Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে প্রথমবারের মতো ২০০ মিটার দীর্ঘ জাহাজ ভিড়বে ২৬ ফেব্রুয়ারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 February, 2023, 02:55 pm
Last modified: 17 February, 2023, 02:59 pm

Related News

  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’
  • ৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও ২ জাহাজ
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল
  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে প্রথমবারের মতো ২০০ মিটার দীর্ঘ জাহাজ ভিড়বে ২৬ ফেব্রুয়ারি

এর আগে ৯.৫ মিটার ড্রাফ্ট এবং ১৯০ মিটার দৈর্ঘ্যের জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ানো হয়।
টিবিএস রিপোর্ট
17 February, 2023, 02:55 pm
Last modified: 17 February, 2023, 02:59 pm

প্রথমবারের মতো ২০০ মিটার দীর্ঘ জাহাজ ভিড়বে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে। আগামী ২৬ ফেব্রুয়ারি ভিড়বে এ জাহাজ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো: ওমর ফারুক টিবিএসকে বলেন, একই দিনে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে চারটি জাহাজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে মেঘনা গ্রুপ।

এদিনই ১৩.২ মিটার ড্রাফ্ট ও ২০০ মিটার দৈর্ঘ্যের এমভি মেঘনা ভিক্টোরি নামের একটি বাল্ক ক্যারিয়ার টার্মিনালে ভিড়বে।

মেঘনা গ্রুপের বহরে যুক্ত হওয়া নতুন চারটি আল্ট্রাম্যাক্স ড্রাই বাল্ক ক্যারিয়ার (খোলা পণ্যবাহী) জাহাজ এমভি মেঘনা বিজয়, এমভি মেঘনা প্রেস্টিজ, এমভি মেঘনা হোপ এবং এমভি মেঘনা প্রগ্রেস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মেঘনা গ্রুপের কন্সার্ন মার্কেন্টাইল শিপিং-এর প্রধান প্রকৌশলী মো. আবু তাহের বলেন, "প্রথমে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য আনলোড করে এমভি মেঘনা ভিক্টরিকে পতেঙ্গা টার্মিনালে আনা হবে। এখানে কোনো পণ্য আনলোড করা হবে না।"

১৬ ফেব্রুয়ারি কানাডার ভ্যাঙ্কুভার বন্দর থেকে ৬২,৫০০ মেট্রিক টন গম নিয়ে এমভি মেঘনা ভিক্টোরি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে কুতুবদিয়া এলাকায় পৌঁছায়।

এমভি মেঘনা প্রেস্টিজ ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর থেকে কয়লা নিয়ে আজ (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। ১৫ মার্চ মেঘনা হোপ যাত্রা শুরু করবে এবং মে থেকে যাত্রা করবে মেঘনা প্রগ্রেস।

মেঘনা গ্রুপের তথ্যানুযায়ী, এ চারটি জাহাজ জাপান ও চীনের যৌথ উদ্যোগে পরিচালিত কোম্পানি জিয়াংসু ইয়াংজি-মিতসুই শিপবিল্ডিং কোম্পানি লিমিটেড তৈরি করেছে। জাহাজগুলোর জন্য ১০৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে মেঘনা গ্রুপ।

এসব জাহাজে প্রায় শতাধিক বাংলাদেশি নাবিক কর্মরত আছেন। চারটি নতুন নৌযান যুক্ত হওয়ায় মেঘনা গ্রুপের বহরে জাহাজের সংখ্যা দাঁড়ালো ২২।

মেঘনা গ্রুপের বহরে সবচেয়ে দামি বাল্ক ক্যারিয়ারের মূল্য ৩৬ মিলিয়ন ডলার। ছোট এবং বড় জাহাজের প্রতিটির গড় মূল্য ২৫ মিলিয়ন ডলার। এই হিসাবে মেঘনা গ্রুপের ২২টি জাহাজে বর্তমান বিনিয়োগ ৫৫০ মিলিয়ন ডলার।

বহরে ২২টি জাহাজ নিয়ে জাহাজের সংখ্যার দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি মেঘনা গ্রুপ।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, নবনির্মিত পতেঙ্গা কনটেইনার টার্মিনালে বর্তমানে শুধু সরকার আমদানিকৃত চাল খালাস করা হচ্ছে। কিন্তু এই জাহাজগুলো আকারে ছোট।

এর আগে ৯.৫ মিটার ড্রাফ্ট এবং ১৯০ মিটার দৈর্ঘ্যের জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ানো হয়।

১৮ জানুয়ারি ১০ মিটার ড্রাফ্ট এবং ২০০ মিটার দৈর্ঘ্যের একটি জাহাজ প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে বন্দরের চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) জেটিতে ভিড়ানো হয়।

পরিচালনার জন্য পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এখনো কোনো অপারেটর নিয়োগ না করায় চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনায় জাহাজে পণ্য লোড-আনলোড করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

বাল্ক ক্যারিয়ার / পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল / জাহাজ / মেঘনা গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • আরব আমিরাতের কোম্পানির মাধ্যমে চীন থেকে সামরিক স্যাটেলাইট সরঞ্জাম কিনেছে ইরান
  • দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’
  • ৫৩ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল আরও ২ জাহাজ
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল
  • রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net