Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
মহেশখালী উপকূলে একদিনে মিললো চার লাশ

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
23 September, 2020, 02:00 pm
Last modified: 23 September, 2020, 03:14 pm

Related News

  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • এক সপ্তাহে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে এল কয়লার দুই চালান

মহেশখালী উপকূলে একদিনে মিললো চার লাশ

মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে উদ্ধার মরদেহগুলো সাগরের জলে ভেসে কূলে ভিড়েছে বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস।
কক্সবাজার প্রতিনিধি
23 September, 2020, 02:00 pm
Last modified: 23 September, 2020, 03:14 pm
ছবি: সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী উপকূলে একদিনেই চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে উদ্ধার মরদেহগুলো সাগরের জলে ভেসে কূলে ভিড়েছে বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস।     

চার মরদেহের মাঝে গত ২০ সেপ্টেম্বর নৌপথে মহেশখালী ফেরার পথে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া তোফায়েল মাহমুদও (২২) রয়েছেন। মাহমুদ ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহিরপাড়া গ্রামের নাগু মিয়ার ছেলে ও চট্টগ্রাম কলেজের স্নাতকের ছাত্র।

অন্যরা হলেন, মহেশখালী পৌরসভার বলরামপাড়ার মনমোহনের স্ত্রী আলো রানী এবং কক্সবাজার সদরের পিএমখালীর ছনখোলার মৃত নুরুল আমিনের ছেলে দেলোয়ার হোসেন। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, ২০ সেপ্টেম্বর বাঁকখালী মোহনায় ফিশিংবোটের ধাক্কায় ঘামবোট থেকে পড়ে নিখোঁজ হন তোফায়েল মাহমুদ। তার মরদেহ মঙ্গলবার সকাল ১০টার দিকে সোনাদিয়ার মগচর থেকে উদ্ধার করা হয়। তার মরদেহ বিবর্ণ এবং হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে একই দিন মহেশখালীর ছোট মহেশখালীর মুদিরছড়ার প্যারাবন থেকে ৪০-৪২ বছরের এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্যারাবনে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ কর্তৃক উদ্ধার করা ব্যক্তির পরনে হাফ প্যান্ট ও গায়ে ফুলহাতা একটি গেঞ্জি ছিল। মরদেহটি কোনো জেলের হবে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। 

গোরকঘাটা চরপাড়ার খেয়াবাগান থেকে দেলোয়ার হোসেন নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধার করা হলেও পরে তার পরিচয় শনাক্ত হয়। সে কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় গত দুদিন আগে নৌকাডুবিতে নিখোঁজ হয়। খবর পেয়ে তার স্বজনরা এলে মরদেহটি হস্তান্তর করা হয়।

অন্যদিকে মঙ্গলবার ভোরে উপজেলার গোরকঘাটা বাবুদীঘিতে গোসল করতে নেমে ডুবে যান আলো রানী নামে এক নারী। তিনি অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে গোসল করতে নেমে তিনি মারা যান।

ওসি দিদারুল ফেরদৌস বলেন, উদ্ধার চারটি মরদেহ অনাকাঙ্খিত মৃত্যুর শিকার হয়েছে। পরিচয় মেলা তিনজনের মরদেহ যথাযথ প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করে অপর মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আজকালের মধ্যে কেউ খোঁজ করতে না এলে বেওয়ারিশ হিসেবে দাফন করতে কক্সবাজার পৌরসভার মাধ্যমে আঞ্জুমানে ইত্তেহাদকে হস্তান্তর করা হবে।
 

Related Topics

টপ নিউজ

মহেশখালী / কক্সবাজার / সমুদ্র উপকূল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
    শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই
  • ফাইল ছবি: টিবিএস
    ‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • কক্সবাজারে দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে হামলা, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু
  • এক সপ্তাহে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে এল কয়লার দুই চালান

Most Read

1
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

2
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

4
চীনে প্রকাশ্যে ধূমপান। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

শি জিনপিং ধূমপান ছেড়েছেন, চীন এখনও পারেনি; বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

‘আমার স্ত্রীর কোনো দোষ নেই’—আদালতে রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net