Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক

সারাদেশ

টিবিএস রিপোর্ট
13 November, 2025, 11:25 am
Last modified: 13 November, 2025, 11:34 am

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

আ.লীগের 'লকডাউন': আমিনবাজারে পুলিশের চেকপোস্ট-তল্লাশি, যান চলাচল স্বাভাবিক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো আজও ঢাকার প্রবেশপথ আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে ঢাকা জেলা পুলিশ।
টিবিএস রিপোর্ট
13 November, 2025, 11:25 am
Last modified: 13 November, 2025, 11:34 am
ছবি: টিবিএস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এক মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে 'লকডাউন' কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এই কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো আজও ঢাকার প্রবেশপথ আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে ঢাকা জেলা পুলিশ।

সকালে সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা গেছে, আশঙ্কা থাকলেও অন্যান্য দিনের মতোই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে নিয়মিতভাবে, যদিও কিছু রুটে গণপরিবহন ও দূরপাল্লার বাসের সংখ্যা কিছুটা কম দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে বসানো চেকপোস্টে গণপরিবহন, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যাত্রীদের গন্তব্য ও আগমনের তথ্য নেওয়ার পাশাপাশি তাদের ব্যাগ ও মালপত্র তল্লাশি করা হচ্ছে।

তবে গতকাল চেকপোস্টে যাত্রীদের মুঠোফোন ও গ্যালারি পরীক্ষা করতে দেখা গেলেও আজ তা আর করা হয়নি।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ফয়সাল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, 'আমাদের চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে। কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে, সে লক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।'

তিনি জানান, এখন পর্যন্ত কাউকে সন্দেহভাজন হিসেবে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. আসাদুজ্জামান টিবিএস-কে বলেন, 'নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কয়েক দিন ধরেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পিকেট ডিউটি ও চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে। যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।'

Related Topics

টপ নিউজ

আমিনবাজার / তল্লাশি / লকডাউন / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • আ.লীগের লোকেরা বলেছিল, ‘গুলিতে মরেনি, ইনজেকশন দিয়ে মেরে ফেলুন’: ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net