Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
পচাগলা মাংসের সঙ্গে ইউরিয়া মিশিয়ে তৈরি হচ্ছে পশুখাদ্য, চট্টগ্রামে গোয়েন্দা অভিযানে ২,৫০০ বস্তা জব্দ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 August, 2023, 07:15 pm
Last modified: 21 August, 2023, 07:21 pm

Related News

  • চট্টগ্রামে শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, গ্রেপ্তার ২ 
  • যেভাবে পাহাড়ধসের আগাম সতর্কবার্তা বাঁচাচ্ছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার লাখো মানুষের প্রাণ
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

পচাগলা মাংসের সঙ্গে ইউরিয়া মিশিয়ে তৈরি হচ্ছে পশুখাদ্য, চট্টগ্রামে গোয়েন্দা অভিযানে ২,৫০০ বস্তা জব্দ 

টিবিএস রিপোর্ট
21 August, 2023, 07:15 pm
Last modified: 21 August, 2023, 07:21 pm
ছবি: টিবিএস

আমদানি নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পচাগলা মিট অ্যান্ড বোন মিলের সঙ্গে ইউরিয়া সার মিশিয়ে উৎপাদন করা হয় পোল্ট্রি ও ফিশ ফিড। এরপর বিদেশি কোম্পানির মোড়কে ভরে বাজারজাত করার জন্য রাখা অন্তত ২,৫০০ বস্তা পশুখাদ্য জব্দ করেছে পুলিশ, যার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা বলে।  

চট্টগ্রাম জেলা গোয়েন্দা বিভাগের একটি দল সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকার একটি কারখানায় রোববার (২০ আগস্ট) রাতভর অভিযান চালানোর পর সোমবার (২১ আগস্ট) সকালে এসব পণ্য জব্দ করে বলে জানিয়েছেন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত সরকার। 

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান টিবিএসকে বলেন, 'মিট অ্যান্ড বোন মিল আমদানি নিষিদ্ধ হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মেয়াদোত্তীর্ণ বেশকিছু পণ্য ডাম্প করার সিদ্ধান্ত নিয়েছিল। একটি চক্র দীর্ঘদিন ধরে ডাম্প করার জন্য রাখা এসব পচাগলা পণ্য বন্দরের অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশে অল্পদামে কিনে এনে তার সাথে আরো বিভিন্ন উপকরণ মিশিয়ে পোল্ট্রি ও ফিশ ফিড হিসেবে বাজারজাত করে আসছিল।' 

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে চক্রটিকে ধরার জন্য আমরা চেষ্টা করে আসছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৫০০-৩০০০ বস্তা মিট অ্যান্ড বোন মিল ও বস্তাজাত প্রায় ২০ বস্তা পোল্ট্রি ও ফিশ ফিড জব্দ করা হয়। 

'অভিযান পরিচালনা করার সময় আমরা দেখতে পাই কারখানাটিতে পচাগলা মিট অ্যান্ড বোন মিলের পাশাপাশি মজুদ করা হয়েছে বেশকিছু ইউরিয়া সারের বস্তা। এতে প্রতীয়মান হয় ইউরিয়া সার মিশিয়েই প্রস্তুত করার পর সৌদি আরবের একটি কোম্পানির সিল সম্বলিত বস্তায় ভরে আমদানি করা পণ্য বলে বাজারজাত করা হচ্ছিল এসব পশুখাদ্য', তিনি যোগ করেন। 

তিনি আরো বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে মাত্র ৫০ গজ দূরে অবস্থিত কারখানাটির না আছে কোন সাইনবোর্ড, না আছে বিএসটিআই- এর কোন অনুমোদন। স্থানীয় প্রশাসনের নজর এড়িয়ে অনুমোদনহীন কারখানাটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর; এসব পশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। ভেজাল এসব পশুখাদ্য খেয়ে বড় হওয়া মাছ ও মুরগি খেলে মানব শরীরে ক্যান্সারসহ নানান রোগ হতে পারে ধারণা বিশেষজ্ঞদের। 

কারখানাটির মালিক ও এর সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা। 

Related Topics

টপ নিউজ

গোয়েন্দা পুলিশ / অভিযান / ভেজাল পশুখাদ্য / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • চট্টগ্রামে শতাধিক নেতাকর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সভা, গ্রেপ্তার ২ 
  • যেভাবে পাহাড়ধসের আগাম সতর্কবার্তা বাঁচাচ্ছে চট্টগ্রামের পাহাড়ি এলাকার লাখো মানুষের প্রাণ
  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net