Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
বেক্সিমকোর বন্ধ ১৬ কারখানা খোলার দাবিতে মানববন্ধন 

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
14 January, 2025, 11:45 am
Last modified: 14 January, 2025, 11:46 am

Related News

  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ
  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
  • আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

বেক্সিমকোর বন্ধ ১৬ কারখানা খোলার দাবিতে মানববন্ধন 

এম. আসাদুজ্জামান সাদ
14 January, 2025, 11:45 am
Last modified: 14 January, 2025, 11:46 am

ছবি: টিবিএস

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬ কারখানা খুলে দেওয়া, ব্যাংকঋণ প্রদান, এলসি চালুর দাবিতে দীর্ঘ ১১ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করছেন শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে কালিয়াকৈর চক্রবর্তী এলাকার চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশ ধরে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা। সকাল থেকে কয়েক হাজার শ্রমিক কর্মচারী এই কর্মসূচিতে যোগ দেন।

শ্রমিকরা তাদের দাবিসংবলিত লিফলেট বিতরণ করছেন। এজন্য গত কয়েকদিন ধরে বেক্সিমকো ইন্ডাস্ট্রির কর্মকর্তা-কর্মচারীরা প্রচারণাও চালিয়েছেন। তাদের নেতৃত্বেই মঙ্গলবার সকাল থেকে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন পালন করা হচ্ছে।

তবে মানববন্ধন কর্মসূচিতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এটাতে এবং মহাসড়ক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

শ্রমিকরা তাদের প্রতিষ্ঠানের সব কারখানা পুনরায় চালু করার দাবি জানান। এছাড়া তাদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ সুরক্ষার জন্যও তারা কাজের পরিবেশ বহাল চান। 

শিল্প পুলিশ-২-এর এসপি একেএম জহিরুল ইসলাম বলেন, 'বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এলসি খুলে দেওয়া, ব্যাংকিং সুবিধা চালুসহ বেশ কিছু দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করছেন। প্রায় ৯-১০ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন হচ্ছে। তারা মহাসড়কের পাশে অবস্থান করছেন। ফলে যানবাহন চলাচলের কোন বিঘ্ন সৃষ্টি হয়নি।'

গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় ১৬ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই কারখানাগুলোতে কাজ করতেন অন্তত ৪০ হাজার শ্রমিক।

Related Topics

টপ নিউজ

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক / মানববন্ধন / বেক্সিমকো / গাজীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • ঈদযাত্রা: শিল্প কারখানায় ছুটি শুরু, ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ
  • ধুলোজমা স্মৃতির পাতায় পিতার স্পর্শ: আবেগাপ্লুত প্রধানমন্ত্রী
  • আজ গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net