Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
চট্টগ্রামে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আটক ৫ শিক্ষার্থী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2024, 08:00 pm
Last modified: 29 July, 2024, 08:02 pm

Related News

  • রাজধানীতে অভিযান চালিয়ে আ. লীগের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ
  • ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, চট্টগ্রামে ৭ চিকিৎসক ও হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে মামলা
  • গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশকে খুনের হুমকি-মামলা
  • চট্টগ্রামে বিসিক এলাকায় প্রকাশ্যে গুলির ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ

চট্টগ্রামে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আটক ৫ শিক্ষার্থী

আটককৃতদের মধ্যে রয়েছেন সাউদার্ন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের মোহাম্মদ ইমন, বাকলিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির আজমাঈন করিম নিহাল, গাছবাড়িয়া ডিগ্রি কলেজের জুলহাজ হোসেন ও চট্টগ্রাম আইন কলেজের নজরুল ইসলাম।
টিবিএস রিপোর্ট
29 July, 2024, 08:00 pm
Last modified: 29 July, 2024, 08:02 pm
ছবি: টিবিএস

সারাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের 'গুম, খুন ও মিথ্যা মামলায় জড়ানো'র প্রতিবাদে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ থেকে অন্তত পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) বিকেলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে ঘটনাস্থল থেকে জানিয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সংবাদদাতা।

পুলিশের তৎপরতার জবাবে বিক্ষোভকারীরা পাথর ও ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন সাউদার্ন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের মোহাম্মদ ইমন, বাকলিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির আজমাঈন করিম নিহাল, গাছবাড়িয়া ডিগ্রি কলেজের জুলহাজ হোসেন ও চট্টগ্রাম আইন কলেজের নজরুল ইসলাম।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বলেন, 'তাদের গ্রেপ্তার করা হয়নি। তারা কোনো সহিংসতার সঙ্গে জড়িত কি না তা দেখার জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া না গেলে তাদের ছেড়ে দেওয়া হবে।'

কোটা সংস্কার আন্দোলনকারীরা গতকাল (২৮ জুলাই) 'শিক্ষার্থীদের জোরপূর্বক গুম ও হত্যা এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের' প্রতিবাদে আজ সমাবেশের ঘোষণা দিয়েছিলেন।

বিক্ষোভকারীরা প্রথমে জামালখানে প্রেসক্লাবের কাছে সমাবেশ করার পরিকল্পনা করলেও পরে সমাবেশস্থল পরিবর্তন করেন। বেলা ৩টার দিকে তারা চেরাগী মোড়ে সড়ক অবরোধ করেন।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

চট্টগ্রাম / কোটা সংস্কার আন্দোলন / পুলিশ / আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • রাজধানীতে অভিযান চালিয়ে আ. লীগের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ
  • ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, চট্টগ্রামে ৭ চিকিৎসক ও হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে মামলা
  • গাজীপুরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশকে খুনের হুমকি-মামলা
  • চট্টগ্রামে বিসিক এলাকায় প্রকাশ্যে গুলির ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net