোধ করা - কোনও কঠিন কাজ হবে না।

পলিথিন ও প্লাস্টিক বিষয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, পলিথিনের বিকল্প আমাদের ছিল। সে বিকল্পগুলোকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের দিকে মনোযোগ দিচ্ছে সরকার। গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পলিথিন উৎপাদনকারীসহ স্টেকহোল্ডারদের সাথে সভা করার পর ঢাকার কয়েকটি জায়গায় অভিযান প্রায় ১০০ টনের মত পলিথিন জব্দ ও কারখানাগুলো ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি বলেন, ক্যান্সারসহ অন্যান্য রোগ এবং পরিবেশের মারাত্মক ক্ষতির জন্য দায়ী, সেই পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমাদের বর্জন করতে হবে। পলিথিনের বিকল্প আমাদের সবার কাছেই আছে। ঢাকা শহরের সুপার শপিং মলগুলো হতে ৯০ শতাংশ পলিথিন দূর করা গেছে। সেখানে কাপড়, কাগজ ও পাটের ব্যাগ ব্যবহার করা হচ্ছে।

শব্দদূষণ বিষয়ে তিনি বলেন, গাড়ির চালকদের সচেতন করা না গেলে শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই যে যেই গাড়িতে উঠবেন চালককে হর্ণ বাজানো থেকে বিরত থাকতে সচেতন করতে হবে।

শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার নতুন করে আইন প্রনয়নের কথা ভাবছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশন উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মেয়র ডা. শাহাদাৎ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম) হুমায়ুন কবির ও সিটি করপোরেশন সিইও শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। 

Related Topics

টপ নিউজ

পাহাড় কাটা / পরিবেশ সংরক্ষণ / সৈয়দা রিজওয়ানা হাসান / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net