Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, আগামী ৪৮ ঘণ্টা অতিভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 August, 2024, 03:05 pm
Last modified: 20 August, 2024, 04:26 pm

Related News

  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০

টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, আগামী ৪৮ ঘণ্টা অতিভারী বৃষ্টির পূর্বাভাস

নগরীর অনেকগুলো পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি থাকায় টানা ও ভারী বৃষ্টিপাতের মধ্যে পাহাড় ধসের সতর্কতাও জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 
টিবিএস রিপোর্ট
20 August, 2024, 03:05 pm
Last modified: 20 August, 2024, 04:26 pm
ছবি: টিবিএস

মৌসুমি বায়ুর প্রভাবে টানা ও ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। শহরের নিম্নাঞ্চল ও অলিগলিতে পানি উঠেছে।

আজ (২০ আগস্ট) সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসময় পাহাড় ধসের সম্ভবনা রয়েছে বলেও জানানো হয়েছে। 

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাঈল ভূইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "মঙ্গলবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসময় উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পাহাড় ধসের সতর্কতাও জারি করা হয়েছে।"

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা নৌ কমান্ডার লতিফুল হক কাজমী টিবিএসকে বলেন, "নগরীর ড্রেনগুলো পরিষ্কার করা হয়েছে। মাঠে এখনো টিম কাজ করছে। পানি উঠছে, তা আবার নেমে যাচ্ছে। যে পরিমাণ বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল হচ্ছে, পানি নিষ্কাশন না হলে ডুবে যেত। কোথাও পানি আটকে থাকার তথ্য পেলেই সিটি করপোরেশনে পরিচ্ছন্নতা বিভাগের দল ময়লা বা বর্জ্য অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছেন।"

এদিকে নগরীর অনেকগুলো পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি থাকায় টানা ও ভারী বৃষ্টিপাতের মধ্যে পাহাড় ধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান টিবিএসকে বলেন, "গত তিন দিন যাবত জেলা প্রশাসন পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি সরাতে কাজ করছে। আজকেও মাইকিং করা হচ্ছে। এছাড়া উপকূলীয় এলাকার ইউএনওরাও কাজ করছেন।"

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / ভারী বৃষ্টি / অতি বৃষ্টি / সতকর্তা / পাহাড় ধস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা
  • চট্টগ্রামে দাম না পেয়ে সড়কে চামড়া ফেলে গেলেন মৌসুমি ব্যবসায়ীরা
  • চট্টগ্রামে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩০

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net