Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
লকডাউনে যানবাহন সংকটে ভোগান্তিতে ফ্রন্টলাইনাররা

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম
06 April, 2021, 10:25 am
Last modified: 06 April, 2021, 12:54 pm

Related News

  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচি: গোপালগঞ্জে আরো দুই মামলা, আসামি ৫৫২
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
  • ইমরান খানের মুক্তির দাবিতে মিছিলের ডাক, রাজধানী ইসলামাবাদে লকডাউন
  • ধোঁয়াশা মোকাবিলায় পাকিস্তানের লাহোরে দেওয়া হলো ‘গ্রিন লকডাউন’

লকডাউনে যানবাহন সংকটে ভোগান্তিতে ফ্রন্টলাইনাররা

কাজে যেতে একদিকে যানবাহন পেতে সমস্যা হয়েছে অন্যদিকে বেশি টাকা খরচ করতে হয়েছে তাদের। ফ্রন্টলাইনারদের বহনের জন্য অধিকাংশ প্রতিষ্ঠানই কোন যানবাহনের ব্যবস্থা করেনি।
তাওছিয়া তাজমিম
06 April, 2021, 10:25 am
Last modified: 06 April, 2021, 12:54 pm
ফাইল ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস

লকডাউনের প্রথম দিন গণপরিবহন না থাকায় কর্মক্ষেত্রে যেতে ভোগান্তিতে পড়তে হয়েছে ফ্রন্টলাইনারদের। কাজে যেতে একদিকে যানবাহন পেতে সমস্যা হয়েছে অন্যদিকে বেশি টাকা খরচ করতে হয়েছে তাদের। ফ্রন্টলাইনারদের বহনের জন্য অধিকাংশ প্রতিষ্ঠানই কোন যানবাহনের ব্যবস্থা করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের কোভিড-১৯ ল্যাবের একজন প্রযুক্তিবিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অন্যান্য দিন মোহাম্মদপুরের বসিলা থেকে রিকশা ও বাসে করে হাসপাতালে আসতে খরচ হয় ৩০ টাকা। কিন্তু লকডাউনের কারণে সোমবার রিকশায় যাতায়তে খরচ হয়ছে ২০০ টাকা। এছাড়া ঠিক সময়ে যানবাহন পাবো কিনা তা নিয়ে দুশ্চিন্তা তো ছিলোই। সংক্রমণ বাড়ায় আমাদের কাজের চাপ অনেক বেড়ে গেছে এখন লকডাউনের কারণে ভোগান্তিও বেড়েছে'।   

তিনি আরো বলেন, 'লকডাউনে যানবাহনের ব্যবস্থা করতে আমরা হাসপাতালের পরিচালকের কাছে আবেদন করেছি। এখন দেখা যাক কি হয়। নাহলে নিজস্ব ব্যবস্থাপনায় লকডাউনে অফিসে গিয়ে কাজ চালিয়ে যাওয়া কঠিন হবে'।

শুধু ওই প্রযুক্তিবিদ নয়, অধিকাংশ প্রতিষ্ঠানের ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের নিজ ব্যবস্থাপনায় কাজে যেতে হয়েছে। রাজধানীর কোভিড ডেডিকেটেড একাধিক হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, লকডাউন ঢিলেঢালা হওয়ায় পথে পুলিশের বাঁধা পায়নি তারা, তবে যানবাহন পেতে সময় লেগেছে ও বেশি খরচ হয়েছে।

সোমবার শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) তাদের স্টাফদের জন্য পরিবহণের ব্যবস্থা করেছিল বলে জানা গেছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো খোরশেদ আলম টিবিএসকে বলেন, 'লকডাউনের কারণে হাসপাতালে স্টাফদের সংখ্যা এখন কমানো হয়েছে। স্টাফদের বিএসএমএমইউ এর গাড়িতে আনা নেয়া করা হচ্ছে। তবে ভ্যাকসিনেশনের কাজে যেসব ভলান্টিয়ার রয়েছে তাদের এখনো নিজস্ব ব্যবস্থায় আসতে হয়েছে। ভলান্টিয়ারদের বিএসএমএমইউ এর ব্যবস্থাপনায় আনার জন্য কাজ করা হচ্ছে'। 

যদিও সরকারের লকডাউনের নির্দেশনায় বলা হয়েছে, সকল সরকারি/আধা সরকারি স্বায়ত্বশাসিত অফিস কেবল জরুরি কাজ সম্পাদনের জন্য সীমিত পরিসরে প্রয়োজনীয় জনবলকে স্ব স্ব প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় অফিসে আনা নেয়া করতে পারবে। শিল্প কারখানা শ্রমিকদের স্ব স্ব প্রতিষ্ঠানের যানবাহনে আনা নেয়া করতে হবে।

তবে লকডাউনে যেসব হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের জন্য পরিবহনের ব্যবস্থা নেই তাদের জন্য যানবাহনের ব্যবস্থা করতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান টিবিএসকে বলেন, 'সোমবার বিকেলে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এক জুম মিটিংয়ে আমরা লকডাউনে স্বাস্থ্যকর্মীদের যাতায়াত সমস্যার কথা জানিয়েছি। মন্ত্রী মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাসপাতালগুলোতে বিআরটিসি বাসের ব্যবস্থা করার জন্য। তাই আমরা আশা করছি কাল পড়শুর মধ্যেই বিআরটিসি বাসের মাধ্যমে কর্মীদের আনা নেয়া করতে পারবো'।

শুধু স্বাস্থ্যকর্মীরাই নয় কাজে যেতে ভোগান্তিতে পড়তে হয়েছে ব্যাংকারসহ অন্যান্য ফ্রন্টলাইনারদেরও।

রাজধানীর একটি বেসরকারি ব্যাংকের এক কর্মকর্তা বলেন, 'লকডাউনে অফিসের সবাইকে নিজ ব্যবস্থায় আসতে হচ্ছে। গণপরিবহন না থাকায় যাতায়াত খরচ অনেক বেড়ে গেছে'।

তিনি বলেন, 'এবারের লকডাউনে আমাদের মানসিক চাপ বেড়েছে। এর আগে সাধারণ ছুটির সময় ভাতার ব্যবস্থা ছিলো, এবার সেটিও নেই। যানবাহনেরও ব্যবস্থা নেই। অর্ধেক জনবল দিয়ে আট ঘণ্টার কাজ তিন ঘণ্টায় করাচ্ছে। ঝুঁকি নিয়ে কষ্ট করে যদি ব্যাংকে আসতে পারি তাহলে কর্মঘণ্টা কমিয়ে এতো চাপে রাখার মানে কি'।

তবে গার্মেন্টস কর্মীরা কারখানার আশেপাশেই বসবাস করায় যানবাহন নিয়ে তাদের ভোগান্তির কথা জানা যায়নি। যেসব জায়গায় কর্মীরা বাসে যাতায়াত করেছে সেখানে স্থানীয় প্রশাসন তাদের সহায়তা করেছে। 
 
 
 

Related Topics

টপ নিউজ

লকডাউন / ফ্রন্টলাইনের যোদ্ধা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচি: গোপালগঞ্জে আরো দুই মামলা, আসামি ৫৫২
  • আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক
  • আ.লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি: ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, যানবাহনে তল্লাশি
  • ইমরান খানের মুক্তির দাবিতে মিছিলের ডাক, রাজধানী ইসলামাবাদে লকডাউন
  • ধোঁয়াশা মোকাবিলায় পাকিস্তানের লাহোরে দেওয়া হলো ‘গ্রিন লকডাউন’

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net