Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ, কোন দেশ উন্নত এনিয়ে সংঘর্ষ 

বাংলাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি
16 July, 2022, 10:25 pm
Last modified: 16 July, 2022, 10:35 pm

Related News

  • ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • শিগগিরই আবাসিক কূটনৈতিক মিশন খুলবে বাংলাদেশ ও আজারবাইজান
  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ, কোন দেশ উন্নত এনিয়ে সংঘর্ষ 

স্থানীয়রা জানান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দেশের মধ্যে কোন দেশ উন্নত- এনিয়ে চায়ের দোকানদার আলামিন হোসেন ও জোনাব আলীর মধ্যে ৫০০ টাকা বাজি ধরা হয়। কিন্তু গুগল সার্চে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজ কোনো দেশ না। এই নিয়ে দুজনের মধ্যে তর্কবির্তক শুরু হয়।
সাতক্ষীরা প্রতিনিধি
16 July, 2022, 10:25 pm
Last modified: 16 July, 2022, 10:35 pm
ক্যারিবিয় কিছু ছোট দ্বীপরাষ্ট্র নানান ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ নামক আঞ্চলিক পরিচিতি নিয়ে বহুজাতিক দল গঠন করে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কোন দেশ উন্নত এনিয়ে তর্কের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ৯নং সোরা গ্রামের আলামিনের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এতে জনাব আলী নামের একজন গুরুতর আহত হয়েছেন।

আহত জনাব আলী (৪০) ওই গ্রামের জিয়াদ মোড়লের ছেলে। 

স্থানীয়রা জানান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দেশের মধ্যে কোন দেশ উন্নত- এনিয়ে চায়ের দোকানদার আলামিন হোসেন ও জোনাব আলীর মধ্যে ৫০০ টাকা বাজি ধরা হয়। কিন্তু গুগল সার্চে দেখা যায় ওয়েস্ট ইন্ডিজ কোনো দেশ না। এই নিয়ে দুজনের মধ্যে তর্কবির্তক শুরু হয়।

তর্কের এক পর্যায়ে জিন্নাত গাজী (৪৫), রেজাউল হোসেন (৪০) ও আলামিন হোসেন (৩৪) তিন সহোদর ভাই জোনাব আলীকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে গুরুতর আহত করে। চায়ের দোকানে থাকা লোকজন মারামারি ঠেকাতে গেলে জিন্নাত গাজী তাদের উপরও চড়াও হয়। সবার নিষেধ উপেক্ষা করে জিন্নাত গাজী জোনাব আলীকে আবারো সজোরে আঘাত করে। এতে জনাব আলী অজ্ঞান হয়ে গেলে ভয়ে মারধরকারীরা পালিয়ে যান।

পরবর্তীতে পরিবারের সদস্যরা খবর পেয়ে জনাব আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্যামনগর সদর হাসপাতালে নিয়ে যায়।

গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলা নিয়ে তর্কের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একতরফা মারপিট করা হয়েছে জনাব আলীকে। শুনেছি- বাংলাদেশ না ওয়েস্ট ইন্ডিজ উন্নত- এটা নিয়ে মারামারির সূত্রপাত ঘটে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, ঘটনাটি এখনও থানাতে কেউ জানায়নি। ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে খোঁজখবর নিচ্ছি।
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / ওয়েস্ট ইন্ডিজ / উন্নত দেশ / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
    ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল
  • ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
    ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
  • মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
    ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    ৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য
  • ছবি: সংগৃহীত
    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

Related News

  • ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ, সর্বকালের রেকর্ডের কাছাকাছি
  • শিগগিরই আবাসিক কূটনৈতিক মিশন খুলবে বাংলাদেশ ও আজারবাইজান
  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

Most Read

1
পিটাছড়া বনে স্থানীয় শিশুদের সঙ্গে কথা বলছেন মাহফুজ রাসেল। স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাকেই সংরক্ষণ উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি মনে করেন। ছবি: টিবিএস।
ফিচার

ম্যানচেস্টারের করপোরেট জীবন ছেড়ে খাগড়াছড়ির বনে, এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন মাহফুজ রাসেল

2
ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন
অর্থনীতি

ব্যবসায়িক সংকট কাটিয়ে উঠতে সিটি গ্রুপে স্বতন্ত্র অডিটর নিয়োগ ও রিভিউ কমিটি গঠন

3
মারাঠি সিনেমা ‘দেউল বান্দ ২’ মুক্তি পেতে সহায়তা করেছিলেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বিনোদন

৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে

4
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
অর্থনীতি

৩০ মিলিয়ন ডলারের চার এসটিএস ক্রেন আসছে পতেঙ্গা টার্মিনালে; জুলাই থেকে চালুর লক্ষ্য

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল, যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে শঙ্কা

6
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

তোমাদের বন্ধু বলতে শুধু আমরাই আছি: ইসরায়েলকে জেডি ভ্যান্স

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net