Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
শিশু শ্রমিক নিয়োগে বাধা ছিল না হাসেম ফুডসের কারখানায়

বাংলাদেশ

জহির রায়হান
11 July, 2021, 09:20 am
Last modified: 11 July, 2021, 01:14 pm

Related News

  • ক্ষতিপূরণ নয় শাস্তি চাই
  • সেজান জুস অগ্নিকাণ্ড: হাসেম, ২ ছেলের জামিন
  • হাসেম ফুড প্রডাক্টস কারখানায় অগ্নিকাণ্ড: কিছু প্রশ্ন
  • রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: হাসেম ফুডসের মালিকের দুই ছেলের জামিন 
  • সিস্টেম ফেইলিওরের জন্যই কারখানায় অগ্নিকাণ্ড: সাবেক ফায়ার সার্ভিস ডিজি 

শিশু শ্রমিক নিয়োগে বাধা ছিল না হাসেম ফুডসের কারখানায়

এসব শিশু শ্রমিক গড়ে ৫ হাজার টাকা বেতন পেত। আর চার ঘন্টা ওভারটাইমের জন্য পেত দিনপ্রতি ১০০ টাকা।
জহির রায়হান
11 July, 2021, 09:20 am
Last modified: 11 July, 2021, 01:14 pm
ছবি-রয়টার্স

১৪ বছর বয়সী মেয়ের ছবি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে অপেক্ষা করছিলেন মো. সেলিম। রূপগঞ্জের হাসেম ফুডসের কারখানায় যখন আগুন লাগে তখন মেয়ে সেলিনা এর ভেতরেই ছিল। সন্ধান না পেয়ে হাসপাতালে এসে রক্ত দিয়েছেন ডিএনএ পরীক্ষার জন্য।

সেলিম টিবিএসকে বলেন, "রিকশা চালিয়ে যা পেতাম তার সঙ্গে মেয়ের আয় করা ৫৬০০ টাকা অনেক কাজে লাগত। মেয়ে তিন বছর ধরে ওই কারখানায় কাজ করছিল"। 

শনিবার রূপগঞ্জে কারখানার সামনে ভাইয়ের মেয়ে মনি আক্তারকে (১২) খুঁজতে এসছিলেন রোজিনা বেগম। আগুন লাগার পর থেকেই তার কোনো খোঁজ পাননি। জানালেন, মাত্র এক মাস আগে সেখানে কাজে ঢুকেছিল মনি।

এছাড়া দুই বছর আগে ১৩ বছর বয়সে কাজে যোগ সে কারখানায় দিয়েছিল লিজা। অন্য ভবনে কাজ করার কারণে আগুনের দুর্ঘটনা থেকে বেঁচে যান। শনিবার কারখানার সামনে অপেক্ষায় ছিলেন নিখোঁজ পরিচিতজনদের খোঁজে।

সেলিনা, মনি আক্তার, লিজার মতো আরও অনেক শিশুর তথ্য পাওয়া গেছে যারা হাসেম ফুডসের ওই কারখানায় কাজ করত। স্বজনদের অন্তত ৩০ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিচিতজনদের সূত্র ধরে ওই কারখানায় এসব শিশুরা কাজ করত। কারখানায় কাজ করা শিশুর সংখ্যা নেহায়েত কম নয়। 

কথা বলে জানা গেছে, এসব শিশু শ্রমিক গড়ে ৫ হাজার টাকা বেতন পেত। আর দিনে চার ঘন্টা ওভার টাইমের জন্য পেত ১০০ টাকা প্রতিদিন।

ঢাকা মেডিকেলের মর্গের সামনে কথা হয় সীমা আক্তারের সঙ্গে। জানালেন ১৪ বছর বয়সী মেয়ে শান্তা মনি এ মাসেই কাজে যোগ দিয়েছেন।  

এত ছোট মেয়েকে কেন কাজে দেয়া হয়েছে এমন প্রশ্নে  তিনি টিবিএসকে বলেন, "আমি মেয়েকে কাজে দিতে চাইনি কিন্তু ওর সমবয়সী অনেকে ওখানে কাজ করে। তাই মেয়ে বলেছে, মা স্কুল তো বন্ধ, আমি কয়েকমাস কাজ করি"। তিনি ক্ষোভ নিয়ে বলেন, "অল্প টাকায় শিশুদের এ কারখানায় কাজে নেয়া হয়। ডেকে ডেকে কাজ দেয়া হয়"।

