Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট: ৭ মাসের শিশুটিকে রাস্তা থেকে তুলে হাসপাতালে নেন ২ হিজড়া

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 September, 2023, 06:50 pm
Last modified: 22 September, 2023, 07:33 pm

Related News

  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫
  • আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইনি নোটিশ
  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট: ৭ মাসের শিশুটিকে রাস্তা থেকে তুলে হাসপাতালে নেন ২ হিজড়া

বাইরে রাস্তায় হোসাইনকে তারা পানিতে ভাসতে দেখেন। এরপর শিশুটিকে স্থানীয় এক বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু নারী তার গায়ে তেল মালিশ করে গরম করার চেষ্টা করে। একপর্যায়ে শিশুটির নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। তখন সেখানে তার পরিবারের কোনো সদস্য না থাকায় আমিনা ও বৃষ্টি তাকে হাসপাতালে নিয়ে যান।
টিবিএস রিপোর্ট
22 September, 2023, 06:50 pm
Last modified: 22 September, 2023, 07:33 pm
৭ মাস বয়সী শিশু হোসাইন। ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে সড়কে পানি জমে ছিল। সে পানিতে বিদ্যুতের ছেঁড়া তার পড়ায় বিদ্যুতায়িত হয়ে গতকাল রাতে মা-বাবা আর বড় বোনকে হারিয়েছে একই দুর্ঘটনায় বেঁচে ফেরা ৭ মাস বয়সী শিশুটি।

আমিনা ও বৃষ্টি নামক দুই হিজড়া আহত হোসাইনকে দুর্যোগের রাতে রাস্তা থেকে হাসপাতালে নিয়ে যান বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রথম আলো।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে প্রবল বৃষ্টিতে ঢাকার অনেক সড়ক ডুবে যায়। ফলে শহরজুড়ে সৃষ্টি হয় যানজট। ভয়াবহ পরিস্থিতিতে গভীর রাত পর্যন্ত সড়কে আটকা পড়েন যাত্রীরা।

গণমাধ্যমের খবর অনুযায়ী, মিজান হাওলাদার (৩৫) তার স্ত্রী মুক্তা (২৫), বড় মেয়ে লিমা (৭), ও শিশু হোসাইনকে নিয়ে রাত ৯টার দিকে মিরপুর কমার্স কলেজের কাছে ঝিলপাড় বস্তিতে তাদের বাসায় ফিরছিলেন। বস্তির উল্টোদিকে রাস্তার একটি অংশের কাছে গেলে হোসাইন ছাড়া বাকি সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

এ পরিবারকে উদ্ধার করতে গিয়ে স্থানীয় যুবক মোহাম্মদ অনিকও (১৮) বিদ্যুতায়িত হয়ে মারা যান।

পরে আমিনা ও বৃষ্টি আহত হোসাইনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বৃষ্টি বলেন, দুর্ঘটনার সময় তিনি এবং আমিনা দুজনেই বাসায় ছিলেন। হট্টগোল শুনে বেরিয়ে এসে মানুষ মারা যাওয়ার কথা শোনেন।

বাইরে রাস্তায় হোসাইনকে তারা পানিতে ভাসতে দেখেন। এরপর শিশুটিকে স্থানীয় এক বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু নারী তার গায়ে তেল মালিশ করে গরম করার চেষ্টা করে। একপর্যায়ে শিশুটির নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। তখন সেখানে তার পরিবারের কোনো সদস্য না থাকায় আমিনা ও বৃষ্টি তাকে হাসপাতালে নিয়ে যান।

বৃষ্টি জানান, শুক্রবার (২২ সেপ্টেম্বর) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে তারা হোসাইনকে তার বাবা-মা'র প্রতিবেশীর হেফাজতে তুলে দিয়েছেন। এ হাসপাতালে হোসাইনের মা-বাবা ও বোনের লাশ রাখা হয়। 

বরিশালের বাসিন্দা মিজান রাজধানীতে শরবত ও ঝালমুড়ি বিক্রি করতেন।

মিজানের বাবা নাসির হাওলাদারের বরাত দিয়ে প্রথম আলো জানায়, পরিবারের বাকি সদস্যদের সঙ্গে মিজান বরিশাল থেকে ফিরেছিলেন। গতকাল রাতে তারা সবাই মুক্তার বাবা-মায়ের বাড়ি গিয়েছিলেন, সেখান থেকেই বাসায় যাচ্ছিলেন তারা।

নাসির জানিয়েছেন, হোসাইন বর্তমানে তার সঙ্গেই আছে।

Related Topics

টপ নিউজ

মিরপুর / বিদ্যুৎস্পৃষ্ট / মৃত্যু / হিজড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫
  • আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে আইনি নোটিশ
  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৩
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net