Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
পাসপোর্টের মর্যাদায় ৫ ধাপ এগোলো বাংলাদেশ, সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
19 July, 2023, 10:10 am
Last modified: 20 July, 2023, 04:23 pm

Related News

  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ-পূর্ব তথ্যের ওপর ভিত্তি করে ২০২৬-২৭ অর্থবছরের ভর্তুকি, ঋণ পরিশোধের প্রাক্কলন
  • বাংলাদেশের এইচএসসি শিক্ষার্থীদের মান সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সঙ্গে তুলনা করা হয়: ববি হাজ্জাজ
  • বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন?

পাসপোর্টের মর্যাদায় ৫ ধাপ এগোলো বাংলাদেশ, সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের

হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৩ অনুসারে, বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৪০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।
টিবিএস ডেস্ক
19 July, 2023, 10:10 am
Last modified: 20 July, 2023, 04:23 pm
ছবি: ট্রাভেল অ্যান্ড লেইজার এশিয়া

বছরের প্রথম কোয়ার্টারের তুলনায় হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৩-এর তৃতীয় কোয়ার্টারের সংস্করণে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশের পাসপোর্ট। বর্তমানে বিশ্বের ৯৬তম শক্তিশালী পাসপোর্ট এটি। খবর ইউএনবি ও হিন্দুস্তান টাইমস-এর।

২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে মোট ১০৩টি অবস্থানের মধ্যে বাংলাদেশ ৯৬তম স্থানে রয়েছে। এর আগে ২০২২ সালে বাংলাদেশ মোট ১০৯টির মধ্যে ১০৪তম হয়েছিল।

পাসপোর্টধারীরা আগে থেকেই ভিসা না নিয়ে কতগুলো গন্তব্যে ভ্রমণ করতে পারেন তার ওপর ভিত্তি করে র‌্যাঙ্কিং করা হয়।

হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৩ অনুসারে, বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৪০টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।

বিশ্বের সব দেশের পাসপোর্টের মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের খেতাব এখন সিঙ্গাপুরের। ভিসা ছাড়াই বিশ্বের ১৯২টি রাষ্ট্রে যাওয়ার সুযোগ রয়েছে সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের, যা এটিকে শক্তিশালী করে তুলেছে। মঙ্গলবার হেনলি পাসপোর্ট ইনডেক্স-এর প্রকাশিত তালিকায় এমন তথ্য উঠে এসেছে।

সর্বশেষ র‍্যাংকিংয়ে জাপানের অবস্থান তৃতীয় স্থানে। গত পাঁচ বছর টানা শীর্ষস্থানে থাকার পর এবার তালিকায় দুই ধাপ নিচে নেমে গিয়েছে এই দেশটি। জাপানের পাসপোর্টধারীদের বিশ্বের ১৮৯টি রাষ্ট্রে ভিসা ছাড়াই যাওয়ার সুযোগ রয়েছে। তবে তৃতীয় স্থানে যৌথভাবে আরও রয়েছে অস্ট্রিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন।

এদিকে র‍্যাংকিংয়ে গত বছরের তুলনায় এগিয়ে গিয়েছে ভারত। বর্তমানে ৮০তম স্থানে রয়েছে দেশটি এবং ভারতের সঙ্গে যৌথভাবে এই অবস্থানে আছে টোগো এবং সেনেগাল। এই তিনটি দেশের পাসপোর্ট থাকা মানে ৫৭টি দেশে ভিসা ছাড়া যাওয়ার সুযোগ রয়েছে।

এক দশক আগে একবার শীর্ষস্থান অধিকার করা যুক্তরাষ্ট্রের অবস্থান এবার ৮ম। আর যুক্তরাজ্য রয়েছে ৪র্থ স্থানে।

এদিকে তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান (১০৩)। আফগানিস্তানের পাসপোর্টধারীরা ২৭টি রাষ্ট্রে ভিসা ছাড়া যেতে পারবেন। নিচের দিক থেকে র‍্যাংকিংয়ে আরও আছে ইয়েমেন (৯৯তম), পাকিস্তান (১০০), সিরিয়া (১০১) এবং ইরাক (১০২)।

২০ বছর আগে হেনলি অ্যান্ড পার্টনারস-এর চেয়ারম্যান ডা. ক্রিস্টিয়ান এইচ কেলিন এই সূচক উদ্ভাবন করেন। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর এক্সক্লুসিভ ও অফিসিয়াল ডেটার উপর ভিত্তি করে এ সূচক তৈরি করা হয়। আগে থেকে ভিসা নেওয়া ছাড়াই কোন দেশের পাসপোর্টধারীরা বিশ্বের কয়টি দেশে যেতে পারবে, সেই সংখ্যার উপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়।

Related Topics

টপ নিউজ

পাসপোর্ট / শক্তিশালী / সিঙ্গাপুর / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • এডিবির ঋণ ছাড়ে গ্রস রিজার্ভ বেড়ে ৩১.০৮ বিলিয়ন ডলার
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধ-পূর্ব তথ্যের ওপর ভিত্তি করে ২০২৬-২৭ অর্থবছরের ভর্তুকি, ঋণ পরিশোধের প্রাক্কলন
  • বাংলাদেশের এইচএসসি শিক্ষার্থীদের মান সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির সঙ্গে তুলনা করা হয়: ববি হাজ্জাজ
  • বাংলাদেশে শিশুদের ভিটামিন-এ ক্যাম্পেইন বন্ধ কেন?

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net