Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, চট্টগ্রামে ৭ চিকিৎসক ও হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 June, 2026, 10:45 am
Last modified: 22 June, 2026, 10:48 am

Related News

  • চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ
  • চট্টগ্রামে বিসিক এলাকায় প্রকাশ্যে গুলির ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ
  • চট্টগ্রামে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব

ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, চট্টগ্রামে ৭ চিকিৎসক ও হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে মামলা

অভিযোগে বলা হয়, ক্যানুলা ব্যবস্থাপনার ত্রুটির কারণে শিশুর হাতে সংক্রমণ ও গ্যাংগ্রিন দেখা দেয়। পরে এক পর্যায়ে হাত কেটে ফেলা হলেও সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
টিবিএস রিপোর্ট
22 June, 2026, 10:45 am
Last modified: 22 June, 2026, 10:48 am
প্রতীকী ছবি/পিক্সেলস

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে ১০ দিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের পরিচালক ও সাত চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন শিশুটির মা আমাতুল মাকনুন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ মে জন্ম নেওয়া শিশুটি জন্মের পর সামান্য শ্বাসকষ্টে আক্রান্ত হলে তাকে চট্টগ্রামের সাজিনাস হাসপাতালে এনআইসিইউতে ভর্তি করা হয়। ৩০ মে শিশুর হাতে ব্যান্ডেজ দেখতে পেয়ে স্বজনরা বিষয়টি চিকিৎসকদের জানালে তারা সেটিকে গুরুত্বহীন বলে জানান। তবে পরদিন ব্যান্ডেজ খুলে দেখা যায়, শিশুটির হাতের তালু কালো হয়ে গেছে এবং আঙুলে পচন ধরেছে।

শিশুটির মা অভিযোগ করেন, ১ জুন শিশুর অবস্থার আরও অবনতি হয় এবং দুই হাতের আঙুলে গ্যাংগ্রিন দেখা দেয়। এ সময় চিকিৎসকেরা শিশুটিকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে অস্ত্রোপচারের কথা বলা হলেও চিকিৎসা প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি ছিল বলে পরিবারের অভিযোগ।

অভিযোগে আরও বলা হয়, অস্ত্রোপচারের সময় সংক্রমণ পুরোপুরি পরিষ্কার করা হয়নি এবং রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে শিশুটির সংক্রমণ শরীরজুড়ে ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় গত ১৮ জুন চট্টগ্রাম আদালতে হাসপাতালের পরিচালকসহ সাত চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন আমাতুল মাকনুন। মামলায় চিকিৎসা অবহেলার কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন—হাসপাতালের সহযোগী কনসালট্যান্ট আনোয়ার হোসেন, সিনিয়র কনসালট্যান্ট ফয়সাল আহমেদ, পেডিয়াট্রিক সার্জন আদনান ওয়ালিদ, কার্ডিওথোরাসিক ও ভাসকুলার সার্জন মো. মিনহাজুল হাসান, শিশুরোগ বিশেষজ্ঞ হাবিবুর রহমান, কার্ডিওথোরাসিক ও ভাসকুলার সার্জন মো. ফজলে মারুফ, ল্যাপারোস্কপিক সার্জন মো. তামিম সাফায়েত চৌধুরী আলভি এবং পরিচালক হাসান মাহমুদ চৌধুরী।

অভিযোগে বলা হয়, ক্যানুলা ব্যবস্থাপনার ত্রুটির কারণে শিশুর হাতে সংক্রমণ ও গ্যাংগ্রিন দেখা দেয়। পরে এক পর্যায়ে হাত কেটে ফেলা হলেও সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

পরিবারের দাবি, সময়মতো সঠিক চিকিৎসা না দেওয়া ও অবহেলার কারণেই এই মৃত্যু ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছে, শিশুটি অন্য হাসপাতাল থেকেই জটিল অবস্থায় ভর্তি হয়েছিল এবং চিকিৎসায় কোনো অবহেলা করা হয়নি।

এ ঘটনায় জেলা সিভিল সার্জন কার্যালয় ১৪ জুন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Related Topics

টপ নিউজ

নবজাতকের মৃত্যু / চিকিৎসায় অবহেলা / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু: সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ
  • চট্টগ্রামে বিসিক এলাকায় প্রকাশ্যে গুলির ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ
  • চট্টগ্রামে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • মশা নিধনে ব্যয় শুধু বেড়েছেই, কিন্তু চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net