ইনানী রিসোর্টে আগুন: ডিএনএ পরীক্ষার পর ১০ মরদেহের পরিচয় মিলতে লাগবে ৪ সপ্তাহ
প্রিয়জনের মরদেহের অপেক্ষায় এবং নিখোঁজ একজনের সন্ধানে বর্তমানে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গের আশপাশে ভিড় করছেন শোকার্ত স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।
