Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
সিস্টেম ফেইলিওরের জন্যই কারখানায় অগ্নিকাণ্ড: সাবেক ফায়ার সার্ভিস ডিজি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 July, 2021, 11:15 am
Last modified: 12 July, 2021, 11:22 am

Related News

  • রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: হাসেম ফুডসের মালিকের দুই ছেলের জামিন 
  • নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা পর্যবেক্ষণ করছেন হাইকোর্ট, আহতদের তালিকা প্রকাশ ও সুচিকিৎসার নির্দেশ
  • রূপগঞ্জ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার প্রতি এক কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট 
  • শিশু শ্রমিক নিয়োগে বাধা ছিল না হাসেম ফুডসের কারখানায়
  • আগুন নেভাতে গিয়ে এক ফায়ার সার্ভিস কর্মকর্তা যা দেখলেন...

সিস্টেম ফেইলিওরের জন্যই কারখানায় অগ্নিকাণ্ড: সাবেক ফায়ার সার্ভিস ডিজি 

কারখানার মালিকপক্ষের পাশপাশি প্রতিষ্ঠানটির শ্রমিকের নিরাপত্তা দেখার ক্ষেত্রে যাদের দায়িত্ব ছিল, তাদের বিচারের আওতায় আনা এবং ‘ক্যাপিটাল পানিশমেন্ট’ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
টিবিএস রিপোর্ট
12 July, 2021, 11:15 am
Last modified: 12 July, 2021, 11:22 am
ছবি-টিবিএস

নারায়ণগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিকের মৃত্যুর জন্য 'সিস্টেম ফেইলিওর'কে দায়ী করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবু নাঈম মো. শহীদুল্লাহ। তিনি জাতীয় শিল্প স্বাস্থ্য ও নিরাপত্তা কাউন্সিলেরও একজন সদস্য।

তিনি বলেন, কারখানাটির বাস্তবায়ন পর্যায়ে 'সিস্টেম ফেইলিওর' ছিল।

কারখানার মালিকপক্ষের পাশপাশি প্রতিষ্ঠানটির শ্রমিকের নিরাপত্তা দেখার ক্ষেত্রে যাদের দায়িত্ব ছিল, তাদের বিচারের আওতায় আনা এবং 'ক্যাপিটাল পানিশমেন্ট' দেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। তিনি বলেন, "আমাদের অনেক ভাল ভাল আইন আছে, কিন্তু তা সঠিক বাস্তবায়নের অভাব রয়েছে"।

আবু নাঈম মো. শহীদুল্লাহ বলেন, "সিস্টেম ফেইল করেছে বলেই এত বড় ঘটনা ঘটেছে। তাজরীনের ঘটনার পর আমরা সোচ্চার ছিলাম যাতে কোন কারখানায় তালা না থাকে। কিন্তু এতদিন পরে এসেও সেই তালা দেখা গেল। নিয়ম হচ্ছে, প্রতিটি কারখানায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সমান অংশগ্রহণে সুরক্ষা কমিটি থাকবে। তাদের প্রশিক্ষণ দিতে হবে যাতে আগুন লাগলে নিরাপদে বের হয়ে আসতে পারে। নিয়মিত ফায়ার ড্রিল হবে। কিন্তু আদৌ কি সেখানে কোন নিরাপত্তা কমিটি ছিল? এটি দেখার দায়িত্ব কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ)। 

তিনি বলেন, "পোশাক খাতে যে কমপ্লায়েন্স তৈরি হয়েছে, এর কৃতিত্ব বায়ারদের। তারা বাইরের লোক এনে ইনসপেকশন করিয়েছে। আরএমজি খাতের বাইরে লোকবল সংকটকে দোষ দিলে সমস্যার সমাধান হবে না। প্রতি বছর কিছু নতুন নিয়োগ হবে, তবে সংকট সংকটের জায়গায় থেকে যাবে।"

এই সমস্যা সমাধানে থার্ড পার্টির মাধ্যমে দ্রুত কারখানাগুলো ইনসপেকশন করার পরামর্শ দেন তিনি। এ লক্ষ্যে দ্রুত ক্রাশ প্রোগ্রাম চালানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, "বাস্তবভিত্তিক ফায়ার ড্রিল থাকা, ছাদ খোলা রাখা, আগুন লাগলে ইভাকুয়েশন প্ল্যান থাকার মত বিষয়গুলো এখানে থাকতে হবে"। 

তিনি আরও বলেন, "মালিকপক্ষের নিজস্ব কিংবা আর্থিক ক্ষমতা থাকে। কিন্তু সরকারের রাজনৈতিক ক্ষমতার চাইতে তা বড় নয়"।

এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রীদেরও জোটবদ্ধ হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, "জনগণের কাছে প্রত্যেকের দায়বদ্ধ থাকতে হবে"।

মালিকপক্ষের পাশাপাশি যারা ট্রেড লাইসেন্স দিয়েছেন, কিংবা আইনের বাস্তবায়নে দুর্বলতা দেখিয়েছেন, তাদেরও শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন আবু নাঈম মো. শহীদুল্লাহ। তিনি বলেন, "মৌখিক নোটিশ দেওয়ার কোন সুযোগ নেই"।

এ ধরণের দুর্ঘটনায় দায়ী কর্মকর্তাদের শাস্তির অতীত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, "রানা প্লাজার ঘটনায় কেবল একজনকে শাস্তির মুখে পড়তে হয়েছিল"।  

"এখন সরকার তদন্ত করছে এবং তদন্ত প্রতিবেদন প্রকাশও করছে। কিন্তু কার কতটুকু দুর্বলতা এবং ভবিষ্যতে যাতে এ ধরণের পরিস্থিতি না হয়, প্রতিবেদনে তা সুনির্দিষ্টভাবে থাকা দরকার", যোগ করেন তিনি।   

 
 

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: হাসেম ফুডসের মালিকের দুই ছেলের জামিন 
  • নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা পর্যবেক্ষণ করছেন হাইকোর্ট, আহতদের তালিকা প্রকাশ ও সুচিকিৎসার নির্দেশ
  • রূপগঞ্জ অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার প্রতি এক কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট 
  • শিশু শ্রমিক নিয়োগে বাধা ছিল না হাসেম ফুডসের কারখানায়
  • আগুন নেভাতে গিয়ে এক ফায়ার সার্ভিস কর্মকর্তা যা দেখলেন...

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net