Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
লক্ষ্মীপুরে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে আগুন, সংঘর্ষে নিহত ৮

বাংলাদেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
04 August, 2024, 10:55 pm
Last modified: 04 August, 2024, 10:55 pm

Related News

  • নিউমুরিং টার্মিনালে আগুন: আরটিজি ক্রেন ও ২ কনটেইনার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন 
  • গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশকে খুনের হুমকি-মামলা
  • শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশায় ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩ জনের তিন দিনের রিমান্ড
  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লক্ষ্মীপুরে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে আগুন, সংঘর্ষে নিহত ৮

নিহতদের মধ্যে চারজনের মরদেহ জেলা শহরের তমিজ মার্কেট এলাকায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা এ কে এম সালাহ উদ্দিন টিপুর বাসার সামনে পড়ে থাকতে দেখা বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
লক্ষ্মীপুর প্রতিনিধি
04 August, 2024, 10:55 pm
Last modified: 04 August, 2024, 10:55 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে লক্ষ্মীপুরে রবিবার (৪ আগস্ট) রাত ৯টা পর্যন্ত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক, তাদের বেশিরভাগই গুলিবিদ্ধ।

নিহতদের মধ্যে চারজনের মরদেহ জেলা শহরের তমিজ মার্কেট এলাকায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা এ কে এম সালাহ উদ্দিন টিপুর বাসার সামনে পড়ে থাকতে দেখা বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

নিহত চারজন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের হামলায় এরা নিহত হয়েছেন বলে জানা গেছে। 

নিহত চারজনের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদের একজন সদর উপজেলার টুমচর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) হারুনুর রশিদ, আরেকজন উপজেলা পরিষদের চেয়ারম্যান টিপুর গাড়িচালক রাসেল।

বাকি দুইজনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মরদেহ রাত সাড়ে ৮ টা পর্যন্ত পড়ে ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

জানা যায়, আন্দোলনকারীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু ও তার বাবা সাবেক পৌর মেয়র প্রয়াত আবু তাহেরের বাস ভবনে আগুন দিয়েছেন। এ সময় বাসার ছাদে অনেকেই আটকা পড়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে গেলে আন্দোলনকারীদের বাধার মুখে পড়ে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে আগুন জ্বলছে বলে জানা গেছে। আন্দোলনকারীরা বাসভবন ঘেরাও করে রেখেছেন।
আন্দোলনকারীদের অভিযোগ, দুপুর থেকে বিকাল পর্যন্ত বাসভবনের ছাদের ওপর থেকে চেয়ারম্যান টিপু ও তার লোকজন আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন।

এদিকে জেলা সদর হাসপাতালে গুলিবিদ্ধ নিহত তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

তারা হলেন- রায়পুর উপজেলার আবদুল গণির ছেলে ওসমান গণি, সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের কাওসার ওয়াহেদ, ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের আমির হোসেনের ছেলে ছাবির হোসেন। 

এছাড়া আফনান পাটয়ারী নামের এক শিক্ষার্থী আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান। তার বাড়ি জেলা শহরের পৌর বাস টার্মিনাল এলাকায়।

এদিকে রবিবার রাতে ৮টার দিকে জেলার পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। তারা (বিজিবি) ফেনী থেকে আসছে।'

তিনি বলেন, 'উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন টিপুর বাসভবনে আগুন জ্বলছে। আন্দোলনকারীরা ওই এলাকা ঘিরে রেখেছে। সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ যৌথভাবে সেদিকে মুভ করবে। আগুন নিয়ন্ত্রণ এবং বাসায় আটকা পড়াদের উদ্ধারে তারা কাজ করবে।'

তিনি আরও বলেন, 'আমরা সহিংসতা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য কারফিউ জারি করা হয়েছে।'

Related Topics

টপ নিউজ

লক্ষ্মীপুর / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / যুবলীগ / ছাত্রলীগ / আগুন / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • নিউমুরিং টার্মিনালে আগুন: আরটিজি ক্রেন ও ২ কনটেইনার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন 
  • গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশকে খুনের হুমকি-মামলা
  • শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশায় ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১৩ জনের তিন দিনের রিমান্ড
  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net