Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
‘ক্রাইম সিন’ হিসেবে হলুদ টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে বিএনপি কার্যালয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 October, 2023, 11:00 am
Last modified: 29 October, 2023, 11:33 am

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস
  • তালা ভেঙে দলীয় কার্যালয়ে ঢুকেছে বিএনপি নেতাকর্মীরা 
  • বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু
  • নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে
  • বিএনপির সভাপতিসহ ৫ জনকে গ্রেপ্তারের অভিযোগ, কাল ভৈরবে সকাল-সন্ধ্যা হরতাল

‘ক্রাইম সিন’ হিসেবে হলুদ টেপ দিয়ে ঘিরে রাখা হয়েছে বিএনপি কার্যালয়

সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
টিবিএস রিপোর্ট
29 October, 2023, 11:00 am
Last modified: 29 October, 2023, 11:33 am
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির কার্যালয়কে ক্রাইম সিন টেপ দিয়ে ঘেরাও করে রেখেছেন; ছবি-জয়নাল আবেদীন শিশির

আজ রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। গতকাল দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে মহাসমাবেশ স্থগিত করে এ হরতালের ঘোষণা দেন। শান্তিপূর্ণ মহাসমাবেশে 'পুলিশের বাধার' প্রতিবাদে আজ হরতাল পালনের ঘোষণা দেন তিনি।

সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির কার্যালয়কে ক্রাইম সিন টেপ দিয়ে ঘেরাও করে রেখেছেন।

রোববার সকাল ৯টা পর্যন্ত বিএনপির কোনো নেতা-কর্মীকে তালাবদ্ধ কেন্দ্রীয় কার্যালয়ে আসতে দেখা যায়নি।

তবে পুলিশের পাশাপাশি বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীকে দেখা যায়।

এদিকে হরতালকে কেন্দ্র করে ঢাকার ফার্মগেট, বাংলামোটর, কারওয়ান বাজার, আসাদগেট, শ্যামলী, ধানমন্ডি, মোহাম্মদপুর, মহাখালী, উত্তরা এবং মিরপুরের মতো এলাকায় সকাল থেকেই রাস্তায় গণপরিবহন চলাচল কম।

নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার কাকরাইল, পল্টন, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

কল্যাণপুরে পুলিশের টহল দলের নেতৃত্বে থাকা ইনস্পেক্টর আবদুর রহমান বলেন,  "ভোর থেকে কল্যাণপুর এলাকায় কোনো মিছিল ছিল না। এখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"

গতকাল দুপুর ১টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি। কিন্তু বেলা তিনটার দিকে, পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাসের ধোঁয়া ও সাউন্ড গ্রেনেডের বিকট শব্দের মধ্যে নয়াপল্টনে মহাসমাবেশের মঞ্চ থেকে চলে যেতে বাধ্য হন দলের কেন্দ্রীয় নেতারা। 

Related Topics

টপ নিউজ

বিএনপির হরতাল / বিএনপি কার্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের জন্য এককভাবে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস
  • তালা ভেঙে দলীয় কার্যালয়ে ঢুকেছে বিএনপি নেতাকর্মীরা 
  • বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু
  • নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে
  • বিএনপির সভাপতিসহ ৫ জনকে গ্রেপ্তারের অভিযোগ, কাল ভৈরবে সকাল-সন্ধ্যা হরতাল

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net