Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
ইমরান খানের মুক্তির দাবিতে মিছিলের ডাক, রাজধানী ইসলামাবাদে লকডাউন

আন্তর্জাতিক

আল জাজিরা
25 November, 2024, 11:10 am
Last modified: 25 November, 2024, 11:42 am

Related News

  • চট্টগ্রামে এক দিনে তিন জায়গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী
  • ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এনসিপির বিক্ষোভ
  • কায়কোবাদকে নিয়ে বক্তব্যের প্রতিবাদ: কুমিল্লায় আসিফের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

ইমরান খানের মুক্তির দাবিতে মিছিলের ডাক, রাজধানী ইসলামাবাদে লকডাউন

ইসলামাবাদের বেশিরভাগ প্রধান সড়ক শিপিং কনটেইনার দিয়ে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি, পুলিশের বিশাল বাহিনী এবং আধাসামরিক সদস্যদের দাঙ্গা প্রতিরোধী সরঞ্জামসহ মোতায়েন করা হয়েছে, যাতে মিছিল পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাতে না পারে।
আল জাজিরা
25 November, 2024, 11:10 am
Last modified: 25 November, 2024, 11:42 am
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রবেশের একটি পয়েন্টে পাহারা দিচ্ছেন পুলিশ কর্মকর্তারা। ছবি: কে এম চৌধুরী/এপি

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ ও মিছিল ঠেকাতে কঠোর নিরাপত্তা লকডাউন (অবরোধ) জারি করা হয়েছে।

"নিরাপত্তাজনিত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো"তে মোবাইল ও ইন্টারনেট সেবা স্থগিত করেছে কর্তৃপক্ষ এবং ইসলামাবাদে প্রবেশের মহাসড়কগুলো বন্ধ করে দিয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আয়োজিত দেশব্যাপী 'ফাইনাল কল' প্রতিবাদের অংশ হিসেবে ইসলামাবাদ অভিমুখে ইমরানের সমর্থকদের মিছিল ঠেকাতে পাকিস্তানের রাজধানীতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।

ইসলামাবাদের বেশিরভাগ প্রধান সড়ক শিপিং কনটেইনার দিয়ে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি, পুলিশের বিশাল বাহিনী এবং আধাসামরিক সদস্যদের দাঙ্গা প্রতিরোধী সরঞ্জামসহ মোতায়েন করা হয়েছে, যাতে মিছিল পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাতে না পারে।

ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আইনি বিধানের আওতায় সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

পিটিআই-এর দাবিগুলোর মধ্যে রয়েছে– ইমরান খানসহ দলীয় সব নেতার মুক্তি এবং চলতি বছরের বিতর্কিত নির্বাচনের পর গঠিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের পদত্যাগ।

পিটিআই সমর্থকদের রাজধানী অভিমুখে সমাবেশ ও মিছিলকে প্রতিরোধ করতে শিপিং কনটেইনার দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার পাশাপাশি মোটরবাইকে বসে সতর্ক পাহাড়ায় পুলিশ কর্মকর্তারা। ছবি: ওয়াসিম খান/ রয়টার্স

শনিবার একটি ভিডিও বার্তায় পিটিআই নেতা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর বলেন, "আমাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইমরান খান এখানে থাকার নির্দেশ দিয়েছেন।" 

আলী আমিন ইসলামাবাদে সবচেয়ে বড় মিছিল নেতৃত্ব দেবেন এবং তিনি জনগণকে শহরের রেড জোনের প্রবেশদ্বারে ["ডি চৌকো" নামে পরিচিত] জমায়েত হতে আহ্বান জানিয়েছেন।

আল জাজিরার প্রতিবেদক কামাল হায়দার জানিয়েছেন, "ইসলামাবাদে মহাসড়ক এবং মোটরওয়ে ব্লক করা একটি নজিরবিহীন পদক্ষেপ। কিছু বিক্ষোভকারী বাধা পেরিয়ে নৌকা ব্যবহার করে নদী পার হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী কতটা প্রস্তুত, সেটিই এখন প্রশ্ন।"

পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বেশিরভাগ এলাকায় যোগাযোগ সেবা স্বাভাবিক থাকবে। তবে তারা কোথায় এই সেবা বন্ধ রাখবে, তা নির্দিষ্ট করেনি। কর্মসূচির আগেই হোয়াটসঅ্যাপ মেসেজিং সেবা সীমিত করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ও ভিপিএন সেবাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত মাসে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ইমরান খানের সমর্থক মিছিল ঠেকানোর জন্য মোবাইল সেবা বন্ধ করা হয়েছি। এর ফলে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার পাশাপাশি ব্যাংকিং ও খাদ্য সরবরাহসহ বিভিন্ন সেবা প্রভাবিত হয়।

ইমরান খানের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম এবং হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতিবাদ কর্মসূচি আয়োজন এবং তথ্য আদান-প্রদান করে থাকেন।

২০২২ সালে ইমরান খান পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতা হারান এবং রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদসহ বিভিন্ন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও তিনি বেশ কিছু মামলায় জামিন এবং খালাস পেয়েছেন, তারপরও তিনি কারাগারে আছেন। পিটিআইয়ের দাবি, তাকে রাজনীতিতে ফিরতে না দেওয়ার জন্য এই চক্রান্ত।

ইমরান খান ও তার দল পিটিআই সকল অভিযোগ অস্বীকার করেছে এবং এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে।

ইমরান খানের পাকিস্তানে বিশাল জনপ্রিয়তা রয়েছে। ২০২৩ সালের মে মাসে তাকে গ্রেপ্তার করা হলে পিটিআই সমর্থকরা দেশব্যাপী প্রতিবাদ শুরু করেন, যা সহিংসতায় রূপ নেয়। এই প্রতিবাদে বহু মানুষ গ্রেপ্তার হলেও, শুধু ১০০ জনের কাছাকাছি ব্যক্তিকে সামরিক আদালতে বিচারের মুখোমুখি হতে হয়েছে।

Related Topics

টপ নিউজ

ইমরান খান / মিছিল / লকডাউন / পিটিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • চট্টগ্রামে এক দিনে তিন জায়গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
  • পাকিস্তানের কারাগারে ইমরান খানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ, দেখা করতে ভিসা চান দুই ছেলে
  • পাকিস্তানে ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে সেনাবাহিনী
  • ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এনসিপির বিক্ষোভ
  • কায়কোবাদকে নিয়ে বক্তব্যের প্রতিবাদ: কুমিল্লায় আসিফের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net