হাসেম ফুডস কারখানার ফ্যাক্টরির সামনে শনিবার কথা হয় লিজা, সামিমা ও তানিয়ার সঙ্গে। জুসের টেট্রাপ্যাক বানানোর যে ভবনে তারা কাজ করে সে ভবনে আগুন লাগে নি।

লিজা (১৫) জানান, দুই বছর হয় এখানে কাজ করছেন তিনি। ১৮ বছর বয়সের তানিয়া চার বছর ধরে কাজ করছেন। ১৬ বছরের সামিমা কাজ করছেন নয় মাস ধরে। তাদের সবারই বেতন ৫৩০০ টাকা। তারা টিবিএসকে বলেন, এ কারখানায় শিশুদের কাজে কোনো বাধা নেই।

লিজা বলেন, "কিশোরগঞ্জে আমাদের সবার বাড়ি। অর্থের অভাবে আমরা কাজ করছি"। লিজার দাবি এখানে যারা কাজ করেন তাদের অধিকাংশের বয়স ১৪ বছরের নিচে। এ বিষয় নিয়ে অভিযোগ আসায় অনেক ঝামেলাও হয়েছে বলে জানান তিনি। 

কারখানায় শিশু শ্রমিক নিয়োগের বিষয়ে  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আবদুস সালাম টিবিএসকে বলেন, "আমাদের লোকজন বিভিন্ন সময়ে কারখানাটি পরিদর্শন করেছেন কিন্তু কী রিপোর্ট দিয়েছে সেটা আমার জানা নেই"৷ 

সুজন মিয়া মেয়ের সন্ধানের জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) এসেছেন। ডিএনএ টেস্টের জন্য দিয়েছেন রক্ত। সুজন মিয়ার মেয়ে ফাতেমা (১৪) কাজ করতো এ কারখানায়। 

সুজন মিয়া টিবিএসকে বলেন, 'আমি রিক্সা চালাই। সংসারের খরচ যোগাতে আমার মেয়ে চাকরিতে ঢুকছে। আমার আরেক মেয়েও এখানে চাকরি করে"। 

সাত মাস ধরে হাসেম ফুড অ্যান্ড বেভারেজের কারখানায় নুডলস ম্যাকারনি শাখায় কাজ করেন স্মৃতি (১৩)। তার সঙ্গে কাজ করা অধিকাংশ শ্রমিকই শিশু বলে জানান তিনি। স্মৃতির বাড়ি কিশোরগঞ্জে। 

নিখোঁজ আরেক শ্রমিক ১৪ বছর বয়সী ফারজানা। গত তিন বছর ধরে পাঁচ হাজার টাকায় এ কারখানায় কাজ করছিলেন বলে জানান তার মা ঝরনা বেগম। মেয়ের ছবি হাতে নিয়ে তিনি কারখানা এলাকায় ঘোরাফেরা করছিলেন।

জাতীয় শ্রম আইন-২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী, কাজে নিয়োগের সর্বনিম্ন বয়স ১৪ বছর। 

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সৈয়দা মুনিরা সুলতানা টিবিএসকে বলেন, "আমি জেনেছি এ কারখানায় শিশু শ্রম করায়। এ বিষয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডাইফি) একটি রিপোর্ট দিয়েছে।  ১৪ বছর হলে নিয়োগ দেয়া যাবে। এটা বাংলাদেশের আইনেই আছে। তবে দেখা যায়, ১২-১৩ বছরের শিশুদেরও ১৪ বছর বলে কাজে নিয়োগ দেয়া হয়"।      
 
 

Related Topics

টপ নিউজ

হাসেম ফুডস কারাখানা / নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ক্ষতিপূরণ নয় শাস্তি চাই
  • সেজান জুস অগ্নিকাণ্ড: হাসেম, ২ ছেলের জামিন
  • হাসেম ফুড প্রডাক্টস কারখানায় অগ্নিকাণ্ড: কিছু প্রশ্ন
  • রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: হাসেম ফুডসের মালিকের দুই ছেলের জামিন 
  • সিস্টেম ফেইলিওরের জন্যই কারখানায় অগ্নিকাণ্ড: সাবেক ফায়ার সার্ভিস ডিজি 

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net