Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
কুষ্টিয়ায় প্রবল বর্ষণে বিপর্যস্ত জনজীবন, বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

বাংলাদেশ

কুষ্টিয়া প্রতিনিধি 
16 September, 2024, 05:45 pm
Last modified: 17 September, 2024, 02:20 pm

Related News

  • ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • কুষ্টিয়ায় দরবার শরীফের খাদেমের ওপর হামলা, থানায় অভিযোগ
  • কুষ্টিয়ায় পীর শামীম হত্যা: রাজশাহী থেকে আরেক আসামি গ্রেপ্তার
  • কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০

কুষ্টিয়ায় প্রবল বর্ষণে বিপর্যস্ত জনজীবন, বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

কুষ্টিয়ার কুমারখালী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আর রশিদ জানান, রোববার বেলা ১২টা থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত ১২৮.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এটি এই বছরে (কুষ্টিয়ায়) সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
কুষ্টিয়া প্রতিনিধি 
16 September, 2024, 05:45 pm
Last modified: 17 September, 2024, 02:20 pm
প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে কুষ্টিয়া শহরে। ছবি: এ. জে. সুজন/ টিবিএস

কুষ্টিয়ায় টানা চার দিনের প্রবল বর্ষণে চলতি মৌসুমে সর্বোচ্চ রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। সকাল-সন্ধ্যা বিরামহীন ঝরছে বৃষ্টি, এতে করে নাকাল হয়ে পড়ছে কুষ্টিয়াবাসী। বিশেষ করে, খেটে খাওয়া মানুষ ও দিনমজুরেরা পড়েছে চরম বিপাকে। সেইসাথে অফিসগামী সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগও অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা চার দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে কুষ্টিয়ায়।

গত শুক্রবার সকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে আজ সোমবার বিকেল পর্যন্ত কুষ্টিয়া শহরের থানাপাড়া, কোর্টপাড়া, আড়ুয়াপাড়া, কুঠিপাড়া, আমলাপাড়া, বড় বাজার, মিলপাড়াসহ প্রভৃতি এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও। আদালত চত্বরসহ সরকারি দপ্তরে প্রবেশ করতে পারছেন না ভুক্তভোগী ও সেবাপ্রত্যাশীরা। ফসলি জমি পানিতে তলিয়ে গেছে, গরু-ছাগল নিয়েও চরম ভোগান্তি পোহাচ্ছে কৃষকেরা।

শহর ঘুরে দেখা যায় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানসহ দোকানপাট বন্ধ রয়েছে, দোকানের সামনের রাস্তাগুলোতে পানি থাকায় মানুষের চলাচল কম। শহরের এন এস রোডের বেশ কয়েকজন দোকানদারের সাথে কথাও হয়। তারা জানান, প্রবল বর্ষণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না, রাস্তাঘাটে পানি উঠেছে, বেচাকেনাও নেই – তাই দোকানপাট বন্ধ রেখেছি।

পানি উঠে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, ছবিটি কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট গেইটের। ছবি: এ. জে. সুজন/ টিবিএস

আব্দুল আলিম নামের এক অটোরিকশা চালক বলেন, বৃষ্টির সঙ্গে বাতাস হচ্ছে। সকালে গাড়ি নিয়ে বাইরে আসলাম ভাড়ার উদ্দেশ্যে। তবে রাস্তায় তেমন একটা মানুষের দেখা পাওয়া যাচ্ছে না। মিরপুর এলাকার রফিক নামের একজন বলেন, বৃষ্টির কারণে গরু-ছাগলের জন্য কাঁচা খাবার আনতে পারছি না। ঠিকমতো খাবারও দিতে পারছি না।

কুমারখালী উপজেলা শিলাইদহ ইউনিয়নের কৃষক আজিজ মিয়া জানান, প্রবল বর্ষণের ফলে তাদের এলাকার ফসলের মাঠ পানিতে তলিয়েছে।

কুষ্টিয়ার কুমারখালী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আর রশিদ বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা চার দিন ধরে কুষ্টিয়ায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত শনিবার বেলা ১২টা থেকে রোববার বেলা ১২টা পর্যন্ত জেলায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যা ছিল চলতি বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। কিন্তু সেটিও অতিক্রম করে রোববার বেলা ১২টা থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত ১২৮.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এটি এই বছরে (কুষ্টিয়ায়) সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এর আগে চলতি বছরের ১২ জুলাই সর্বোচ্চ ১১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

জলমগ্ন পথঘাটে বেড়েছে যান চলাচলে ভোগান্তি। ছবি: এ. জে. সুজন/ টিবিএস

এদিকে প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও কুষ্টিয়া পৌর এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা এখনও তেমন উন্নত হয়নি। ড্রেনেজ ব্যবস্থাও একেবারেই দুর্বল, ফলে অল্প বৃষ্টি হলেই ড্রেন উপচে পানি উঠে আসে রাস্তায়।

পানি উঠে গেছে স্কুল-কলেজগুলোতেও – ফলে শিক্ষার্থীরা যেতে পারছে না। প্রবল বর্ষণে মাঠ-ঘাট ডুবে যাওয়ায় চাষিরাও বেকায়দায় আছেন।

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত প্রায় ৮০ হেক্টর জমিতে ক্ষয়ক্ষতির হিসাব আমরা পেয়েছি। এর মধ্যে কলা, তুলা, মরিচ, সবজি ও কলাই ফসলের ক্ষয়ক্ষতির হিসাব পেয়েছি।

Related Topics

টপ নিউজ

ভারী বর্ষণ / কুষ্টিয়া / জনজীবনে বিপর্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ঈদের দিন সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ
  • দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা: ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের শঙ্কা
  • কুষ্টিয়ায় দরবার শরীফের খাদেমের ওপর হামলা, থানায় অভিযোগ
  • কুষ্টিয়ায় পীর শামীম হত্যা: রাজশাহী থেকে আরেক আসামি গ্রেপ্তার
  • কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net