Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে প্রথমবারের মতো ভিড়েছে ২০০ মিটার দীর্ঘ জাহাজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 February, 2023, 11:15 am
Last modified: 27 February, 2023, 08:10 pm

Related News

  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’
  • ৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও ২ জাহাজ
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল
  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে প্রথমবারের মতো ভিড়েছে ২০০ মিটার দীর্ঘ জাহাজ

শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে পিসিটিতে নিয়ে আসা হয় জাহাজটি।
টিবিএস রিপোর্ট
26 February, 2023, 11:15 am
Last modified: 27 February, 2023, 08:10 pm

চট্টগ্রাম বন্দরের নতুন নির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে (পিসিটি) প্রথমবারের মতো ভিড়েছে ২০০ মিটার দীর্ঘ জাহাজ এম. ভি. মেঘনা ভিক্টোরি। শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে পিসিটিতে নিয়ে আসা হয় জাহাজটি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর এম. ভি. মেঘনা ভিক্টোরিসহ মেঘনা গ্রুপের বহরে যুক্ত হওয়া নতুন চারটি জাহাজের উদ্বোধনের কথা রয়েছে।

মেঘনা গ্রুপ জানায়, ১৩.২ মিটার ড্রাফ্ট ও ২০০ মিটার দৈর্ঘ্যের এম. ভি. মেঘনা বহির্নোঙ্গরে পণ্য খালাসের পর জাহাজটির ড্রাফট কমিয়ে এনে পিসিটিতে আনা হয়েছে। তবে পিসিটিতে পণ্য খালাস করবে না জাহাজটি।

মেঘনা গ্রুপের সহযোগী সংস্থা মার্কেন্টাইল শিপিং-এর প্রধান প্রকৌশলী মো. আবু তাহের বলেন, এম. ভি. মেঘনা ভিক্টোরি কানাডার ভ্যাঙ্কুয়েভার বন্দর থেকে ৬২,৫০০ মেট্রিক টন গম নিয়ে গত ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে কুতুবদিয়া এলাকায় পৌঁছায়। জাহাজটিতে এখনো ৯ হাজার মেট্রিক টন গম রয়েছে। উদ্বোধনের পর সেগুলো বহির্নোঙ্গরে খালাস করা হবে।

পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে (পিসিটি) আনুষ্ঠানিকভাবে নতুন চারটি জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. নিজামুল হক এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান।

এর আগে চট্টগ্রাম বন্দরে ৯.৫ মিটার ড্রাফট ও ১৯০ মিটার দৈর্ঘ্যের জাহাজগুলো ভিড়ানো হতো। কিন্তু জানুয়ারিতে প্রথমবারের মতো ১০ মিটার ড্রাফট ও ২০০ মিটার দৈর্ঘ্যের কোনো জাহাজ চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের একটি জেটিতে পরীক্ষামূলকভাবে ভিড়ানো হয়।

চারটি নতুন জাহাজের মধ্যে মেঘনা প্রেস্টিজ ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে কয়লা নিয়ে ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসে। অন্যদিকে, মেঘনা হোপ আগামী ১৫ মার্চ সমুদ্রে যাত্রা শুরু করবে এবং মেঘনা চলাচল করবে আগামী মে মাস থেকে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, নবনির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনালে বর্তমানে শুধু সরকার আমদানিকৃত চাল খালাস করা হচ্ছে। সেই সাথে, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য এখনো কোনো অপারেটর নিয়োগ না দেওয়ায় চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনায়ই জাহাজে পণ্য লোড-আনলোড করা হচ্ছে। 

Related Topics

টপ নিউজ

পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল / জাহাজ / দৈর্ঘ্য / এম.ভি. মেঘনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’
  • ৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও ২ জাহাজ
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল
  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net